Ad

কাতার বিশ্বকাপের ফাইনাল ভ্যেনু উদ্বোধন

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Screenshot_5
Durbin News

ঘরোয়া টুর্নামেন্টে খেলার মধ্য দিয়ে উদ্বোধন করা হলো কাতার ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ভেন্যু লুসাইল স্টেডিয়াম। উদ্বোধনী খেলা দেখতে স্থানীয় ও অভিবাসীদের পাশাপাশি ভিড় করেন প্রবাসী বাংলাদেশিরাও।কাতারের স্থানীয় সময় ১১ আগস্ট রাতে উদ্বোধন করা হয় সোনার আদলে নির্মিত দেশটির সবচাইতে বড় ভ্যেনু লুসাইল স্টেডিয়ামটি।এদিন ঘরোয়া ফুটবল আল রায়হান বনাম আল আরাবিয়া ফুটবল ক্লাবের খেলার মাধ্যমে শুরু হয়ে গেল বিশ্বকাপ ফুটবলের ১০০ দিনের কাউন্টডাউন।ফিফা ওয়ার্ল্ড কাপের এটি ২২তম আসর। বিগত ২১টি আসরের পর এই প্রথম মধ্যপ্রাচ্যের কোন দেশ স্বাগতিক হচ্ছে ফুটবল বিশ্বকাপে। চলতি বছর, ২০ নভেম্বর কাতারের পাঁচটি শহরের আটটি ভেন্যুতে ৩২টি দলের অংশগ্রহণে শুরু হবে ফিফা ফুটবল বিশ্বকাপ আসরটি। আটটি ভেন্যুর সব কটিরই আনুষ্ঠানিক উদ্বোধন শেষ। ৬৫টি ম্যাচ এর মধ্যে ফাইনালসহ মোট নয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে লুসাইল স্টেডিয়ামে।ফাইনাল ম্যাচের ভেন্যু উদ্বোধনের মধ্য দিয়ে বিশ্বকাপ আয়োজনে সকল প্রস্তুতি শেষ করেছে মধ্যপ্রাচ্যের দেশটি।২০১৭ সালের ১১ এপ্রিল স্টেডিয়ামটির কাজ শুরু হয়। এটি অত্যাধুনিক লুসাইল শহরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত। কাতারের রাজধানী দোহা থেকে যার দূরত্ব প্রায় ২২.৭ কিলোমিটার। গাড়ি ও মেট্রো রেলযোগে পৌঁছানো যাবে সেখানে। ইতিমধ্যেই ৩ হাজার ৬০০ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে দোহার মেট্রোরেল সিস্টেম।৮০ হাজারের বেশি ধারণক্ষমতা সমপন্ন লুসাইল স্টেডিয়ামটি কাতার বিশ্বকাপে সবচেয়ে দৃষ্টিনন্দন ভ্যেনু।ম্যানিকা আর্কিটেক এর সহযোগিতায় ব্রিটিশ আর্কিটেকচার ফার্ম ‘ফোস্টার প্লাস পার্টনার্স এবং যুক্তরাষ্ট্রের ‘পপুলাস’ স্টেডিয়ামটির নকশা তৈরি করেছে।প্ল্যানিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট ও অ্যাডভাইজরি হিসেবে কাজ করেছে অস্ট্রেলিয়ার ‘অরেকন’ কোম্পানি।স্টেডিয়ামটি নির্মাণে কাতারের ‘এইচবিকে কন্টাক্টিং কোম্পানির সাথে যৌথভাবে কাজ করেছে চীনের ‘চিনা রেলওয়েজ কনস্ট্রাকশন।’এটি নির্মাণে খরচ হয়েছে ৭৬৭ মিলিয়ন ডলার, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৬ হাজার ৬১০ কোটি ৭২ লাখ টাকা।উপর থেকে এর নির্মানশৈলি দেখলে মনে হবে একটি ভাসমান বৃত্তাকার পাত্র । স্টেডিয়ামটির চারপাশে রয়েছে কৃত্রিম পানির ফোয়ারা।ভ্যেনুতে প্রবেশের জন্য রয়েছে ৬টি বিশেষ সেতু। জলের প্রতিবিম্বাকৃতির পুকুর দ্বারা বেষ্টিত মাঠটিতে দর্শকরা ছয়টি সেতু দিয়ে 'শৈবাল' পার করে প্রবেশ করবে।ঐতিহ্যবাহী দাও নৌকোর পালের অবয়বে তৈরি করা স্টেডিয়ামের বাইরের ঘেরের অবতল অংশটিতে রয়েছে নিজস্ব সৌরশক্তি চালিত কুলিং সিস্টেম, যা গরম আবহাওয়াকে নিয়ন্ত্রণ করবে।আরব বিশ্ব থেকে পাওয়া ইসলামী সভ্যতার অনেক শিল্পকর্মের নান্দনিক উপস্থাপন করা হয়েছে এতে।বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে প্রথমবারের মত ফুটবল প্রেমিদের আনন্দঘন মুহূর্ত উপহার দিতে পুরোপুরি প্রস্তুত আয়োজক দেশ কাতার।মাঠে বসে কাতার ফুটবল বিশ্বকাপ খেলা দেখার অধীর আগ্রহে অপেক্ষায় আছেন বলে জানান স্টেডিয়াম উদ্বোধন দেখতে আসা প্রবাসী বাংলাদেশিরা। আগামী ২০ নভেম্বর কাতার ও ইকুয়েডরের মধ্যকার ম্যাচ দিয়েই পর্দা উঠবে ২২তম বিশ্বকাপ আসরের।তারা প্রত্যাশা করছে, ২০২২ সালে সর্বোচ্চ ১৫ লাখ ভক্ত দেশটি সফরে আসবে। তাদের রাখা হবে হোটেল, বাড়ি, তাঁবু ও ১২ হাজার ক্রুজ জাহাজে!অবশ্য এ নিয়ে একটা সংশয় ছিল। ফিফার নিয়মানুযায়ী ৬০ হাজার হোটেল কক্ষ তৈরি রাখতে হয় আয়োজক দেশকে। কিন্তু কাতার কর্তৃপক্ষ তা ভালোভাবেই করেছে। শুধু হোটেল নয়, অন্যান্য বিকল্পের মাধ্যমে হলেও বিপুল পরিমাণ পরিদর্শকের জন্য মানসম্মত থাকার জায়গা তৈরি করে রেখেছে কাতার।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad