আজকের খবর
আশুলিয়া থানার নতুন করে কার্যক্রম শুরু অভিনন্দন জানায় শিক্ষার্থীরা।
শনিবার (১০ আগস্ট) বিকেলের দিকে থানায় কাজে যোগ দেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সাহেদ সহ অন্যান্য পুলিশ সদস্যরা।
এর আগে, গত রবিবার আশুলিয়া থানায় হামলা চালিয়ে ভাংচুরের পর থানায় অগ্নিসংযোগ করে আন্দোলন কারীরা।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে সহিংসতায় থানায় হামলার ঘটনায় এটি বন্ধ হয়ে যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মূল ফটক দিয়ে ঢুকেই থানার ভবনের সামনে স্তুপ করে রাখা হয়েছে পুড়ে যাওয়া জিনিসপত্র। সেখানে পুলিশের পোশাক, পুলিশের কাজে ব্যবহত ট্রাঙ্ক গাড়ি, এসিসহ থানার ব্যবহৃত বিভিন্ন পোড়া জিনিস দেখা যায়।বিকেলে সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তার সঙ্গে থানায় প্রবেশ করেন পুলিশ সদস্যরা। তাদের ফুল দিয়ে স্বাগত জানায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয়রা।
পরে ভবনের বাহিরে দাঁড়িয়ে উপস্থিত জনতার সামনে বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) এএফএম সায়েদ বলেন, আমরা সবসময় জনগণের নিরাপত্তা দিয়েছি। আমরা ছাত্র ও জনগণের সহযোগিতায় আবারও থানার কার্যক্রম শুরু করেছি। আমরা ছাত্র ও জনগণের সহযোগিতা চাই। তাদের সহযোগিতায় দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনব।
এর আগে, সকালের দিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয়রা থানা প্রাঙ্গণ পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করে।
এ সময় শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার কথা জানান। তারা বলেন, নতুন বাংলাদেশ গঠনে আইনশৃঙ্খলার উন্নতি করনে পুলিশের পাশে থাকবে শিক্ষার্থীরা।
জনপ্রিয়
আজকের খবর থেকে আরও পড়ুন
ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ
.webp)
আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের
নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।
পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার
পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার
সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের
সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের
.jpg)







