

সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও ইচ্ছাকৃত অসহযোগিতার অভিযোগ তুলেছেন সুনামগঞ্জ–৩ (শান্তিগঞ্জ–জগন্নাথপুর) আসনে মনোনয়ন বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থী হোসাইন আহমেদ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর ই-মেইলের মাধ্যমে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগপত্রে হোসাইন আহমেদ উল্লেখ করেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে শতকরা ১ ভাগ ভোটারের সমর্থন তালিকা দৈবচয়নের মাধ্যমে যাচাই করা হলেও সেখানে অসঙ্গতির অভিযোগ তুলে তাঁর মনোনয়ন বাতিল করা হয়। সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার জন্য তিনি বাতিল আদেশের সার্টিফাইড কপি সংগ্রহ করলেও সেখানে শুধু অসঙ্গতিপূর্ণ ক্রমিক নম্বর উল্লেখ করা হয়েছে। ভোটারের নাম, ঠিকানা, ভোটার নম্বর কিংবা স্বাক্ষরের সত্যতা সংক্রান্ত কোনো যাচাই প্রতিবেদন আদেশে অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে আপিলের ক্ষেত্রে আইনি যুক্তি উপস্থাপন ও যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, একই আসনের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেনের মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করতে চাইলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কোনো ধরনের সহযোগিতা পাওয়া যায়নি। আনোয়ার হোসেনের শতকরা ১ ভাগ ভোটার সমর্থন তালিকা, যাচাই রিপোর্ট ও সংশ্লিষ্ট তথ্য চেয়ে আবেদন করা হলেও তা এড়িয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন হোসাইন আহমেদ।
এ ছাড়া স্বতন্ত্র চারজন প্রার্থীর মধ্যে যাচাই-বাছাই আদেশ ঘোষণার সময় বাতিলকৃত প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটার সমর্থন যাচাইয়ে দৈবচয়ন পদ্ধতি প্রয়োগের কথা উল্লেখ করা হলেও বৈধ ঘোষিত একমাত্র স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেনের ক্ষেত্রে এই পদ্ধতি প্রয়োগ হয়েছে কি না—সে বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য আদেশে নেই বলেও অভিযোগে দাবি করা হয়।
হোসাইন আহমেদ আরও অভিযোগ করেন, তাঁর আপিল প্রস্তুতির প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করা হয়েছে, যা নির্বাচন সংক্রান্ত ন্যায়বিচার পাওয়ার পথে বাধা সৃষ্টি করছে।
অভিযোগটি আমলে নিয়ে দ্রুত তদন্তের মাধ্যমে রিটার্নিং কর্মকর্তাকে তাঁর সকল আবেদন গ্রহণ ও প্রয়োজনীয় তথ্য সরবরাহের নির্দেশ দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ বিষয়ে সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে সমর্থনকারী ভোটারদের মধ্য থেকে কমপক্ষে ১০ জন ভোটারের স্বাক্ষর ও তথ্য যাচাই করা হয়। হোসাইন আহমেদের ক্ষেত্রে যাচাইয়ের সময় সাত থেকে আটজন ভোটার জানিয়েছেন, তারা কোনো স্বাক্ষর দেননি। এ অবস্থায় বিধি অনুযায়ী তাঁর মনোনয়ন বাতিল করা ছাড়া অন্য কোনো সুযোগ ছিল না।
তিনি আরও বলেন, হোসাইন আহমেদের সঙ্গে কোনো ধরনের ইচ্ছাকৃত অসহযোগিতা করা হয়নি এবং যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পূর্ণভাবে নির্বাচন বিধিমালা অনুসরণ করেই সম্পন্ন করা হয়েছে।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।