এক্সক্লুসিভ
কী আছে টুইটারের ভাগ্যে?
সম্প্রতি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের টুইটার কেনা নিয়ে চলছিল উম্মাদনা। ইলনের ৪৪ বিলিয়ন ডলারের বদলে টুইটার কেনার প্রস্তাবটিতে রাজি হয়েছিল টুইটার বোর্ড। তবে ১৩মে ইলন মাস্ক একটি টুইটের মাধ্যমে জানান যে তার টুইটার কেনার প্রকল্পটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
ইলন টুইটে জানান, তার ৪৪ বিলিয়ন ডলারের চুক্তিটি স্থগিত রয়েছে, যতক্ষণ না তিনি টুইটারের জাল অ্যাকাউন্টের অনুপাত সম্পর্কে বিস্তারিত তথ্য পান। তার এই টুইটের জন্যে প্রিমার্কেট ট্রেডিংয়ে টুইটার স্টক প্রায় ২৫% কমেছিল।
কয়েক ঘন্টা পরে ইলন আরেকটি টুইট করে বলেন, টুইটার কেনার চুক্তিতে তিনি এখনও ইচ্ছুক। তার এই টুইটের পর টুইটার তাদের শেয়ারের কিছু ক্ষতিপূরণ পেয়েছে।
মাস্ক টুইটার থেকে সাম্প্রতিক ফাইলিংয়ে দাবি করেছিল, টুইটারে জাল অ্যাকাউন্টের অনুপাত ৫% এরও কম। তিনি এর বিস্তারিত বিবরণের জন্য অপেক্ষা করছেন। এমনকি ১৪ মে শনিবার একটি টুইটে তিনি বলেন, তার দল এর সত্যতা যাচাইয়ের জন্য ১০০টি জাল একাউন্ট খুলবেন। জাল অ্যাকাউন্টগুলো বন্ধ করা ছিল মাস্কের টুইটার কেনার পর প্রধান লক্ষ্য।
তার এরূপ ব্যবহারের পরিপ্রেক্ষিতে টুইটারের চিফ এক্সিকিউটিভ অফিসার পরাগ আগরওয়াল এক টুইট বার্তায় বলেন, তিনি যখন আশা করেছিলেন যে চুক্তিটি সময়মত সম্পূর্ণ হবে। আমি বা টুইটারে কোনও ম্যানেজার এই চুক্তিটিকে কোন অজুহাত হিসেবে ব্যবহার করবেননা। কোম্পানির কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া এড়াবো না। আমি কোম্পানির ভালোর জন্য যে সকল সিদ্ধান্ত নেয়া প্রয়োজন তা নেব।
জনপ্রিয়
এক্সক্লুসিভ থেকে আরও পড়ুন
ঝিনাইগাতী গারো পাহাড়ে জ্বলছে আগুন, জীববৈচিত্র হুমকির সম্মুখীন
গতকাল শুক্রবার ঝিনাইগাতী-কামালপুর সড়কের ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া রেঞ্জের গজনী বিট এলাকায় গিয়ে দেখা যায়, পাহাড়ের চারটি স্থানে বড়আকারে আগুন জ্বলছে।
বিধবাপল্লীতে পুলিশ সুপারের ঈদ উপহার বিতরণ
উপহার সামগ্রীর মধ্যে ছিল- শাড়ী, লুঙ্গি, চাল, সেমাই, নুডলস, চিনি, গুড়ো দুধ ও সাবান।
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১, আহত ২
লালমনিরহাটের কালীগঞ্জের বুড়িরহাট সীমান্তে বিএসএফের গুলিতে মুরুলী চন্দ্র (৪২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও দুইজন।
উদারতার দৃষ্টান্ত: রমজানে ফিতরার তাৎপর্য
বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণ, সমাজের ধনী-গরিবের আর্থসামাজিক বৈষম্য পরিহারের লক্ষ্যে ইবাদতের এ মাসে মহান রাব্বুল আলামীন দান-সদকা, জাকাত-ফিতরার মতো সুন্দরতম বিধান ও আমল দিয়েছেন মুমিনদের জন্য।
.jpg)







