.webp&w=3840&q=75)

ঢাকাসহ সারাদেশে রাজনৈতিক কর্মী, সাধারণ নাগরিক, সংখ্যালঘু সম্প্রদায় এবং বিভিন্ন পেশাজীবীর ওপর ধারাবাহিক হামলা, নির্যাতন, হত্যা ও মব সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিবৃতি দিয়েছেন ৪৩ জন প্রগতিশীল নাগরিক। একই সঙ্গে মিয়ানমারসহ সব সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে অবিলম্বে কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
বিবৃতিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলা হয়, দেশে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড, গুলিবর্ষণ, ধারাবাহিক সহিংসতা, শিক্ষকদের ওপর মব তৈরি করে হেনস্তা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক হামলা, সীমান্তে গোলাগুলি, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা একের পর এক ঘটছে। এসব ঘটনাকে তারা নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হিসেবে দেখছেন।
বিবৃতিতে বলা হয়, চব্বিশের গণ-অভ্যুত্থান–পরবর্তী সময়ে ধর্মের নামে একটি বিশেষ গোষ্ঠী সহিংসতা ও ফ্যাসিবাদী কার্যক্রম পরিচালনা করছে। মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীল, মুক্তমনা ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিকল্পিত অপ্রচার চালানো হচ্ছে। এ অবস্থায় অবিলম্বে সব ধরনের সাম্প্রদায়িক শক্তির কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান তারা। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা ও বৈষম্যবিরোধী আকাঙ্ক্ষার ভিত্তিতে রাষ্ট্র গঠনের আহ্বান জানানো হয়।
সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে বিবৃতিতে বলা হয়, ময়মনসিংহের ভালুকায় দীপু দাস, যশোরে রানা প্রতাপ বৈরাগী, নরসিংদীর শরৎ চক্রবর্তী মণিসহ একাধিক নাগরিক হত্যার শিকার হয়েছেন। এছাড়া চট্টগ্রামের রাউজানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে দরজা বন্ধ করে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয়।
নির্বাচনকালীন সময়ে এবং বর্তমান প্রেক্ষাপটে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকার ও প্রশাসনকে নিয়মিত ও কঠোর নজরদারি বাড়াতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগই দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পারে বলে উল্লেখ করা হয়।
মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির জান্তা বাহিনী, আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর ত্রিমুখী সংঘাতের প্রভাব বাংলাদেশ সীমান্ত এলাকাতেও পড়ছে বলে উদ্বেগ জানানো হয়। সীমান্তের ওপার থেকে ছোড়া গুলি ও গোলায় টেকনাফ এলাকায় একাধিক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে। জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটছে বলে উল্লেখ করে সীমান্তবর্তী এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।
বিবৃতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদকে মব তৈরি করে হেনস্তার ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়। শিক্ষকদের এভাবে অপমান ও নাজেহাল করাকে চরম অগণতান্ত্রিক ও উগ্রতার প্রকাশ হিসেবে উল্লেখ করা হয়। এর আগে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর একই ধরনের নিপীড়নের ঘটনার কথাও স্মরণ করিয়ে দিয়ে বলা হয়, নির্যাতনকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার কারণেই এ ধরনের ঘটনা বারবার ঘটছে।
এছাড়া রাজধানীতে প্রকাশ্য দিবালোকে খুন, গুলি এবং রাজনৈতিক কর্মী হত্যার সঙ্গে জড়িত সবাইকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান বিবৃতিদাতারা। সব হত্যাকাণ্ড ও হামলার ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও ন্যায়সঙ্গত বিচার দাবি করা হয়।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন কবি, লেখক, সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, শিল্পী, সাংস্কৃতিক কর্মী, শ্রমিক ও ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ৪৩ জন প্রগতিশীল নাগরিক।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন- ১) ড. রতন চৌধুরী, কবি ও লেখক২) দীপক শীল, সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন৩) সেকেন্দার হায়াত, সাধারণ সম্পাদক, হর্কাস ইউনিয়ন৪) এস এম চন্দন, সাবেক ছাত্রনেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয়৫) ডা. মোজাহেদুল হক রিপন, চিকিৎসক৬) করিম উল্লাহ কলিম, সাধারণ সম্পাদক, বাপা, কক্সবাজার৭) প্রমথেশ শীল, সিনিয়র সাংবাদিক ও সংগঠক৮) সুজন বিপ্লব, হাওর ও মৎস্যজীবীদের অধিকার আন্দোলনের সংগঠক৯) রুহুল আমিন, সাবেক ছাত্রনেতা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়১০) আরেফিন মাহমুদুল হাসান, রাজনৈতিক কর্মী১১) সিয়াম সারওয়ার জামিল, রিসার্চ ফেলো, ইনস্টিটিউট ফর পাবলিক পলিসি এন্ড পার্টনারশিপ, নেপাল১২) হাবিব ইমন, লেখক ও সাংবাদিক১৩) নিশাত বিজয়, সা. সম্পাদক, রেল অ্যান্ড রোড রিপোর্টার্স ফোরাম১৪) রিয়াজ হোসাইন, সাংবাদিক১৫) আরিফুল ইসলাম সাব্বির, সাংবাদিক ও পাঠাগার আন্দোলন সংগঠক১৬) বি এম ফাহমিদা আলম, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়১৭) শুভ চন্দ্র শীল, সাংবাদিক ও বিশ্লেষক১৮) তানজিম পূনম প্রজ্ঞা, শিল্পী ও সাংস্কৃতির আন্দোলনের সংগঠক ১৯) জুবাইর সজল, সাংবাদিক২০) রবিউল ইসলাম রবি, যুব নেতা২১) প্রশান্ত কৈরী, চা-শ্রমিক অধিকার আদায়ের সংগঠক২২) অরুন্ধতী রায়, শিক্ষার্থী, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়২৩) কবি অশোক ধর, সম্পাদক ও প্রকাশক২৪) নাজমুল হাসান বাবু, অভিনয় শিল্পী২৫) শুভ দেবনাথ, ছাত্র আন্দোলন কর্মী, চট্টগ্রাম২৬) শিবু পদ সরকার, শিশু যৌন পাচার প্রতিরোধ কর্মী, ময়মনসিংহ২৭) আসিফ আহমেদ সোয়াব, চলচ্চিত্র আন্দোলনকর্মী২৮) দীপ্ত দেবনাথ অপূর্ব, ছাত্র নেতা, কুমিল্লা২৯) অথৈ বিশ্বাস, ছাত্র আন্দোলন কর্মী, সিলেট৩০) মোহাম্মদ রকি হাসান, সংগীত শিল্পী ও সাংস্কৃতিক কর্মী৩১) অভ্রভেদী সন্দ্বীপ, ছাত্র আন্দোলন কর্মী, লিডিং ইউনিভার্সিটি৩২) শিতাংশু ভৌমিক অংকুর, সাংবাদিক৩৩) নাজনীন লিজা, ছাত্র আন্দোলন কর্মী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়৩৪) মাহাথির মাহমুদ রিয়াদ, প্রবাসী অনলাইন এক্টিভিস্ট৩৫) সেতু আচার্য্য, শিক্ষার্থী, কবি নজরুল সরকারি কলেজ৩৬) শোভা রাণী প্রামাণিক, নারী অধিকার কর্মী৩৭) রিয়াজ রামীন, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়৩৮) অজয় রায়, শিক্ষার্থী, তেজগাঁও কলেজ৩৯) সনজিৎ সরকার উজ্জল, সাংবাদিক৪০) জহিরুল ইসলাম, উন্নয়নকর্মী৪১) প্রান্ত ভৌমিক, শ্রমিক নেতা৪২) হাসান বকখ চৌধুরী কাওসার, আইনজীবী সহকারী৪৩) মোহাম্মদ ফুল বাদশা, শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।