আন্তর্জাতিক


লকডাউনের সময় পার্টি: ব্রিটিশ প্রধানমন্ত্রী, ও অর্থমন্ত্রীকে জরিমানা !


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৩ এপ্রিল ২০২২, ০১:৫৯ অপরাহ্ন, বুধবার

লকডাউনের সময় পার্টি: ব্রিটিশ প্রধানমন্ত্রী, ও অর্থমন্ত্রীকে জরিমানা !


করোনাকালীন সময়ে মহামারি ঠেকাতে দেওয়া হয়েছিল লকডাউন। যাতে মানুষের সমাগম কম ঘটে এবং প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ে অন্যান্যদের আক্রান্ত করতে না পারে। পৃথিবীর যে সকল দেশে কঠোর লকডাউন দেওয়া হয়েছিল তাঁর মধ্যে অন্যতম ছিল যুক্তরাজ্য।


কিন্তু, আশ্চর্যের বিষয় খোদ দেশটির প্রধানমন্ত্রীই এই বিধিনিষেধ উপেক্ষা করেছিলেন। কঠোর বিধিনিষেধের মধ্যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর অফিস ও বাসভবন এবং ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে কয়েক দফায় পার্টির আয়োজন করেছিলেন প্রভাবশালীরা।


এদের মধ্যে রয়েছেন বরিস ও তাঁর মন্ত্রী। অথচ ঐ সময় কোথাও জনসমাগম তো দূরের কথা, কাছাকাছি দাঁড়ানোর ওপরও আরোপিত ছিল কঠোর নিষেধাজ্ঞা।


লুকিয়ে পার্টি করার কারণে এবার জরিমানা করা হচ্ছে বরিস জনসনসহ তাঁর মন্ত্রীসভার অর্থমন্ত্রী ঋষী সুনাককে।


ইতোমধ্যে লন্ডন মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এ সংক্রান্ত নোটিশ দেওয়া হয়েছে। আরেকটি নোটিশ করা হবে যেটিতে জরিমানার অংক উল্লেখ থাকবে।


এদিকে এমন খবর প্রকাশের পর বিরোধী দল লেবার পার্টির নেতা স্যার কিয়ের স্টারমার বরিস জনসন ও ঋষী সুনাকের পদত্যাগ দাবি করেছেন।



জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার

ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।