.jpg&w=3840&q=75)

শরীরের চামড়া কুঁচকে গেছে, বয়সের ভারে হাত-পা কাঁপছে। তবুও গণতন্ত্রের উৎসবে শামিল হতে ভোলেননি ৯০ বছর বয়সী জামতুল্লাহ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড়া ইউনিয়নের উত্তর নাকশী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে লাঠিতে ভর দিয়ে হাজির হন তিনি।
পিপুলেশ্বর গ্রামের বাসিন্দা এই প্রবীণ ভোটার ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার সময় তাঁর চোখেমুখে ছিল তৃপ্তি আর বিষাদের মিশেল। আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “জীবনে কতবার ভোট দিছি মনে নাই। শরীরটা ভালো না বাবা, সামনে আর দিতে পারমু কিনা জানি না। মনে অয় এইডাই জীবনের শেষ ভোট।”
জীবনের সায়াহ্নে এসে তাঁর একটাই প্রত্যাশা যেই নির্বাচিত হোক, তারা যেন তাঁর মতো অচল ও অসহায় মানুষের পাশে দাঁড়ায়।
উত্তর নাকশী কেন্দ্রে জামতুল্লাহর মতো আরও অনেক প্রবীণ ভোটারের উপস্থিতি দেখা গেছে, যা কেন্দ্রের পরিবেশকে আবেগময় করে তোলে। তাঁদেরই একজন ৭৫ বছর বয়সী হামিদা বেগম। প্রতিবন্ধী মেয়েকে সঙ্গে নিয়ে নাতি-নাতনিদের সহায়তায় অটোরিকশায় করে ভোট দিতে এসেছেন তিনি।
হামিদা বেগম জানান, মনের শান্তির জন্যই এ বয়সেও ভোট দিতে এসেছেন। শারীরিক কষ্ট থাকলেও নাগরিক দায়িত্ব পালনের তৃপ্তিই তাঁকে কেন্দ্রে টেনে এনেছে।
উত্তর নাকশী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৭৫ জন। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, সকালে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। দুপুর ১২টা পর্যন্ত ৬০২ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে তিনি নিশ্চিত করেন। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন্দ্রে সজাগ রয়েছেন, যাতে সব বয়সের মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।