Ad

বিমান বন্ধ রেখে মাত্র নয় সেকেন্ডে ভেঙ্গে ফেলা হচ্ছে ভারতের টুইনটাওয়ার

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_08_28T17_05_16_927Z
Durbin News

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজকেই ভেঙ্গে ফেলা হচ্ছে ভারতের টুইনটাওয়ার। মাত্র নয় সেকেন্ড সময়ের মধ্যে আকাশচুম্বী এই দুটো ভবন রিমোট কন্ট্রোলের সাহায্যে মিশিয়ে দেয়া হবে মাটির সাথে। সেজন্য বন্ধ থাকবে সড়ক এবং ট্রেন যোগাযোগ। এমনকি ওই এলাকার উপর দিয়ে বিমান চলাচলও বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। ভারতের গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ের পাশে অবস্থিত আকাশচুম্বী ভবন সুপারটেক টুইনটাওয়ার। এখনো চালু না হওয়া এই জোড়া ভবনের মধ্যে একটির উচ্চতা ১০৩ মিটার। এছাড়া অন্য ভবনটি ৯৭ মিটার উচু। ভারতের অন্যতম উচু এই জোড়া ভবনে সর্বমোট ৯১৫ টি ফ্লাটের ব্যবস্থা রয়েছে৷ যার মধ্যে ৬৩৩টি ফ্লাটের জন্য অগ্রিম বুকিং করেছিলেন গ্রাহকরা। কিন্তু চালু হবার আগেই চিরতরে মাটির সাথে মিশে যাচ্ছে ভবন দুটি। নির্মাণ সংক্রান্ত আইন না মানার অভিযোগে গতবছর টুইনটাওয়ার ধ্বংস করার নির্দেশ দিয়েছিলো ভারতের সুপ্রিম কোর্ট। এরপর বিভিন্ন জটিলতা পেরিয়ে আজকেই নির্ধারিত হয়েছে ভাঙ্গার তারিখ। সেজন্য বেশ কিছুদিন আগে থেকে প্রস্তুতি নেয়া হচ্ছিলো। জানা গেছে, টুইনটাওয়ার ভাঙ্গা উপলক্ষে আশেপাশের বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের আগেই টুইনটাওয়ারের প্রতিবেশি প্রায় পাচ হাজার মানুষ'কে সরে আসতে হবে পার্শবর্তী খোলা জায়গায়। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী টুইনটাওয়ার ভাঙ্গার কারণে বেলা তিনটা পর্যন্ত পুরোপুরি খালি রাখা হবে আশেপাশের ৫০০ মিটার এলাকা। অপরদিকে বিশাল এই ভবন দুটি ভাঙ্গার সময় এই এলাকার আকাশ দিয়ে কোন বিমান চলাচল করতে পারবে না। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আজ সকাল সাতটা থেকেই বন্ধ আছে টুইনটাওয়ার এলাকায় বিমান চলাচল। এছাড়া দুপুর থেকে রাস্তায় যানবাহন চলাচল ও বন্ধ করে দেয়া হবে। এভাবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত হবার পর বেলা ২ টা বেজে ২৮ মিনিটের সময় বেজে উঠবে সতর্কতা সাইরেন। এরপর ত্রিশ সেকেন্ড বিরতি দিয়ে তিনবার সাইরেন বাজানো শেষ হলেই চাপ দেয়া হবে রিমোট কন্ট্রোল বোতামে। সাথেসাথেই ভেঙ্গে পড়তে শুরু করবে আকাশচুম্বী টুইনটাওয়ার। মাত্র নয় সেকেন্ড সময়ের মধ্যে চল্লিশ তলা ভবন দুটি গুড়িয়ে যাবে মাটির সাথে। ভারতবাসীর জন্য এমন অভুতপূর্ব ঘটনার সাক্ষী হবার ব্যবস্থাও রেখেছে কর্তৃপক্ষ। আলোচিত এই ভবন দুটি ভাঙ্গার দৃশ্য সম্প্রচার করা হবে লাইভ টিভি অনুষ্ঠানে। ভারতের ইতিহাসে নজিরবিহীন এই ঘটনায় ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি। মাত্র নয় সেকেন্ডে মাটির সাথে মিশে যাবে জোড়া টাওয়ার, কিন্তু তাতে আশেপাশের স্থাপনার কোন ক্ষতি হবে না। এর মাত্র নয়শো মিটার দুরেই রয়েছে রাজ্যের গ্যাস পাইপলাইন। যার বিন্দুমাত্র কোন ক্ষতি না করেই ভাঙ্গা হবে ভবন দুটি। দিল্লির কুতুব মিনার থেকেও উচু এই জোড়া টাওয়ার ভাঙ্গার পর ধ্বংসস্তুপ সরানোর জন্য ছয় বিঘা জমি প্রস্তুত রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে , টুইনটাওয়ার থেকে পাওয়া ধ্বংসস্তুপের পরিমান হবে প্রায় পঞ্চান্ন হাজার টন থেকেও বেশি। ভারতের নয়ডা এক্সপ্রেসওয়ের পাশে অবস্থিত এই টুইনটাওয়ার তৈরি করেছিলো ডেভেলপার কোম্পানি সুপারটেক। প্রথমে ভবন দুটির উচ্চতা ২৪ তলা রাখার কথা থাকলেও পরে উচ্চতা বাড়ানো হয় চল্লিশ তলা পর্যন্ত। নিয়ম অনুযায়ী দুই ভবনের মাঝে কমপক্ষে ২০ মিটার খালি জায়গা রাখার কথা। কিন্তু সরকারি আইন অমান্য করে মাত্র ৯ মিটার জায়গা ফাকা রাখে সুপারটেক।এছাড়া আরো অনেক গুলো নিয়ম ভাঙ্গার প্রমান পেয়ে ২০২১ সালে ভবন দুটি ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছিলেন ভারতের সুপ্রিম কোর্ট।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad