আজকের খবর
বেরিয়ে এল বিদ্যানন্দের থলের বিড়াল!
গত ১৫ এপ্রিল, বিদ্যানন্দকে তাদের ভেরিফায়েড ফেইসবুক পেজ থেকে ‘পোড়া কাপড়ের তৈরী সজ্জার অলংকার’ শিরোনামে একটি ছবি পোস্ট করতে দেখা যায়। যেখানে ছিল গলার মালা, চুরি এবং কিছু তৈজসপত্র।
বিদ্যানন্দের পোস্ট অনুসারে, ‘কয়েক ঘণ্টা আগেই এসব দামি কাপড় ছিলো, আগুন ধরে শেষে ছাইয়ে ছাপা পোড়া কাপড়ে পরিণত হয়েছে’।
কিন্তু এখন পর্যন্ত বিদ্যানন্দের তরফ থেকে কোনো ধরণের উত্তর পাওয়া যায়নি। শুধু তাই নয়, ‘পোড়া কাপড়ের তৈরী সজ্জার অলংকার’ শিরোনামের ওই পোস্টটিও তাদের পেজ থেকে সরিয়ে ফেলা হয়েছে।
শুধু ‘পোড়া কাপড়ের তৈরী সজ্জার অলংকার’ এর বিষয়টিই নয়; নিজেরা সমুদ্র সৈকতে পানির বোতল ফেলে তা পরিস্কার করার নজিরও রয়েছে এই প্রতিষ্ঠানটির।
কিন্তু এই প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো কমেন্ট ডিলিট করে দেওয়ার পাশাপাশি প্রশ্নকর্তাকেই ব্লক দেয় বিদ্যানন্দ কর্তৃপক্ষ।
তবে ভিন্ন আরেকজনের কমেন্টে বিদ্যানন্দ জানিয়েছে, স্বজনপ্রীতি ও ঝামেলা এড়াতে তারা বিতরণের স্থান উল্লেখ করে না। যেটাকে হাস্যকর বলেই মনে করেছেন নেটিজেনরা।
এছাড়াও, ফেস দ্য পিপল’র অনুসন্ধানে বেরিয়ে এসেছে, একই শিশুর ছবি একাধিক জায়গায় ব্যবহার করে দুই রকম প্রচারণা চালিয়েছে বিদ্যানন্দ। ওই শিশুর ছবি একবার দেখানো হয়েছে এতিমখানায় আহার করানো হিসেবে, আবার আরেক পোস্টে শহরের বাইরে বস্তিতে ইফতার করানো হিসেবে দেখানো হয়েছে।
মূলত ২০১৩ সালে ছোট পরিসরে বিদ্যানন্দের কার্যক্রম শুরু করেন চট্টগ্রামের ছেলে কিশোর কুমার। শুরুটা হয় পথ শিশুদের শিক্ষাদান কার্যক্রমের মাধ্যমে। আর প্রথমদিকে বিদ্যানন্দের সমস্ত আর্থিক জোগান দিতেন দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে বসবাসকারী এই কিশোর।
বর্তমানে বিদ্যানন্দের মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় প্রতিদিন পথশিশু শিক্ষা ও খাবার পায়। তাছাড়া, শিক্ষার্থীদের পোশাক, শিক্ষা উপকরণ, মাসিক বৃত্তি ও সামাজিক উন্নয়নমূলক নানাবিধ কাজ করে তাঁরা।
পরিচালনা করছে এক টাকায় আহার, এক টাকায় চিকিৎসা, এক টাকায় আইন সেবা কার্যক্রম। রামু ও রাজবাড়ীতে নিজস্ব জমিতে রয়েছে এতিমখানা। বিভিন্ন শাখায় সকলের জন্য বিনামূল্যে গ্রন্থাগার সুবিধা, ৭১ টাকায় নারীদের থাকার ব্যবস্থা, নির্বাচনী পোস্টার সংগ্রহ করে তা দিয়ে খাতা তৈরির মতো অসংখ্য কাজ করেছে প্রতিষ্ঠানটি।
কিন্তু এসবের মাঝেও বিতর্ক পিছু ছাড়ছে না প্রতিষ্ঠানটির। তাদের অর্থের উৎস এবং অডিট রিপোর্টগুলোতে পাওয়া যাচ্ছে বিভিন্ন অসঙ্গতি।
লেখক ও গবেষক পিনাকী ভট্টাচার্য এক প্রাইভেট ইনভেস্টিগেশনে বিদ্যানন্দের ২০১৯ সালের অডিটের বরাত দিয়ে জানিয়েছেন, সেই বছর তাদের আয় সাড়ে ৬ কোটি টাকার মতো, কিন্তু ২০১৮ সালে বিকাশের মাধ্যমে ডোনেশন ছিল মাত্র ৫০ হাজার টাকা। বাকি মূল ডোনারদের বরাবরই গোপন রেখেছে বিদ্যানন্দ।
বিদ্যানন্দের প্রতিষ্ঠাতা কিশোর কুমার এক ভিডিও সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘তারা ইভেন্টভিত্তিক কিংবা প্রতিষ্ঠানে অনুদান সংগ্রহ করেন না, কিংবা অর্থের জন্য কারো কাছে প্রস্তাবনা পাঠান না।’
কিন্তু অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য দেখিয়েছেন, বিদ্যানন্দ অস্ট্রেলিয়ার মতো দেশে QR code দিয়ে টাকা দান করার আহ্বান জানিয়ে পোস্টারিং করেছে। যা মূলত কিশোর কুমারের বক্তব্যের অসঙ্গতিকেই নির্দেশ করে।
জনপ্রিয়
আজকের খবর থেকে আরও পড়ুন
ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ
.webp)
আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের
নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।
পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার
পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার
সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের
সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের
.jpg)







