এক্সক্লুসিভ
লঙ্কাকান্ডের কুশীলবরা!
নিউমার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনায় সরকারি কাজে বাধা, পুলিশের ওপর আক্রমণ, ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর ও জখম করার অভিযোগে করা মামলায় ২৪ জনের নাম উল্লেখ করেছে পুলিশ। যাদের মূলত ওই এলাকায় তাণ্ডবের নেপথ্যের খলনায়ক বলছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার এ মামলার প্রধান আসামি বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এখনও অধরা রয়ে গেছেন বাকি ২৩ জন।
সংঘর্ষের ঘটনায় এই ২৪ জনের ভূমিকা কি ছিল, কেনই বা এসব বিএনপি নেতাকে এই মামলার আসামি করা হলো তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। পুলিশ বলছে হামলার উস্কানিদাতা হিসেবে এদের চিহ্নিত করা হয়েছে।
তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, সংঘর্ষের সূত্রপাত নিউমার্কেটের ভেতরে থাকা ওয়েলকাম ও ক্যাপিটাল ফাস্টফুড নামের দুই দোকান কর্মচারীর দ্বন্দ্ব থেকে। সেই দোকান দুটি সিটি করপোরেশন থেকে নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য অ্যাডভোকেট মকবুল হোসেনের নামে বরাদ্দ রয়েছে। তবে কোনো দোকানই নিজে চালাতেন না মকবুল। রফিকুল ইসলাম ও শহিদুল ইসলাম নামে দুজনকে ভাড়া দেন দোকান দুটি। তারা দুজনই সম্পর্কে একে অপরের আত্মীয়।
মামলার দুই নম্বর আসামি আমীর হোসেন আলমগীর নিউমার্কেট থানা যুবদলের সাবেক আহ্বায়ক। তাকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার মূল কুশীলব ও উষ্কানিদাতা হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। মার্কেটে আমীরের ৫টি দোকান রয়েছে। তিনি এক সময় বিএনপি নেতা নাসিরুদ্দিন পিন্টুর ডানহাত ছিলেন।
আরেক আসামি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী নিউমার্কেট বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে মহানগর বিএনপির সদস্য। সংঘর্ষের ঘটনায় তারও ইন্ধন রয়েছে বলে দাবি করেছেন তদন্ত সংশ্লিষ্টরা।
এজাহারভুক্ত আরেক আসামি যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সচিব এবং নিউমার্কেট ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিজান ব্যাপারী। তিনি নিউমার্কেট এলাকার ফুটপাত নিয়ন্ত্রণ করেন। তাকেও এ তাণ্ডবের নেপথ্যের কারিগর হিসেবে চিহ্নিত করাে হয়েছে।
এছাড়া নিউমার্কেটে ৯টি দোকানের মালিক জিয়াউদ্দিন টিপুর নামও রয়েছে মামলার এজাহারে। তিনি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা, রায়শ্রী উত্তর ইউনিয়ন বিএনপি'র যুগ্ম-আহবায়ক। টিপু দীর্ঘদিন ধরে লন্ডনে রয়েছেন বলে জানা গেছে।
তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, মূলত থানা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেনের নির্দেশে তার ক্যাডার আমীর, বিল্লাল, জাহাঙ্গীর, পাগলা শফিক, টুন্ডা শফিক, মোহাম্মদ রাজ্জাক এবং নিউমার্কেট থানা সেবক দলের খান মনির, মোহাম্মদ জিতু, মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ ইকবাল এরা কলেজ শিক্ষার্থীদের উপর আক্রমণ চালায়।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, শুক্রবার বিকেলে মামলার প্রধান আসামি মকবুল হোসেনকে তার ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করা হয়। এজাহারভুক্ত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
.jpg)
.jpg)


.webp)

.jpg)

.jpg)