Ad

বিমানের মতো ট্রেন চালু করেছে ভারত

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
177641-train
Durbin News

এবার তৃতীয় 'বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন' চালু করেছে ভারত। সুযোগ সুবিধার দিক দিয়ে সেমি-হাইস্পিড এই ট্রেনের তুলনা করা হচ্ছে বিমানের সাথে।অত্যাধুনিক প্রযুক্তির বন্দে ভারত ট্রেনে রয়েছে মোট ১৬ টি কামরা। যেটির গতি হবে ঘণ্টা প্রতি ১৬০ কিলোমিটারের কাছাকাছি। ভারতের সবচেয়ে দ্রুতগতির এই ট্রেনের সর্বোচ্চ গতি তুলতে সময় লাগবে মাত্র ১৪০ সেকেন্ড।।এরকম আরো দুটি ট্রেন আগেই চালু করা হয়েছিলো দেশটিতে। তবে সুযোগ সুবিধা এবং যাত্রীদের জন্য আরামদায়ক ব্যবস্থার দিক দিয়ে নতুন ট্রেন সবচেয়ে বেশি উন্নত।এটিতে রাখা হয়েছে অত্যাধুনিক ‘কবচ’ প্রযুক্তি। এর মাধ্যমে দুর্ঘটনা এড়ানো যাবে বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। কখনো রেললাইনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ কিংবা এ ধরণের অন্যান্য বিপদ এড়াতে সাহায্য করবে ‘কবচ’ প্রযুক্তি। বন্দে ভারত ট্রেন চলাচল করবে দেশটির অন্যতম দীর্ঘ রুটে। সেজন্য যাত্রীদের আনন্দময় ভ্রমন নিশ্চিত করতে ট্রেনের প্রতি কামরায় রাখা হয়েছে বিনোদনের ব্যবস্থা। শীতাতপ নিয়ন্ত্রন সুবিধা সংবলিত এই ট্রেনের ব্যবস্থাপনায় রাখা হয়েছে কোচ কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম প্রযুক্তি। এছাড়া নিরাপত্তার জন্য যাত্রীদের তথ্যও সংরক্ষিত থাকবে ট্রেনের সকল কামরায়।অত্যাধুনিক এই ট্রেনের যাত্রীরা যেকোন দিকে ইচ্ছেমতো ঘুরাতে পারবেন নিজ নিজ আসন। ট্রেনের প্রতিটি কামরার দরজা খোলা এবং বন্ধ করা যাবে হাতের স্পর্শ ছাড়াই। অপরদিকে বিমানের মতো টয়লেট রাখা হয়েছে বন্দে ভারত ট্রেনে। কোন ধরণের শারীরিক অক্ষমতা সম্পন্ন যাত্রীদের জন্য রয়েছে আলাদা টয়লেট। এছাড়া দৃষ্টিহীন যাত্রীদের কথা ভেবে এই ট্রেনের আসন সংখ্যা লেখা হয়েছে ব্রেইল পদ্ধতিতেও। ভারতের সবচেয়ে উন্নত এই ট্রেনের নিরাপত্তা ব্যবস্থা সর্বাধুনিক। এটিতে রয়েছে ফটোক্যাটালিটিক এয়ার পিউরিফায়ার সিস্টেম। যার মাধ্যমে বাতাসে ছড়ায় এমন কোন রোগ সংক্রমণ হবে না যাত্রীদের। বাতাস জীবাণুমুক্ত রাখার জন্য ট্রেনের প্রতিটি কোচে আছে ইউভি ল্যাম্প প্রযুক্তি। এছাড়া লেভেল- টু ইন্টিগ্রেশন সার্টিফিকেশন সেফটি আছে বন্দে ভারত ট্রেনে। সব মিলিয়ে যাত্রীদের নিরাপত্তার দিক দিয়ে নতুন এই ট্রেন অত্যন্ত সুরক্ষিত। গত শুক্রবার চালু হওয়া বন্দে ভারত ট্রেন চলাচল করবে বন্যার পানিতেও। সে জন্য এটিতে রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। এর মাধ্যমে ট্রেনের নীচে থাকা বিভিন্ন যন্ত্রপাতি সুরক্ষিত থাকবে পানি জমা হলেও। বর্তমানে পুরো ভারতের মধ্যে সবচেয়ে দ্রুতগতির ট্রেন এটি। অত্যাধুনিক সুযোগ সুবিধা এবং দ্রুতগতির কারনে বিমানে চড়ার অনুভূতি পাবেন যাত্রীরা। এমন দাবি করেছে কর্তৃপক্ষ। গত শুক্রবার নতুন এই ট্রেন উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার থেকে জনসাধারণের জন্য চালু হচ্ছে এটি। যা সপ্তাহে ছয়দিন চলাচল করবে গান্ধীনগর থেকে মুম্বাই শহর পর্যন্ত। বর্তমানে ভারতের মধ্যে সবচেয়ে উন্নত ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। এর আগে আরো দুইটি রুটে চালু করা হয়েছে এটি। ২০১৯ সাল থেকে সেগুলো সেবা দিয়ে যাচ্ছে দিল্লি থেকে কাশ্মীর এবং এবং দিল্লি -বারানসী রুটে। ভারতের রেল যোগাযোগ খাতে সম্প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে নরেন্দ্র মোদির সরকার। ইতিমধ্যে দেশটির প্রথম বুলেট ট্রেন চালু করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। যেটির গতি হবে প্রতি ঘন্টায় ৩২০ কিলোমিটার।বর্তমানে ভারতের আহমেদাবাদ থেকে মুম্বাই যেতে সময় লাগে ছয় ঘন্টার বেশি। বুলেট ট্রেন চালু হবার পর যা নেমে আসবে তিন ঘন্টায়। এমনটাই দাবি করেছে দেশটির সরকার।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad