Ad

প্রথমবারের মতো ফেরারি নিয়ে এলো ৪ দরজার স্পোর্টস কার!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_09_19T05_57_12_705Z
Durbin News

বিশ্বখ্যাত গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান 'ফেরারি' প্রথমবারের মতো লঞ্চ করতে চলেছে চার দরজার Super Fast স্পোর্টস কার। পূর্বের চেয়ে সম্পূর্ণ আলাদা ধরনের হবে এটি। গত ১৩ই সেপ্টেম্বর নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন গাড়ি নিয়ে আসার ঘোষণা দেয় কোম্পানিটি। নতুন গাড়ির নাম রাখা হয়েছে "ফেরারি পুরোসাংগুয়ে'। বাংলায় যার মানে দাঁড়ায় তেজি ঘোড়া। ৭৫ বছর ধরে স্পোর্টস কার তৈরি করে আসছে ফেরারি। তবে এবারই প্রথম বাজারে চার দরজার গাড়ি আনল তারা। ফেরারির আগের মডেলের প্রতিটি স্পোর্টস কার মূলত দুই দরজার।ফেরারি পুরোসাংগুয়ের রয়েছে অসাধারন কর্মদক্ষতা, ড্রাইভারকে দিবে তৃপ্তিদায়ক অভিজ্ঞতা এবং আরামদায়ক অনুভূতির এক অপূর্ব সমন্বয় । এর আগে ফেরারির পক্ষ থেকে এমন ডিজাইনের গাড়ি কখনো বানানো হয়নি। শোনা যাচ্ছে ২০২৩ সালে ভারতের গাড়ির বাজারে অভিষেক হতে পারে এই মডেলের।গাড়িটি লম্বায় ৪,৯৭৩ মিলিমিটার, চওড়ায় ২,০২৮ মি.মি এবং উচ্চতায় ১৫৮৯ মি.মি। ল্যাম্বোরগিনির তুলনায় সামান্য ছোট এবং নিচু এই গাড়ি। প্রাথমিক ওজন ২,০৩৩ কেজি, যা ফেরারির অন্যান্য গাড়িগুলোর তুলনায় ভারি। মালপত্র বহনের ক্ষমতা বা বুট স্পেস হলো ৪৭৩ লিটার।Ferrari Purosangue তে রয়েছে একটি ৬.৫ লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড V টুয়েলভ ইঞ্জিন, যা ৭,৭৫০ Rpm এ ৭২৫ ব্রেক হর্স পাওয়ার এবং ৬,২৫০ Rpm এ ৭১৬ নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে। সাথে রয়েছে ৮ স্পিড ডুয়াল ক্লাচ গিয়ারবক্স। এটি ৩.৩ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে সক্ষম। স্পোর্টস কারটির সর্বোচ্চ গতি ঘন্টায় ৩১০ কিলোমিটার।নিরাপত্তার কথা বিবেচনা করে পেছনের দরজা দুটো বৈদ্যুতিক উপায়ে নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা হয়েছে। এগুলো সর্বোচ্চ ৭৩ ডিগ্রি কোণে খোলা যায়, যা যাতায়াতের জন্য সুবিধাজনক। গাড়ির উপরের ছাদের সম্পূর্ণটাই কালো কাঁচের তৈরী। ছাদ তৈরীতে ব্যবহার করা হয়েছে কার্বন ফাইবার। এই ফাইবারের কারণে গাড়ির উপরের অংশ তুলনামূলকভাবে হালকা অনুভূত হয়। সামনের আসনে বসা যাত্রীদের জন্য বিশেষ বালিশের ব্যবস্থাও রয়েছে। গাড়িটির নিচের অংশবিশেষ অ্যালুমিনিয়ামের তৈরী। আসনগুলো মেঝের কাছাকাছি। গাড়ির ভেতরটা তুলনামূলক নীচু যা ফেরারী কোম্পানীর গাড়িগুলোর বিশেষ বৈশিষ্ট্য। যানটিতে পানীয় রাখার জন্য কাঁচের তৈরী "কাপ হোল্ডার" ও রয়েছে। গাড়িটিতে আছে "একটিভ সাসপেনশন সিস্টেম"। ফলে দ্রুত গতিতে চালানোর সময় সহজেই নিয়ন্ত্রণ করা যাবে।ফেরারি এর আগে চার আসনের গাড়ি তৈরী করলেও সেগুলোতে দরজা সংখ্যা ছিল দুইটি। এই প্রথম চার দরজাবিশিষ্ট স্পোর্টস কার বাজারে আনলো প্রতিষ্ঠানটি। ফেরারি পুরোসাংগুয়ে আরো যেসব সুযোগ-সুবিধা দিচ্ছে তা হলো ১০ টি এয়ারব্যাগ, বাতাস বিশুদ্ধকারী সেন্সর, আইফোনের বিশেষ "কার প্লে কানেকটিভিটি" র ব্যবস্থা, যার মাধ্যমে গাড়ির সাথে আই ফোনের সংযোগ ঘটানো হয়। এতে করে গাড়ি চালানোর সময় নির্বিঘ্নে গান শোনা, ম্যাপ দেখা সহ আরও অনেক কাজ করা যায়। এছাড়া আছে স্বয়ংক্রিয় ইমারজেন্সি ব্রেক সিস্টেম, অত্যাধুনিক সাউন্ড সিস্টেম, ট্রাফিক সংকেত চেনার ব্যবস্থা, চালকের ক্লান্তিভাব শনাক্তকরন ব্যবস্থা। সুবিধাজনক স্থানে গাড়ি রাখার জন্য পেছনে বিশেষ ক্যামেরার ব্যবস্থা তো আছেই। ফেরারি পুরোসাংগুয়ের আনুমানিক মূল্য ধরা হয়েছে চার লক্ষ মার্কিন ডলার, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৪ কোটি টাকা।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad