আন্তর্জাতিক


হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে নতুন সংস্থা গঠন করল ইরান


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:১৮ মে ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন, সোমবার

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে নতুন সংস্থা গঠন করল ইরান

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ও নিরাপত্তা তদারকির জন্য নতুন একটি সংস্থা গঠনের ঘোষণা দিয়েছে ইরান। পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ নৌপথে সার্বিক কার্যক্রম আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ জোরদার করতেই তেহরান এই উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

 

 

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, নবগঠিত এই সংস্থার নাম রাখা হয়েছে ‘পারসিয়ান গালফ স্ট্রেট অথরিটি’ বা পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ।

 

 

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই সংস্থা হরমুজ প্রণালিতে বাণিজ্যিক ও সামরিক জাহাজ চলাচলসহ সব ধরনের অপারেশনাল কার্যক্রম পর্যবেক্ষণ করবে। পাশাপাশি প্রণালির নিরাপত্তা পরিস্থিতি, সামুদ্রিক চলাচল এবং যেকোনো পরিবর্তন বা সংকট সম্পর্কিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করবে সংস্থাটি।

 

 

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল করে। ফলে এই নৌপথে যেকোনো উত্তেজনা বা নিরাপত্তা সংকট বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

 

 

বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা এবং আন্তর্জাতিক নজরদারির প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ ও অবস্থান আরও শক্তিশালী করতেই ইরান এই নতুন সংস্থা গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

 

 


জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

ভারত ভ্রমণে গিয়ে মস্তিষ্কে ৩৮টি ভ'য়ং'ক'র পরজীবী নিয়ে ফিরলেন নারী

ভারত ভ্রমণের কয়েক বছর পর একের পর এক রহস্যজনক শারীরিক ও মানসিক সমস্যায় আক্রান্ত হন যুক্তরাজ্যের ৪২ বছর বয়সী মিডিয়া কর্মী লোরি ডেনম্যান। পরে চিকিৎসকদের পরীক্ষায় জানা যায়, তার মস্তিষ্কে বাসা বেঁধেছে ৩৮টি পরজীবী। দীর্ঘ চিকিৎসা ও কঠিন লড়াইয়ের পর এখন তিনি বিপদমুক্ত হলেও সারাজীবন মৃগীরোগের ওষুধ সেবন করতে হবে তাকে। এ তথ্য জানিয়েছে বিবিসি।

এবার ইসরাইল সীমান্তে সেনা মোতায়েন করবে লেবানন!

দেশের পুরো ভূখণ্ডে রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার অংশ হিসেবে ইসরাইল সীমান্ত পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।

প্রবাসী শ্রমিকদের জন্য যেসব নির্দেশনা দিল সৌদি

সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) নবায়ন এবং কর্মসংস্থান সেবা স্থানান্তরের বিষয়ে জরুরি নির্দেশনা জারি করেছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের অধীন প্ল্যাটফর্ম ‘কিউয়া’।

যুদ্ধ-পরবর্তী ইরান পুনর্গঠনে সক্রিয় চীন, মধ্যপ্রাচ্যে প্রভাব বাড়ানোর কৌশল

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর ইরানের পুনর্গঠন প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা নিতে আগ্রহী হয়ে উঠেছে চীন। বিশ্লেষকদের মতে, এটি শুধু অর্থনৈতিক স্বার্থের বিষয় নয়; বরং মধ্যপ্রাচ্যে নিজেদের ভূরাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী করার বৃহত্তর কৌশলের অংশ।