

আরএম সেলিম শাহী, স্টাফ রিপোর্টার: সোমেশ্বরী নদীর শাখা নদী ঢেউফা। শুকনো মৌসুমে নদীর বুক খুবলে নেওয়া হচ্ছে বালু। নদীর তলদেশ হচ্ছে খানাখন্দ। বালু পরিবহনে ব্যবহৃত ট্রাক চলাচলে ক্ষতবিক্ষত হচ্ছে কাঁচা সড়ক।এতে অন্যান্য যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। বালু উত্তোলনে নদীর দু'পাড়ে শতশত বাড়িঘর ভাঙন হুমকিতে রয়েছে। এমনটাই জানিয়েছেন স্থানীয়রা।সরেজমিন দেখা গেছে, প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে বালু উত্তোলন।ফলে হুমকির মুখে পড়ছে শেরপুরের শ্রীবরদীর গারো পাহাড়ের বাবেলাকোনা গ্রামের ঢেউফা নদীর দু' পাড়ের শতশত বাসিন্দা। স্থানীয় বাসিন্দা ও প্রশসনের কর্মকর্তাসহ ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে ওঠে আসে এমন তথ্য। স্থানীয়রা জানান, ভারতের মেঘালয় রাজ্যের পোড়াকাশিয়া হয়ে নেমে এসেছে সোমেশ্বরী নদীর শাখা ঢেউফা নদী। এ নদী বাবেলাকোনা, মেঘাদল ও কর্ণঝোড়া বাজারের পাশ দিয়ে প্রবেশ করেছে শ্রীবরদীর অভ্যন্তরে।দীর্ঘদিন যাবত ঢেউফা নদীর বাবেলাকোনা এলাকা থেকে চলছে বালু উত্তোলন। এতে কর্ণঝোড়া হতে বাবেলাকোনা, হারিয়াকোনা ও দীঘলাকোনাসহ বর্ডারে যাওয়ার সড়কের বেশ কিছু অংশ নদীতে ভেঙে গেছে। ফলে চলাচলকারীদের যাতায়াত করতে হচ্ছে বিকল্প সড়কে। সম্প্রতি বাবেলাকোনা ব্রিজটিও পড়েছে হুমকির মুখে। এখন বর্ডারের নোম্যান্স এলাকা থেকেও উত্তোলন করা হচ্ছে বালু।অভিযোগ রয়েছে, সিংগাবরনা ইউনিয়নের মেঘাদল গ্রামের বালু মাসুদ, বগুলাকান্দি গ্রামের ইয়াছিন ও কর্ণঝোড়া গ্রামের বিপ্লব দীর্ঘদিন যাবত ঢেউফা নদী থেকে বালু উত্তোলন করছে। সন্ধ্যা হলেই শুরু করে শ্যালো ইঞ্জিন দিয়ে বালু উত্তোলন। চলে সারারাত। ভোরে ট্রাক ও ট্রলি দিয়ে এসব বালু নেওয়া হয় বিভিন্ন এলাকায়। বাবেলাকোনা গ্রামের বাসিন্দারা বলেন, ‘আমরা বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কিছু বলতে পারি না। কিছু বললেই তারা আমাদের বাড়ি ঘরে হামলা করে। হাট বাজারে যেতে দেয় না। আমাদের কাউকে পেলেই মারধর করে।’ এ ব্যাপারে অভিযুক্ত বালু ব্যবসায়ী মাসুদ বলেন, ‘আমি বালুর ব্যবসা করি। তাই নদী থেকে বালু তুলি।’ বাবেলাকোনা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক জানান, ট্রাক, ট্রলি দিয়ে বালু পরিবহনে রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে। শিক্ষার্থীসহ পথচারীরা হেঁটেও চলাচল করতে পারে না। অন্যান্য যানবাহন চলাও কষ্টকর। এ ব্যাপারে ইউএনওকে বলেও কোনো লাভ নেই। বাবেলাকোনা গ্রামের বাসিন্দা ও আদিবাসী নেতা বীর মুক্তিযোদ্ধা ভূপেন্দ্র মান্দা বলেন, ‘গ্রামের কেউ বালু উত্তোলনে বাঁধা দিলেই তাঁরা তাকে অপমান করে। এজন্য নিজেদের ক্ষতি নিরবেই মেনে নেয়। তবে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এই নেতা।’সিংগাবরণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকরুজ্জামান বলেন, ‘বালু মাসুদের চেয়েও বিপ্লব ভয়ংকর। তারা কিছুই মানে না।’ ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সাদেক হোসেন বলেন, ‘বালু মাসুদ একাই না আরো অনেকে এর সাথে জড়িত। তবে বালুসহ কোনো গাড়ি পেলে আমরা ব্যবস্থা নিবো।’ শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন বলেন, ‘আমরা বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করে আসছি। এ অভিযান অব্যাহত রয়েছে।’
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।