Ad

অতিরিক্ত ডিআইজির স্ত্রী হতে চান এমপি, সম্পদ কোটি টাকার বেশি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
lipi
Durbin News

যমুনার নদীর কোলঘেঁষে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসন। এখানকার রাজনৈতিক পরিসংখ্যান বহুমাত্রিক। আওয়ামী লীগের দখলে এই আসন ছিল পাঁচবার। আর বিএনপির দখলেও ছিল পাঁচবার। একবার জাতীয় পার্টিও ক্ষমতার স্বাদ পায়।বগুড়া বিএনপির ঘাঁটি হলেও নির্বাচনে অংশ না নেয়ার বিভিন্ন সমীকরণে এই আসনে পরিসংখ্যান এভাবে বদলে গেছে। এবারও ভোটে আসছে না বিএনপি। এইখানে আওয়ামী লীগের প্রার্থীসহ ১১ জন নির্বাচনে লড়তে চান।তার মধ্যে স্বতন্ত্র প্রার্থী মোছা. শাহাজাদী আলম লিপি একজন। তার স্বামী হামিদুল আলম মিলন বরিশাল মেট্রোপলিটন পুলিশে অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত। চব্বিশের ভোটে নানা কারণে আলোচনায় এসেছেন তিনি। স্বামীর পরিচয়ও আলোচনায় আসার মধ্যে পড়ে। তফসিল ঘোষণার আগে থেকেই ভোটের মাঠে সরব রয়েছেন এই প্রার্থী। এর মধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও বঞ্চিত হন।নির্বাচনে অংশ নিতে ইসিতে জমা দেয়া হলফনামায় নিজেকে কোটি টাকার সম্পদের মালিক বলে উল্লেখ করেছেন লিপি।হলফনামায় তিনি পেশা হিসেবে দেখিয়েছেন ব্যবসা। আর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। লিপি কৃষি খাত থেকে বছরে আয় করেন ৫০ হাজার ২০০ টাকা। আর তার স্বামীর কৃষি খাত থেকে আয় ৪ লাখ ৫৮ হাজার ২০০ টাকা। লিপি বাড়ি ভাড়া পান ৩ লাখ ৬০ হাজার টাকা। তার স্বামী পান ৬ লাখ ১ হাজার ২০০ টাকা। স্বামীর চাকরি থেকে বছরে ৯ লাখ ৩৫ হাজার ৭৬০ টাকা আয় হয় বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।অন্যান্য খাতে স্বামীর কোনো আয় না থাকলেও লিপি আয় করেন ৫৭ হাজার ৯৬৬ টাকা। লিপির ব্যবসা প্রতিষ্ঠান থাকলেও এ খাত থেকে আয়ের পরিমাণ উল্লেখ করা হয়নি।অস্থাবর সম্পত্তির মধ্যে লিপির নগদ টাকা রয়েছে ২৩ লাখ ৪৮ হাজার ৯০৫ টাকা। তার স্বামীর কাছে নগদ টাকা আছে ২ কোটি ১৩ লাখ ৮৯ হাজার ৩০৯। লিপির স্বামী পুলিশ কর্মকর্তা মিলনের ব্যাংকে ৪১ হাজার ৯১৭ টাকা গচ্ছিত থাকলেও লিপির ব্যাংকে রয়েছে ১২ লাখ ৫৩ হাজার ৯০৫ টাকা।হলফনামা অনুযায়ী স্ত্রী লিপির চেয়ে স্বামীর অলংকার বেশি। লিপির ১০ ভরি অলংকার থাকলেও স্বামী মিলনের রয়েছে ৫০ ভরি। তবে এটি কী ধরনের অলংকার সেটি উল্লেখ নেই হলফনামায়। এমনকি মূল্যও উল্লেখ করা হয়নি।লিপির ইলেক্ট্রনিক সামগ্রী রয়েছে ৩০ হাজার টাকার। তার স্বামীর রয়েছে ১ লাখ ৪ হাজার টাকার। ২০ হাজার টাকার আসবাবপত্র রয়েছে লিপির। বিপরীতে স্বামীর রয়েছে ১ লাখ ৩৫ হাজার টাকার আসবাবপত্র।লিপি হলফনামায় বলেছেন, তার ২৫৯ দশমিক ৬৯ শতক জমি রয়েছে। যার দাম উল্লেখ করা হয়েছে ৪৪ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা। অন্যদিকে তার স্বামীর কৃষি জমি রয়েছে ১২১৪ শতক। এই জমির দাম মাত্র ৪ লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে।১০১ দশমিক ৫৭ শতক অকৃষি জমির মালিক লিপি। যার দাম উল্লেখ করা হয়েছে ২৬ লাখ ১০ হাজার ২৪০ টাকা। তার স্বামী মিলনের ২৫২ দশমিক ৫৩৬ শতক জমি রয়েছে। যার মূল্য ১ কোটি ১৫ লাখ ৫৯ হাজার ২৮০ টাকার বলে দাবি করা হয়েছে।স্থাবর সম্পদের ক্ষেত্রে লিপির একটি পাঁচতলা দালান। এটি হেবা সূত্রে (বিনা মূল্যে দানপত্র) পাওয়া বলে উল্লেখ করেছেন। আছে নির্মাণাধীন আরও একটি বাড়ি। রয়েছে তিনটি দোকান। লিপির স্বামীর রয়েছে একটি পাঁচতলা দালান, একটি আধাপাকা বাড়ি। তবে হেবা বা দানপত্র সূত্রে উল্লেখ করা হয়েছে। এ কারণে কোনো মূল্য উল্লেখ করা হয়নি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad