Ad

ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি লাল কার্ড দেখেছেন যারা!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
20170501-The18-Photo-Sergio-Ramos-Red-Card-VS-Barcelona
Durbin News

ফুটবলে খেলোয়াড়দের সবচেয়ে বড় আতঙ্কের নাম হলো রেডকার্ড। আর সেই আতঙ্কের সাথে জড়িয়ে, 'ব্যাড বয়' এর খাতায় নাম নিজেদের লিখিয়েছেন কিছু কুখ্যাত ফুটবলার। বাজে ট্যাকেল, ফাউল ও মারামারির মারপ্যাঁচে আটকে, অসংখ্যবার লাল কার্ড দেখেছেন তারা। তাদের ফুটবল ক্যারিয়ারটাই যেন লাল কার্ডের এক গোলকধাঁধা।একটা সময় ফুটবলারদের কাছে, মূর্তিমান এক আতঙ্কের নাম ছিল জেরার্ডো বেডোয়া। নিজের ফুটবল ক্যারিয়ারে ৪৬টি লাল কার্ড দেখে, লালকার্ডের আতুড়ঘরে পরিণত হয়েছিলেন, এই কলম্বিয়ান মিডফিল্ডার।মাঠে তার এগ্রেসিভ আচরণ ও খেলার ধরণ দেখে, সমর্থকরা তার নাম দিয়েছিলেন 'দ্যা বিস্ট'। নিজের ৬০১ ম্যাচের ফুটবল ক্যারিয়ারে, প্রায় ১৩টি ক্লাবের জার্সি গায়ে জড়িয়েছেন বেডোয়া। কলম্বিয়া জাতীয় দলের হয়েও, ৪৯টি ম্যাচ খেলেছেন বিশ্বের সর্বোচ্চ লালকার্ডধারী এই তারকা।ফুটবল বিশ্বে লাল কার্ডের রাজা হিসেবেই, কুখ্যাতদের তালিকায় রাজ করছেন, দ্যা বিস্ট- জেরার্ডো বেডোয়া।সদ্য আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া স্প্যানিশ তারকা, সার্জিও রামোসর নামের পাশেও রয়েছে অসংখ্য লাল কার্ড।ফুটবল ইতিহাসে ২য় সর্বোচ্চ ২৮ বার লাল কার্ড দেখেছেন এই স্প্যানিয়ার্ড। একজন ডিফেন্ডার হিসেবে রামোস যতটা দুর্দান্ত, ঠিক ততটাই দুর্দান্ত প্রতিপক্ষকে ঘায়েল করতে। লা-লিগার ইতিহাসে রেকর্ড সর্বাধিক ২০ বার লাল কার্ড দেখেছেন রামোস। এছাড়াও এল-ক্লাসিকোর মতো মেগা ইভেন্টেও তাকে পাঁচবার মাঠছাড়া করা হয়েছে।তবে জাতীয় দলে রামোসের গল্পটা পুরোই উল্টো। স্পেনের হয়ে খেলা ১৮০ ম্যাচের কোনোটিতেই লাল কার্ড দেখেননি এই তারকা ডিফেন্ডার।সাবেক ফরাসি কিংবদন্তি সিরিল রুলও ছিলেন একজন ভয়ংকর ট্যাকেলার। মিডফিল্ডার হয়েও তার ফুটবল ক্যারিয়ারে রয়েছে ২৭টি লাল কার্ড।মাঠে নির্মম আচরণ ও ঝগড়াটে স্বভাবের কারণে কুখ্যাত ছিলেন এই ফরাসি মিডফিল্ডার। ফ্রান্সের লিগ ওয়ানে রেকর্ড ১৯টি লাল দেখেছেন সিরিল রুল। নিজের ৩৬৬ ম্যাচের ক্লাব ক্যারিয়ারে ২৭টি লাল কার্ডের পাশাপাশি ১৮৭টি হলুদ কার্ড রয়েছে তার।তবে ফ্রান্স জাতীয় দলের হয়ে কখনোই মাঠে নামতে পারেননি এই ক্ষেপাটে মিডফিল্ডার। সিরিলের মতোই হট টেম্পারের জন্য পরিচিত ছিলেন সাবেক স্প্যানিশ সেন্টার ব্যাক অ্যালেক্সিস রুয়ানো ডেলগাডো।লা-লিগায় নিজের ৩২১ ম্যাচের ক্যারিয়ারে গেতাফে ও ভ্যালেন্সিয়ার মতো দলের হয়ে মাঠে নেমেছেন এই ডিফেন্ডার। বুটজোড়া তুলে রাখার আগে ডেলগাডো নিজের নামের পাশে যুক্ত করেন ২২টি লাল কার্ড।অযাচিত ট্যাকেল ও রগচটা স্বভাবের কারণে রেফারিদের অঘোষিত শত্রুতে পরিণত হয়েছিলেন এই স্প্যানিশ ডিফেন্ডার। কুখ্যাতির বঞ্চনাকে সঙ্গী করেই ক্যারিয়ার সমাপ্ত হয় তার।লাল কার্ডধারীদের তালিকায় ৫ম স্থানটি দখল করে আছেন উরুগুয়ের প্রাক্তন ডিফেন্ডার পাওলো মন্টেরো। তার ক্যারিয়ারে লাল কার্ডের সংখ্যা ২১টি।মাঠে বদমেজাজী স্বভাবের কারণে তাকে সাইডবেঞ্চে ফেরত পাঠানো হয়েছে অসংখ্যবার।ইতালিয়ান জায়ান্ট ক্লাব জুভেন্টাসের হয়ে ১৮৬ ম্যাচ খেলা এই সেন্টার ব্যাক উরুগুয়ের হয়ে মাঠে নেমেছেন ৬১ বার।তবে মাঠে নানা আক্রমণাত্মক কর্মকান্ডের কারণে কুখ্যাতদের লিস্টে ঠাঁই হয়েছে তার।এতো এতো লাল কার্ড, তাদের ক্যারিয়ার কুখ্যাতির কালিমা জুড়ে দিয়েছে। তারপরেও নিজ দলের সমর্থকদের কাছে তারা 'হিরো' হয়েই থাকবেন।কেননা দলের স্বার্থে নিজেদের উজাড় করে দিতে গিয়েই, তাদের বারবার মাঠ ছাড়তে হয়েছে। দিনশেষে এই লাল কার্ডগুলোই যেন, দলের প্রতি তাদের ভালোবাসার প্রতীক হয়ে রয়েছে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad