Ad

ভারতের সবচেয়ে বিলাসবহুল ট্রেন

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

ভারতের সবচেয়ে দামি এবং বিলাসবহুল ট্রেন মহারাজা এক্সপ্রেস। এটিকে ডাকা হয় চলন্ত রাজপ্রাসাদ নামে। পৃথিবীর অন্যতম দামি এই ট্রেনের সর্বোচ্চ ভাড়া ২৬ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ২৭ লক্ষ টাকার বেশি। এর থেকেই ধারণা পাওয়া যায় কতোটা বিলাসবহুল ট্রেন মহারাজা এক্সপ্রেস। এই ট্রেনের নামের মতো ভিতরের সবকিছুতেও ফুটিয়ে তোলা হয়েছে রাজকীয় আবহ। মনকাড়া ইন্টেরিওর ডিজাইন এবং নান্দনিক সাজসজ্জা মহারাজা এক্সপ্রেসের অন্যতম বৈশিষ্ট্য। বেডরুমগুলো সাজানো হয়েছে স্বর্ণের প্রলেপ দেয়া কাপড় দিয়ে। যা রাজা বাদশাদের মতো বিলাসিতার অনুভূতি দেয় যাত্রীদের। অপরদিকে রাজপ্রাসাদের মতো এই ট্রেনের যাত্রীদের সেবায় নিয়োজিত থাকে প্রশিক্ষিত খানসামা রা। ভারতের গর্ব হিসাবে পরিচিত এই ট্রেনে রয়েছে মোট তেইশটি বগি। সাধারন ট্রেনের মতো শত শত আসন দিয়ে এসব বগি ভরে ফেলা হয়নি। বরং মহারাজা এক্সপ্রেসে রয়েছে ফাইভস্টার হোটেলের মতো বিলাসবহুল কেবিন। যেগুলোর আয়তন ১১২ স্কয়ার ফিট। রাজকীয় ইন্টেরিওর ডিজাইনে সাজানো এসব কেবিনে রয়েছে আরামদায়ক সুযোগ সুবিধা। হোটেলের মতো ট্রেনের কেবিনেও আছে এলসিডি টিভি, বিশাল বিছানা এবং এটাচড বাথরুম সুবিধা। ভারতের সবচেয়ে দামি এই ট্রেনে রয়েছে কয়েক ধরণের কেবিন। এর মাঝে অতিধনীদের জন্য বিলাসবহুল সুইট সুবিধাও আছে। যেগুলোর প্রতিটি কামরায় দুইটি বিছানা থেকে শুরু করে, অ্যাটাচড ওয়াশরুম, বাথটাব, ফ্রি ওয়াইফাই এবং টেলিফোন সুবিধা রয়েছে, যার মাধ্যমে বিনামূল্যে ফোন করা যায় ভারত এবং বিদেশে। এই ধরণের যাত্রীদের সেবা দেয়া হয় রাজা বাদশাদের মতো। তাদের জন্য ২৪ ঘন্টা নিয়োজিত থাকে প্যারামেডিক সুবিধা। এমনকি যাত্রীদের জরুরি প্রয়োজনে এয়ার এম্বুলেন্স সুবিধাও প্রধান করে মহারাজা এক্সপ্রেস। ভারতের চলন্ত রাজপ্রাসাদ নামে পরিচিত এই ট্রেনে মূলত আনন্দ ভ্রমনে বের হন অতিধনী যাত্রীরা। যা স্থায়ী হয় কয়েক দিন পর্যন্ত। পুরো সময় জুড়ে বিরতি ছাড়া বাকি সময় ট্রেনেই থাকেন যাত্রীরা। সেজন্য মহারাজা এক্সপ্রেসে রয়েছে ফাইভস্টার মানের হোটেল সুবিধা। বিলাসবহুল কক্ষের পাশাপাশি ট্রেনের ভিতরেই পাওয়া যায় আন্তর্জাতিক মানের খাবার। এর মধ্যে রয়েছে ভারত এবং অন্যান্য দেশের বিখ্যাত সব পদ। যা রান্না করার জন্য নিয়োজিত থাকেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শেফ এবং বাবুর্চিরা।যাত্রাপথে বিভিন্ন পর্যটনকেদ্র বিরতি দেয় মহারাজা এক্সপ্রেস। এসব জায়গায় যাত্রীদের ছবি তোলা কিংবা অন্য গাড়ি প্রয়োজন হলে সেসব বিনামূল্যে সরবরাহ করে ট্রেন কর্তৃপক্ষ। এছাড়া চা, কফি, মিনারেল ওয়াটার সবকিছুই বিনামূল্যে পাওয়া যায় মহারাজা এক্সপ্রেসে। যাত্রীদের বিনোদনের জন্য ট্রেনের ভিতরে আছে দুইটি ডাইনিং, দুটি বার এবং একটি প্রশস্ত লাউঞ্জ। ভ্রমন আনন্দদায়ক করার জন্য প্রয়োজনীয় প্রায় সবকিছুর ব্যবস্থা রয়েছে এই ট্রেনে। যাত্রীরা বই পড়তে চাইলে রাজা ক্লাব নামের লাইব্রেরি থেকে সংগ্রহ করতে পারেন বিভিন্ন ধরণের গ্রন্থ। এছাড়া সৌখিন যাত্রীদের রয়েছে বোর্ড এবং কার্ড খেলে সময় কাটানোর সুবিধা।বিলাসবহুল এই ট্রেন চলাচল করে কয়েকটি রুটে। এর মাঝে হেরিটেজ অব ইন্ডিয়া রুট সবচেয়ে জনপ্রিয়। আটদিন দীর্ঘ এই প্রমোদ ভ্রমনে উদয়পুর, যোধপুর, জয়পুর, এবং তাজমহলের সহ ভারতের বিখ্যাত কয়েকটি জায়গা দেখার সুযোগ পান যাত্রীরা। তবে জায়গাগুলোর চেয়ে ট্রেনে ভ্রমনটাই সবচেয়ে বেশি আকর্ষণীয়। হেরিটেজ অব ইন্ডিয়া রুটের আট দিনের ভ্রমনে ভারতের পাঁচ ছয়টি রাজ্য অতিক্রম মহারাজা এক্সপ্রেস। এ সময় ট্রেনে বসে বৈচিত্র্যময় ভারতের সৌন্দর্য উপভোগ করতে পারেন যাত্রীরা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad