আজকের খবর
পদযাত্রায় গণপরিবহণ শূণ্য উত্তরা-গুলিস্তান ও যাত্রাবাড়ী রুট
বুধবার (১৯ জুলাই) রাজধানীর কুড়িল থেকে প্রগতি সরণি হয়ে রামপুরা-গুলিস্তান ও যাত্রাবাড়ী রুটে এ চিত্র দেখা গেছে।

দুপুর ২টার দিকে সরেজমিনে দেখা যায়, কুড়িল, বাড্ডা, রামপুরা আবুল হোটেল, শান্তিনগর, কাকরাইল, নাইটিঙ্গেল মোড়, বিজয় নগর পর্যন্ত রাস্তায় কোনো গণপরিবহন নেই। দীর্ঘ অপেক্ষা করেও যাত্রীরা রাস্তায় কোনো বাস পাচ্ছে না। হাতে গোনা যে কয়েকটি বাস চলছে তাতেও যাত্রী ঠাসা, আবার অনেক বাসের গেট বন্ধ। এসব বাসে যাত্রীরা চাইলেই অতিরিক্ত চাপের কারণে উঠতে পারছেন। প্রচণ্ড গরমে রাস্তায় এ গণপরিবহন শূন্যতা যাত্রীদের চরম ভোগান্তিতে ফেলেছে।
রাজধানীর রামপুরা আবুল হোটেলের সামনে সাইফুল ইসলাম নামে এক যুবক দাঁড়িয়ে আছেন রাইদা বাসের জন্য। তিনি দিয়াবাড়ি যাবেন বলে অপেক্ষা করছেন। আবুল হোটেলের পাশেই বিএনপির পদযাত্রার বিশাল মিছিল। এইপাশ দিয়ে যানচলাচল অনেকটা নাই বললেই চলে মিছিলের কারণে। বাস না পাওয়ায় আক্ষেপ জানিয়ে সাইফুল বলেন, আবুল হোটেলের পাশে মিছিল থাকলেও বাকি রাস্তা ফাঁকা। তার পরেও বাসের কোনো দেখা নাই।
রামপুরা ব্রিজে যাত্রাবাড়ীগামী বাসের জন্য অপেক্ষমান মো. বকুল বলেন, বাস না পেয়ে সিএনজিত করে যাত্রাবাড়ী যেতে চেয়েছিলাম। কিন্তু স্বাভাবিক ভাড়া থেকে কয়েকগুণ বেশি চাচ্ছে সিএনজি চালকরা। ২০০ টাকা ভাড়া চাচ্ছে ৪০০-৫০০ টাকা।

জনপ্রিয়
আজকের খবর থেকে আরও পড়ুন
ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ
.webp)
আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের
নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।
পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার
পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার
সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের
সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের
.jpg)







