হেড অফ ডিজিটাল মিডিয়া


সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিম বাতিল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে প্রতিশ্রুত সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে আগামী ১ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ে ‘অল-আউট শাট ডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।আগামী ৩০ জুনের মধ্যে দাবি আদায় না হলে এক জুলাই তারিখ থেকে কর্মবিরতিতে অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যানরা কোনো দাপ্তরিক কাজ করবেন না, হল প্রভোস্ট হলে যাবেন না, অন্য শিক্ষকরাও যারা বিভিন্ন দপ্তরের দায়িত্বে আছেন তারাও তাদের কাজ করবেন না।আজ বৃহষ্পতিবার (২৭ জুন) টানা তৃতীয় দিনের মতো অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালনকালে এ ঘোষণা দেন শিক্ষক সমিতির নেতার। এদিন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আহ্বানে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি ও দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। কর্মসূচিতে শিক্ষকরা বলেন, এই পেনশন স্কিম তো আসলে তো পেনশন নয়, এটা একটা স্কিম। বিষয়টি এমন যে আমি কারো কাছে মাসে মাসে টাকা জমা রাখছি, সে পরবর্তীতে আমাকে একসঙ্গে বেশি টাকা ফেরত দেবে। একটি চক্র বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে কেন্দ্র করে শিক্ষার পরিবেশে বাধা সৃষ্টি করতে পাঁয়তারা করছে। শুধু এই স্কিম বাতিল নয়, যে কুচক্রী মহল এর জন্য দায়ী তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। শিক্ষকতা পেশায় নতুন প্রজন্মকে আগ্রহী করার জন্য পদক্ষেপ নিতে সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন সহযোগী অধ্যাপক খ্রীষ্টিন রিচার্ডসন বলেন, আমরা যে দাবিতে আন্দোলন করছি, তার মধ্যে দুটো পুরোনো, নতুন যুক্ত হয়েছে পেনশন স্কিম। এতো দিনে যে খুব একটা ফলাফল পেয়েছি তা নয়। আমরা শিক্ষকরা অনেক ‘নাই নাই’ এর মধ্যে কাজ করি। আমাদের একটা সান্ত্বনা থাকে যে রিটায়ারমেন্টে গেলে পেনশনের টাকা দিয়ে একটা সাচ্ছন্দ্য জীবন কাটাবো। আমাদের সেই শেষ জীবনে সাচ্ছন্দ্য টুকু কেড়ে নেয়া হচ্ছে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষকদের নিয়ে যদি এমন করা হয় তাহলে আমাদের শিক্ষাব্যাবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? আমাদের যৌক্তিক দাবি হলো আমাদের যে সুবিধাটুকু ছিলো তা যেনো বহাল থাকে। যা ছিলো তা থেকে আরো কমিয়ে দেয়া ন্যাচারাল জাস্টিসের পরিপন্থি।কর্মসূচিতে জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. শেখ মাশরিক হাসান বলেন, ৩০ তারিখের মধ্যে দাবি না মানলে আমরা এক তারিখ থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাবো। আমরা অল-আউট শাট ডাউন কর্মসূচিতে যাবো। সরকারের কাছে আমাদের আবেদন, বাংলাদেশকে মেধাহীন রাষ্ট্র করার যে ষড়যন্ত্র চলছে তা থেকে বেরিয়ে এসে মেধাবীরা যেনো শিক্ষকতা পেশায় আসেন তার জন্য এ প্রত্যয় স্কিম বাতিল করা হোক।অবস্থান কর্মসূচিতে শিক্ষম সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মোমিন উদ্দীন বলেন, এক তারিখ থেকে আমরা অল-আউট কর্মবিরতি পালন করবো। আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য আন্দোলন করছি। আশা করি আমাদের শিক্ষার্থীরাও আমাদের পাশে থাকবেন। আমারা শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল। আমরা এ কর্মবিরতি ফলে তাদের ক্ষতি পুষিয়ে দেবো। এক তারিখ থেকে আমাদের অল-আউট কর্মবিরতি পালিত হবে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।