সর্বশেষ
খালেদা জিয়াকে উপহার দেওয়া সেই ‘কালো মানিক’ এবার কুরবানির হাটে, দাম কত?
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের খামারি সোহাগ মৃধার বাড়িতে এখন যেন মানুষের ঢল নেমেছে। কারণ সেখানে রয়েছে বিশাল আকৃতির আলোচিত ষাঁড় ‘কালো মানিক’, যা একসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়া হয়েছিল। এবার সেই গরুটিকেই কুরবানির বাজারে তুলতে যাচ্ছেন খামারি।

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে নতুন সংস্থা গঠন করল ইরান
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ও নিরাপত্তা তদারকির জন্য নতুন একটি সংস্থা গঠনের ঘোষণা দিয়েছে ইরান। পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ নৌপথে সার্বিক কার্যক্রম আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ জোরদার করতেই তেহরান এই উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

১১৯ কোটি টাকা আত্মসাত, সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার
এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে ১১৯ কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সোমবার (১৮ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

প্রথমবার দেহ থেকে সম্পূর্ণভাবে এইডস অপসরণ করল নোবেলজয়ী আবিষ্কার
জীবাণুমুক্তকরণ ও জিন প্রযুক্তির যুগান্তকারী অগ্রগতি ‘ক্রিসপার-ক্যাস৯’ (CRISPR/Cas9) প্রযুক্তি ব্যবহার করে মানবদেহ থেকে এইচআইভি (HIV) ভাইরাস নির্মূলের সম্ভাবনা তৈরি করেছেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক এই গবেষণা বিশ্বজুড়ে চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। দীর্ঘদিন ধরে দুরারোগ্য হিসেবে পরিচিত এইচআইভি সংক্রমণের বিরুদ্ধে এটি ভবিষ্যতে কার্যকর সমাধান হতে পারে বলে মনে করছেন গবেষকরা।
