Ad

কাতার বিশ্বকাপ থেকে আয় হবে ৫৭ হাজার কোটি টাকা।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_08_28T19_38_32_703Z
Durbin News

আগামী ২০ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ। ফুটবলের সবচেয়ে বড় এই আসরের আয়োজক দেশ কাতার। জমজমাট এই আসরে বিশাল অঙ্কের আয় হবে বলে জানিয়েছে টুর্নামেন্টের সিইও নাসের আল খাতের। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৫৭ হাজার কোটি টাকারও বেশি। গ্রেটেস্ট শো অন আর্থ মঞ্চায়নে কাড়ি কাড়ি অর্থ খরচ করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। ছাড়িয়ে গেছে আগের সব আসরের রেকর্ড।বিশ্বকাপ আয়োজনে যেখানে রাশিয়ার খরচ হয়েছিলো প্রায় ১৫ বিলিয়ন ডলার, সেখানে প্রায় দুইশ বিলিয়ন ডলার ব্যয় করছে তেলসমৃদ্ধ দেশ কাতার। ফুটবল ইতিহাসের সবচেয়ে জাঁকজমকপূর্ণভাবে আয়োজন হতে যাচ্ছে আসন্ন এই আসরটি। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই বিশ্বকাপে ১০ লাখের বেশি ফুটবলপ্রেমীর সমাগম ঘটতে বলে ধারণা করছে দেশটি। আসন্ন বিশ্বকাপে ৮টি ভেন্যুতে হবে ৬৪টি ম্যাচ। বিশ্বকাপকে ঘিরে গড়ে উঠেছে চোখ ধাঁধানো ৮টি স্টেডিয়াম। স্টেডিয়াম গুলো তৈরি হচ্ছে ঐতিহ্য আর সংস্কৃতির সাথে মিল রেখে। কোনোটি সামুদ্রিক নৌকার, কোনোটি ঝিনুক, কোনটি মরুদ্যানের নকশার আদলে। শুধু বাইরের চাকচিক্যই নয়। এসব স্টেডিয়ামের ভিতরেও থাকছে অভিনবত্ব। খেলোয়াড় আর দর্শকদের জন্য আরামদায়ক আবহাওয়া নিশ্চিত করবে শীতাতপ নিয়ন্ত্রণ প্রযুক্তি। এজন্য ব্যবহার করা হবে সৌরশক্তি। শুধু স্টেডিয়াম নির্মাণ বাবদই কাতার ১ হাজার কোটি ডলার করেছে। স্টেডিয়ামকে ঘিরে গড়ে উঠছে নতুন শহরও। জমকালো এই আয়োজনে সবচেয়ে বড় চমক লুসাইল সিটি। অবাক হলেও সত্য, শুধুমাত্র বিশ্বকাপের জন্য গড়ে উঠেছে এই শহর। ৩৮ কিলোমিটার আয়তনের নতুন এই সিটিতে ফুটবল ফ্যান ও দর্শনার্থীদের জন্য নির্মান করা হয়েছে ২২ টি হোটেল। থাকছে গলফ কোর্স, থিম পার্ক, প্রাইভেট বিচ, মরু ঝর্না, অ্যাডভেঞ্চার পার্কের মতো আধুনিক ও বিনোদনের সব সুযোগ। এই মহাযজ্ঞের ক্ষণগণনার জন্য বিশ্বকাপের লোগোর মধ্যে একটি অত্যাধুনিক ঘড়ির ব্যবস্থা করেছে আয়োজক দেশটি। ক্ষণ গণনা বা কাউন্টডাউনের চমকপ্রদ এই স্থাপনা দর্শনার্থীদের জন্য উন্মোচন করেছে বিশ্ববিখ্যাত ঘড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান হাভলট।ঘড়িতে মাস, দিন, ঘণ্টা, মিনিট, সেকেন্ড প্রদর্শিত হচ্ছে। চমকপ্রদ এই ঘড়ি স্থাপন করা হয়েছে কাতারে রাজধানী দোহার ব্যস্ততম পর্যটনের স্থান আল কর্নিশে। ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে প্রতিদিন ঘুরতে আসা দর্শনার্থীদের মনে উৎসবের আমেজ যোগাচ্ছে এটি। কাতারে বসবাসরত অনেক উৎসুক প্রবাসী বাংলাদেশিরাও ঐতিহাসিক এই ঘড়ি দেখে মুগ্ধ হয়েছেন। বিশেষ ঘড়িটির ডিজাইন করার ক্ষেত্রে অনুপ্রেরণা নেওয়া হয়েছে কাতার বিশ্বকাপের প্রতীক ও লোগো থেকে। ঘড়ির সামনের দুপাশে সারিবদ্ধ ভাবে উত্তোলন করা হয়েছে বিশ্বকাপে কোয়ালিফাই হওয়া দেশগুলোর পতাকা।এমন আয়োজনে ফুটবল পিপাসুরা হুমড়ি খেয়ে পড়বে এটাই স্বাভাবিক। টিকেটের চাহিদাও রীতিমতো রেকর্ড গড়া। গত ৫ জুলাই থেকে ১৬ আগস্টের মধ্যে টিকেট বিক্রি হয়েছে ৫ লাখ ৩০ হাজার ৫৩২ টি। এ সময় টিকিট কিনতে সবচেয়ে বেশি সাড়া দিয়েছেন কাতার, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, সৌদি আরব, মেক্সিকো, আরব আমিরাত, ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানির নাগরিকেরা। শুরুতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ রাখা হয়েছিল ২১ নভেম্বর, সোমবার। সেটিকে এখন একদিন এগিয়ে আনা হয়েছে ২০ নভেম্বরে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad