Ad

বাংলাদেশের ত্রাণ সহায়তার প্রস্তাব ফিরিয়ে দিলো পাকিস্তান!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
bangladesh_pakistan
Durbin News

বিশ্ব দরবারে নিজেদের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার আশংকায় বাংলাদেশের ত্রাণ সহায়তার প্রস্তাব ফিরিয়ে দিলো বন্যকবলিত পাকিস্তান!মানবিক কারনে দেশটির বেলুচিস্তানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে এক কোটি চল্লিশ লাখ টাকা মূল্যের ত্রাণ সহায়তার প্রস্তাব দিয়েছিলো বাংলাদেশ।স্মরণকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত পাকিস্তান। জলবায়ু পরিবর্তনের কারনে রেকর্ড পরিমান বৃষ্টি ও হিমবাহ গলে যাওয়ায় প্রাকৃতিক দূর্যোগের কবলে পড়েছে তারা।গত তিন দশকের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে সেখানে। এবছর দেশটিতে সাধারণত বৃষ্টিপাতের চেয়ে সাতশো আশি শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে, যা বন্যায় রূপ নিয়েছে।প্রায় এক তৃতীয়াংশ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্থ হয়েছে তিন কোটি ত্রিশ লাখেরও বেশি মানুষ। যা দেশটির জনসংখ্যার প্রায় পনেরো শতাংশ।প্রাণ হারিয়েছে প্রায় দেড় হাজার মানুষ। ক্ষতিগ্রস্থ হয়েছে বহু বাড়িঘর, রাস্তাঘাট এবং ফসলি জমি। অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে দেশটির লাখ লাখ মানুষ।গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে চলমান বন্যা পরিস্থিতিকে দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।বন্যায় দেশটির অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমান চল্লিশ বিলিয়ন ডলারেরও বেশি হতে পারে বলে জানিয়েছে বন্যা রেসপন্স কোঅর্ডিনেশন সেন্টার।ইতোমধ্যে বন্যাদুর্গত পাকিস্তানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ষোলো কোটি ডলার সহায়তার আবেদন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।তারই ধারাবাহিকতায় গত বারোই সেপ্টেম্বর বাংলাদেশ দূর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয় পাকিস্তানের বন্যকবলিত মানুষদের জন্য এক কোটি চল্লিশ লক্ষ টাকা মূল্যের মানবিক ত্রাণ সহায়তা তহবিলের অনুমোদন দেয়।বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে সাহায্যের জন্য বিস্কুট, ড্রাই কেক, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ওরস্যালাইন, মশারি, কম্বল ও তাঁবু জরুরি ভিত্তিতে কিনে পাকিস্তানে পাঠানোর জন্য এ টাকা বরাদ্দ দিয়েছিলো দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।ত্রাণ সহায়তা প্যাকেজের মধ্যে আছে দশ টন বিস্কুট, দশ টন ড্রাই কেক, এক লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, পঞ্চাশ হাজার প্যাকেট ওরাল স্যালাইন, পাঁচ হাজার মশারি, দুই হাজার হাজার কম্বল এবং ঘরহারা মানুষের জন্য দুই হাজার তাবু।বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময়ই মানবতার প্রতি উদার। প্রতিবেশী দেশ গুলোর যে কোন বিপদে পাশে দাড়িয়েছেন তিনি।তারই ধারাবাহিকতায় বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্থ পাকিস্তানে ত্রাণ সহায়তা পাঠাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ্যকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।কিন্তু বিশ্ব দরবারে নিজেদের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আংশকায় বাংলাদেশের ত্রাণ সহায়তার প্রস্তাব দেশটির সেনাবাহিনী ফিরিয়ে দিয়েছে। প্রতিবেশি দেশ গুলোকে দূর্যোগে সময় নিয়মিত ত্রাণ সহায়তা দিয়ে আসছে বাংলাদেশ। গত জুলাই মাসে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ আফগানদের জন্য খাদ্য, বস্ত্র ও জরুরি ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছিলো।অন্যদিকে শ্রীলঙ্কায় চলমান সংকটের প্রেক্ষাপটে দেশটিকে সহায়তার অংশ হিসেবে এই বছর বিশ কোটি টাকা মূল্যের জরুরি ওষুধ উপহার সহায়তা দিয়েছে বাংলাদেশ।এছাড়াও দূর্যোগকালীন সময়ে নেপাল, ভুটান এবং মালদ্বীপের মত প্রতিবেশী দেশ গুলোকে নিয়মিত ত্রাণ সহায়তা দিয়ে আসছে বাংলাদেশ।এদিকে বাংলাদরশের মত আরেক প্রতিবেশী দেশ ভারতের ত্রাণ সহায়তার প্রস্তাবে ও রাজি হয়নি পাকিস্তান।কাশ্মীর ইস্যুতে ভারতের ত্রান না নেয়ার কথা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তবে ভারতের সঙ্গে বানিজ্যিক সম্পর্ক রাখতে চান তিনি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad