Ad

শীতে-তুষারঝড়ে ডীপফ্রিজে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download
Durbin News

ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির কোন কোন অঞ্চলে শীতের পরিমান এতোই বেশি যে, গরম পানি উপরে ছুড়ে দিলে তা বরফে পরিনত হয়ে নিচে নামছে। তীব্র শীতের সাথে তুমুল ঝড়ের এই আবহাওয়াকে তুলনা করা হচ্ছে ডীপ ফ্রিজের সাথে। পুরো যুক্তরাষ্ট্র এখন ডীপ ফ্রিজে পরিনত হয়েছে বলে মন্তব্য করেছে দেশটির সংবাদ মাধ্যম।আন্তর্জাতিক গণমাধ্যমের খবর থেকে জানা গেছে, যুক্তরাস্ট্রে বয়ে যাচ্ছে তীব্র শীতকালীন ঝড়। যাকে ডাকা হচ্ছে বোম্ব সাইক্লোন নামে। ভয়াবহ এই ঝড়ের কারণে দেশটির তাপমাত্রা মারাত্মক ভাবে কমছে। বর্তমানে যুক্তরাস্ট্রের অনেক অঞ্চলের তাপমাত্রা মাইনাস ৪৫ থেকেও নিচে নেমে গেছে। এ কারণে যুক্তরাষ্ট্র কে ডীপ ফ্রিজ বলে আখ্যায়িত করেছে দেশটির গণমাধ্যম ডেইলি মেইল। দেশটির কিছু কিছু অঞ্চলের তাপমাত্রা মঙ্গল গ্রহ থেকেও কম বলে জানানো হয়েছে। শীতকালীন ঝড়ের কবলে এখন পর্যন্ত বেশ কিছু মানুষ নিহত হয়েছেন। এছাড়া দেশটির যোগাযোগ ব্যবস্থাও অনেক জায়গায় ভেঙ্গে পড়েছে। তুষারপাতের কারণে গাড়ি চলতে পারছে না। বাতিল হচ্ছে বিমান চলাচল। বড়দিনের এই সময়ে এরকম ভয়াবহ দুর্যোগে বিপাকে পড়েছেন লাখ লাখ মানুষ। বিবিসি এবং সিএনএন এর খবরে বলা হয়েছে, যুক্তরাস্ট্রে এখন বোম্ব সাইক্লোন চলছে। বোম্ব সাইক্লোন দ্বারা এমন এক ঝড়কে বুঝানো হয়, যার প্রকোপ খুব অল্প সময়ের মধ্যে তীব্র থেকে তীব্রতর হয়। এ ধরণের ঝড়ের পরিমান খুব বিরল। চলতি সপ্তাহে এই বোম্ব সাইক্লোনের কারণে আবহাওয়া সতর্কতার মুখে পড়েছেন যুক্তরাস্ট্রের প্রায় ২০ কোটি মানুষ। মেক্সিকো সীমান্ত থেকে ফ্লোরিডা পর্যন্ত বিভিন্ন জায়গায় সতর্কতা জারী করা হয়েছে। ঝড়ের কারণে বেড়ে যাচ্ছে তুষারপাত। ইতিমধ্যে দেশটির ইলিনয়, ইন্ডিয়ানা, মিশিগান সহ কয়েকটি অঙ্গরাজ্যে ভারী তুষারপাতের পূর্বাভাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যুক্তরাস্ট্রের ন্যাশনাল ওয়েদার জানিয়েছে , ঝড়ের প্রভাবে প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিম অংশে বরফের বৃষ্টি হতে পারে। এদিকে হাড় হিম করা এই শীতল আবহাওয়ার সাথে যুক্ত হয়েছে বাড়তি সমস্যা। ঝড়ের কারণে প্রায় সাড়ে ১২ লাখের বেশি বাড়ি এবং ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে গেছে। গত শুক্রবার শুধুমাত্র দেশটির নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যেই বিদ্যুতহীন ছিলেন দেড় লক্ষাধিক মানুষ। ভয়াবহ এই ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের অনেক শহরে বিমান চলাচল প্রায় বন্ধ অবস্থায় রয়েছে। গত শুক্রবার একদিনেই দেশটিতে বাতিল হয়েছে সাড়ে চার হাজারের বেশি ফ্লাইট। বিশেষ করে সিয়াটল-টাকোমা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নিউ ইয়র্কের লাগর্ডিয়া এবং শিকাগোতে বাতিল ফ্লাইটের পরিমান অনেক বেশি। তবে শুধু আকাশপথেই নয়। ঝড়ের কারণে দেশটির সড়ক যোগাযোগ ব্যবস্থাও বিপর্যয়ের মুখে পড়েছে। রাস্তায় বরফ জমার কারণে চলাচল করা যাচ্ছে না। বাসের মতো পাবলিক পরিবহনের চলাচলও বিঘ্নিত হচ্ছে। এদিকে দেশটির নিউ ইয়র্ক, সাউথ ডাকোটা এবং মিনেসোটা এলাকার রাস্তায় ভারী তুষারপাতের কারণে অনেক গাড়ি আটকা পড়েছিলো।যাতে গাড়ির সাথেসাথে আটকা পড়েন অসংখ্য যাত্রী এবং ড্রাইভার। তবে খবর পেয়ে এসব আটকা পড়া মানুষদের উদ্ধারের উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রসঙ্গত, শীতপ্রধান অঞ্চল হওয়ার কারণে যুক্তরাস্ট্রে তুষারপাত একটি সাধারন ঘটনা। তবে তুষারপাতের সাথে ভয়াবহ শীতকালীন ঝড়ের কারণে মারাত্মক পরিস্থিতি ধারণ করেছে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad