Ad

বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে ভুটানে,ভবিষ্যত শ্রীলঙ্কা হতে পারে দেশটি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_08_25T19_47_28_946Z
Durbin News

শ্রীলঙ্কার পর এবার বৈদেশিক রিজার্ভে টান পড়েছে ভুটানের। দেশটির অবস্থাও শ্রীলঙ্কার মতো হবে কিনা তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে ভুটানের রিজার্ভ উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। এতে করে শীঘ্রই অর্থনৈতিক সংকটে পড়তে চলেছে দেশটি। এরই মাঝে আবার জ্বালানি তেল ও খাদ্যশস্যের দাম বৃদ্ধি পেয়েছে।গত বছরের এপ্রিল মাস পর্যন্ত তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ১.৪৬ বিলিয়ন ডলার। কিন্তু একই বছরের ডিসেম্বরে তা কমে ৯৭০ মিলিয়ন ডলারে এসে দাঁড়িয়েছে দক্ষিণ এশিয়ার ছোট্ট একটি দেশ ভুটান। নান্দনিক সৌন্দর্যের জন্য প্রতি বছর অনেক পর্যটক এখানে বেড়াতে আসেন।আট লাখেরও কম জনসংখ্যা বিশিষ্ট দেশটির অর্থনীতি অনেকটাই পর্যটন শিল্পের উপর নির্ভরশীল।মহামারীর সময়ে দেশটি জিরো কোভিড নীতি গ্রহণ করে। পর্যটক আগমনে জারি করে নানা রকম নিষেধাজ্ঞা। ফলে গত দুই বছর একেবারে পর্যটক শূণ্য ছিলো ভুটান। এতে অর্থনীতিতে সংকট দেখা দেয়।একই ঘটনা ঘটেছিলো শ্রীলঙ্কাতেও। তাদের পর্যটন নির্ভর অর্থনীতি কোভিডের প্রভাবে স্থবির হয়ে পড়ে।এছাড়া চলমান রাশিয়া-ইউক্রেন সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে গম এবং তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এতে ব্যাপক সংকটের মুখে পড়েছে চীন সীমান্তে অবস্থিত ছোট্ট দেশ ভুটান। এই অবস্থায় ভুটানের অবস্থাও কি শ্রীলঙ্কার মতোই হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। গত কয়েক মাস থেকে চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে কমতে শূন্যের কোটায় এসে পৌঁছেছে। খাদ্যশষ্য কেনার মতো টাকাও দেশটির কাছে অবশিষ্ট নেই।শ্রীলঙ্কার ঘটনা ভুটানের সামনে একটি উদাহরন। ভুটানেট দুর্বল অর্থনীতিকে এখনি চাঙ্গা না করতে হবে। তা না হলে ভবিষ্যতে তাদের অবস্থাও শ্রীলঙ্কার মতোই হতে পারে বলে মনে করছেন অনেকে।এই অবস্থা থেকে উত্তরণের জন্য ইতোমধ্যে নানা পদক্ষেপ নিতে শুরু করেছে ভুটান সরকার। যেকোনো উপায়ে অর্থনীতির হাল ফেরাতে বদ্ধ পরিকর তারা।সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে সরকার জানিয়েছে, কিছু বিশেষ যাত্রীবাহী যানবাহন, ভারী আর্থমুভিং মেশিন এবং কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি ব্যতীত বাকি সমস্ত ধরনের যানবাহন আমদানি নিষিদ্ধ করতে যাচ্ছে তারা। বৈদেশিক মুদ্রার ব্যয় কমাতেই এমন উদ্যোগ নেয়া হচ্ছে। এছাড়া দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, শুধুমাত্র পর্যটন শিল্পে কাজে লাগানোর জন্যই যাত্রীবাহী যানবাহনগুলো আমদানি করা হবে।গত বছরের জুন মাস থেকে ভুটান আট হাজারেরও বেশি বিদেশি গাড়ি আমদানি করেছে। যা তাদের বৈদেশিক মুদ্রা কমার পেছনে অন্যতম বড় একটি কারন। এরকম অপ্রয়োজনীয় আমদানি নিষিদ্ধ করতেই নতুন ব্যবস্থা নিতে চলেছে সরকার।তবে ভুটান শ্রীলঙ্কার মতো হবে কিনা সেটা নিশ্চিত করে এখনি বলা যাবে না। শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটে কোভিডের প্রভাব যেমন দায়ী তেমনি সে দেশের শাসক শ্রেণির লুটপাটও কম দায়ী নয়। প্রচুর পরিমাণে বৈদেশিক ঋণ নেয়া এবং শাসকদের দূর্নীতি শ্রীলঙ্কার অর্থনীতিকে একেবারে ভেঙে দিয়েছে। এদিকে ভুটানে রাজনৈতিক অস্থিরতা এবং অতিরিক্ত বৈদেশিক ঋণ না থাকায় দেশটি কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad