Ad

বর্তমান বিশ্বের সবচাইতে সম্পদশালী রাজা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_09_19T09_32_57_994Z
Durbin News

বর্তমান বিশ্বের সবচাইতে সম্পদশালী শাসক থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্ন। তার সম্পদের পরিমাণ আনুমানিক ৪৩ বিলিয়ন মার্কিন ডলার‍! যা পৃথিবীর বহু দেশের মোট জিডিপির চাইতেও বেশি। মাত্র ২০ বছর বয়সে সিংহাসনে আরোহন করা এই রাজার বিলাসবহুল জীবন বৃত্তান্ত শুনলে, চোখ কপালে উঠতে বাধ্য। দামী হীরা থেকে শুরু করে ব্যক্তিগত হেলিকপ্টার এবং জেট প্লেনের প্রতি বিশেষ আকর্ষণ রয়েছে তাঁর। সম্প্রতি প্রকাশিত তথ্য অনুসারে, সবমিলিয়ে ৩৮টি ব্যক্তিগত হেলিকপ্টার এবং জেট প্লেন রয়েছে ভাজিরালংকর্নের সংগ্রহে। যার মধ্যে রয়েছে তিনটি এয়ারবাস, চারটি বোয়িং এবং তিনটি সুখোই সুপারজেট ওয়ান হান্ড্রেড। এগুলোর সবক'টি-ই কেবলমাত্র রাজপরিবারের সদস্যরা ব্যবহার করে থাকেন। শুধুমাত্র বিমানের জ্বালানী খরচ এবং রক্ষণাবেক্ষনের জন্যেই প্রতিবছর ৬৪ মিলিয়ন ডলার খরচ করেন রাজা। এমনকি ভাজিরালংকর্নের সংগ্রহে থাকা গাড়ির সংখ্যাও কম নয়! তার গ্যারেজে আছে একাধিক মার্সিডিজ মে-বিচ লিমোনোজ এবং মার্সিডিজ বেনজ এস-ক্লাস W221 বিশ্বের অন্যতম দামী এবং বিলাসবহুল গাড়িগুলো দিয়ে সাজানো তার সংগ্রহশালা। তবে, ভাজিরালংকর্নের যানবাহনের সংগ্রহে সবচেয়ে নজরকাড়া জিনিসটি হলো থাইল্যান্ডের রয়্যাল বোট। সুপ্রাচীন কাল থেকেই নদীপথে যাতায়াতের জন্য জাকজমকপূর্ণ এক প্রমোদতরী ব্যবহার করে আসছে থাইল্যান্ডের রাজ পরিবার। সেই ধারাবাহিকতায় এই রাজার কাছেও রয়েছে একটি ব্যক্তিগত রাজকীয় নৌযান। হাসের আদলে তৈরী সুদীর্ঘ এই নৌযানটির গায়ে স্বর্ণ ব্যবহার করে বিভিন্ন পৌরাণিক বিষয় বস্তু ফুটিয়ে তোলা হয়েছে। মূল নৌযানের সংগী হিসেবে থাকা ৫২ টি নৌকার প্রতিটি-ই স্বর্ণ দিয়ে রঙ করা হয়েছে। এখন পর্যন্ত এই নৌযানটির দাম সম্পর্কে কিছু জানা যায়নি। তবে, এটি দেখলে সহজেই ধারণা করা যায় এর মূল্য কম করে হলেও কয়েক'শ মিলিয়নের কম হবেনা। বিভিন্ন ধরণের যানবাহন ছাড়াও দামী হীরে জহুরতের প্রতি বেশ দূর্বলতা রয়েছে রাজা ভাজিরালংকর্নের। বিশ্বের সবচেয়ে বড় একাধিক কোণা বিশিষ্ট হীরের মালিক তিনি। যার মূল্য ৪ থেকে ১২ মিলিয়নের মধ্যে। ৫৪৬ দশমিক ছয় সাত ক্যারেটের এই বাদামী হীরেটিকে থাই রাজপ্রাসাদে কড়া পাহারায় রাখা হয়। এছাড়াও প্রায়ই বিলাসবহুল সব অনুষ্ঠান আয়োজন করে থাকেন এই রাজা। ২০০৭ সালে পোষা কুকুর ফুফুর জন্মদিন উপলক্ষ্যে এক জমকালো পার্টির আয়োজন করেছিলেন তিনি। তার প্রতিটি রাজকীয় পার্টিতে খরচ হয় কয়েক মিলিয়ন ডলার। নিজের বিয়ের অনুষ্ঠানেও কম খরচ করেননি তিনি। এখন পর্যন্ত, ৪ বার বিবাহ বন্ধনে আবদ্ধ থাই রাজা। তবে, তাই বলে কোনো বিয়েতেই জাকজমকের কমতি রাখেননি ভাজিরালংকর্ন। সর্বশেষ ২০১৯ সালে সুন্দরী ফ্লাইট আ্যটেন্ডেন্ট সুথিধাকে বিয়ে করেন তিনি। এই বিয়েতে খরচ হয়েছিল অন্তত কয়েক মিলিয়ন ডলার। এছাড়াও বেশ কয়েকজন উপপত্নীও রয়েছে এই রাজার। লকডাউনের শুরুতে, ব্যাভারিয়ার বিলাসবহুল হোটেল সোনেনবিচেলে রানী সুথিধা এবং ২০ জন উপপত্নী নিয়ে থাকতেন তিনি। এদেরকে নিয়ে থাকার জন্যে সম্পূর্ণ হোটেলটিই ভাড়া নিয়েছিলেন এই শাসক। এমনকি, ২০১৯ সাল থেকেই প্রকাশ্যে সিনেনাত ওংভাজিরাপাকদি নামের এক নারীর সংগে বিবাহবহির্ভূত সম্পর্কে রয়েছেন তিনি। ৩৫ বছর বয়সী এই নারীকে রাজকীয় পদবী "রয়্যেল নোবাল কনসর্ট" এও ভূষিত করা হয়েছে। অর্থ্যাৎ, তিনি থাইল্যান্ডের রানী না হলেও তার মর্যাদা রানীর কাছাকাছি!রাজার এমন বিলাসবহুল জীবনযাত্রার কারণে এ বছরের শুরুর দিকে কর ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। যার কারণে আপাতত থাইল্যান্ডে প্রবেশ নিষিদ্ধ রয়েছে তার। বর্তমানে স্ত্রী সুথিধার সাথে জার্মানিতে বসবাসরত রয়েছেন তিনি। তবে, সেখানেও থেমে নেই তার বিলাসবহুল জীবনযাত্রা। কিছুদিন পর পরই ব্যয়বহুল জীবনযাপনের জন্য খবরের শিরোনামে উঠে আসে তার নাম।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad