বাংলাদেশের উন্নয়ন


ডিসেম্বরের শেষদিকে চালু হবে স্বপ্নের মেট্রো রেল


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৪ ডিসেম্বর ২০২২, ১০:৪৪ পূর্বাহ্ন, বুধবার

ডিসেম্বরের শেষদিকে চালু হবে স্বপ্নের মেট্রো রেল

চলতি মাসে চালু হতে যাচ্ছে বহুল আলোচিত মেট্রোরেল। ট্রেন চলাচল করবে  দিয়াবাড়ি থেকে আগারগাও পর্যন্ত। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুবিধা অনুযায়ী চলতি মাসের শেষ সপ্তাহের কোনো এক দিন মেট্রোরেলের আংশিক উদ্বোধন হবে।

মেট্রোরেলের এমডি বলেন, ‘যাত্রীদের কাছে মেট্রোরেল জনপ্রিয় হওয়ার পর পুরোদমে যাত্রী পরিবহন শুরু হবে। এ জন্য উদ্বোধনের প্রথম তিন মাস রেলে কম যাত্রী পরিবহন করা হবে।’ 

প্রাথমিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১.৭৩ কিলোমিটার মেট্রোর জন্য উন্মুক্ত করা হবে। এই পথে থাকবে নয়টি স্টেশন। 

মেট্রোর প্রথম স্টেশন উত্তরা উত্তর। এরপরের স্টেশন গুলো হল উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজিপাড়া, শেওড়াপাড়া এবং সবশেষ স্টেশন আগারগাঁও।

প্রতি দশ মিনিট পর পর ট্রেন আসবে। প্রতি কিলোমিটারে ভাড়া নির্ধারণ করা হয়েছে পাঁচ টাকা। সর্বনিম্ন ভাড়া ২০ টাকা।

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের ভাড়া মওকুফ থাকবে।

তবে প্রশ্ন রয়ে গিয়েছে দিয়াবাড়ি থেকে আগারগাও পর্যন্ত ট্রেন চালু হলে, মতিঝিল পর্যন্ত  বাকি পথ কিভাবে পাড়ি দেবেন ট্রেনে ভ্রমণকারীরা। 

অবশ্য সমস্যা সমাধানে ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে মেট্রোরেল কতৃপক্ষ। জানা গিয়েছে আগারগাও থেকে  মতিঝিল পর্যন্ত বিআরটিসির তত্তবধানে ৫০ টি বাস চলবে।

আগারগাও স্টেশনের পাশে তৈরি করা হচ্ছে একটি বাস স্টপেজ। সেখান থেকে ট্রেনের সাথে পাল্লা দিয়ে নির্দিষ্ট সময় পর পর ছেড়ে যাবে বাসগুলো। 

পুরো প্রকল্প ২০ কিলোমিটারের। তবে প্রাথমিকভাবে ডিসেম্বরের শেষ সপ্তাহে চালু হচ্ছে বার কিলোমিটার রাস্তা। যে কারনে দিয়াবাড়ি থেকে আগারগাও পর্যন্ত এই অংশে চলছে শেষ মুহুর্তের প্রস্ততি। 

প্রকল্প সংশ্লিষ্টদের তথ্যমতে এখনো পর্যন্ত এই অংশের কাজ শেষ হয়েছে ৯৭ শতাংশ। স্টেশন গুলোতে ইতিমধ্যেই বসে গিয়েছে লিফট-সিড়ি এমনকি টিকেট কাটার মেশিন ও। 

র‍্যাপিড পাস কার্ড কিংবা ক্যাশ টাকার মাধ্যমে সংগ্রহ করা যাবে টিকেট। তবে দুশ্চিন্তার বিষয় উত্তরার দিয়াবাড়ি অংশে যে তিনটি স্টেশন, সেখানে এখনো খুব বেশি জনবসতি গড়ে উঠেনি।

ফলে সাধারনের জন্যে চালু হয়নি গন পরিবহন। কিভাবে সাধারন মানুষ আশেপাশের এলাকা থেকে স্টেশন পর্যন্ত আসবে তা এখনো নিশ্চিত নয়। 

প্রাথমিক ভাবে মোট দশ সেট ট্রেন নিয়ে যাত্রা শুরু করবে দেশের প্রথম মেট্রো রেল প্রকল্প। 
প্রথমে ২০ মিনিট পর পর ট্রেন চলবে এবং ট্রেন প্ল্যাটফর্মে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করবে। পরে এই সময় আরও কমিয়ে আনা হবে।’

মেট্রোরেল ব্যবস্থাপকের তথ্যমতে এই মুহুর্তে  তাদের বহরে ১২টি ট্রেন আছে। এর মধ্যে ১০টি ট্রেন চলাচল করবে শুরুতে। দুটি স্ট্যান্ডবাই থাকবে। মেট্রোরেল পথে কোনো সমস্যা হলে বসে থাকা দুটি ট্রেন ব্যবহার করা হবে।

দেশের ইতিহাসে প্রথমবারের মত মেট্রো ট্রেন চালু হওয়াই খুশি সকল স্তরের মানুষ। তবে নগর পরিকল্পনাবিদেরা বলছেন ভিন্ন কথা। 

তাদের মতে ডিসেম্বরের এই উদ্বোধন শুধু আনুষ্টানিকতা। তাদের পরামর্শ এই মুহুর্তে ট্রেইনগুলোকে কিছুটা কার্যকরি করতে হলে আশেপাশের স্টেশনের সাথে টাইমিং করে বাস চালাতে হবে। 

তবে কাঙ্খিত সুফল পাওয়া যাবে কেবল মতিঝিল পর্যন্ত উদ্বোধন হলেই। উল্লেখ্য উত্তরা থেকে দিয়াবাড়ি দেশের ইতিহাসে প্রথম মেট্রোরেল প্রকল্প। 

এই প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক জানান, মেট্রোরেলের আগারগাঁও থেকে কমলাপুর অংশ ২০২৩ সালের ডিসেম্বরে চালু হবে। তখন ২৪টি ট্রেন ফুল ফেজে চলবে।











জনপ্রিয়