এক্সক্লুসিভ
টিকিটের অপেক্ষায় গেমস খেলে কাটছে সময়
হুমায়ুন কবির মাসুদ:
ঈদুল ফিতরকে ঘিরে রাজধানী ছাড়ছেন লাখো ঘরমুখো মানুষ। ট্রেনে ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শুরু হয় ২৩ এপ্রিল থেকে। আগাম টিকিটের আশায় কমলাপুর রেলস্টেশনে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন যাত্রীরা। কখনও ১৮ ঘন্টা আবার কখনও ২৬ ঘন্টা পরও মিলছে টিকিট নামের সোনার হরিণ।
কীভাবে এই দীর্ঘ সময় পার করছেন টিকিট প্রত্যাশীরা? মঙ্গলবার (২৬ এপ্রিল) কমলাপুর ও তেজগাঁও রেলস্টেশন ঘুরে দেখা যায় কেউ লুডু খেলে, কেউ দাবা খেলে আবার কেউ তাস খেলে অপেক্ষার প্রহর পার করছেন। কেউবা শুয়ে ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছেন দীর্ঘ সময়।
তিন গার্মেন্টসকর্মী টিকিট কাটতে এসেছেন কমলাপুর রেলওয়ে স্টেশনে। এদের পরিচয়ও হয়েছে স্টেশনে এসেই। কিন্তু দেখে বোঝার কোন উপায় নেই বন্ধুত্বটা নতুন।
স্টেশনে ঘুরতে ঘুরতে আলাপ হয় বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী সায়মনের সঙ্গে, কিভাবে সময় কাটাচ্ছেন? জিজ্ঞেস করতেই তিনি বলেন, বেশিরভাগ সময় অনলাইন গেমস খেলে সময় কাটাচ্ছি।
আরও কয়েকজনের সঙ্গে আলাপ হলো। তারা জানান, ফ্রি-ফায়ার, দাবা, ক্যারাম, লুডুসহ বিভিন্ন গেমস খেলে সময় কাটাচ্ছেন তারা।
আবার অনেক যাত্রীকে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ব্যবহার করেই সময় পার করতে।
দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা টিকিট প্রত্যাশীরা অনেকেই আবার মেতে উঠেছেন খোশগল্প আর আড্ডায়। অনেকে সময় কাটাচ্ছেন ম্যাগাজিন কিংবা পত্রিকার পাতায়।
আবার কেউ কেউ ক্লান্ত, শ্রান্ত শরীর নিয়ে শুয়ে রয়েছেন কমলাপুর রেল স্টেশনে।
ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকিট নামক সোনার হরিণ হাতে না পেয়ে চাপা আর্তনাদ আর চাপা ক্ষোভ নিয়ে বাসায় ফিরে যেতেও দেখা গেছে অনেককে।
জনপ্রিয়
এক্সক্লুসিভ থেকে আরও পড়ুন
ঝিনাইগাতী গারো পাহাড়ে জ্বলছে আগুন, জীববৈচিত্র হুমকির সম্মুখীন
গতকাল শুক্রবার ঝিনাইগাতী-কামালপুর সড়কের ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া রেঞ্জের গজনী বিট এলাকায় গিয়ে দেখা যায়, পাহাড়ের চারটি স্থানে বড়আকারে আগুন জ্বলছে।
বিধবাপল্লীতে পুলিশ সুপারের ঈদ উপহার বিতরণ
উপহার সামগ্রীর মধ্যে ছিল- শাড়ী, লুঙ্গি, চাল, সেমাই, নুডলস, চিনি, গুড়ো দুধ ও সাবান।
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১, আহত ২
লালমনিরহাটের কালীগঞ্জের বুড়িরহাট সীমান্তে বিএসএফের গুলিতে মুরুলী চন্দ্র (৪২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও দুইজন।
উদারতার দৃষ্টান্ত: রমজানে ফিতরার তাৎপর্য
বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণ, সমাজের ধনী-গরিবের আর্থসামাজিক বৈষম্য পরিহারের লক্ষ্যে ইবাদতের এ মাসে মহান রাব্বুল আলামীন দান-সদকা, জাকাত-ফিতরার মতো সুন্দরতম বিধান ও আমল দিয়েছেন মুমিনদের জন্য।
.jpg)







