Ad

বিশ্বের সবচেয়ে শীতল শহরের তাপমাত্রা এখন মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস, কিভাবে দিন কাটাচ্ছে মানুষ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (4)
Durbin News

একটি শহরের তাপমাত্রা পাঁচ-দশ ডিগ্রী সেলসিয়াসের নিচে নামলেই, নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রা বাধাগ্রস্থ হয়। সেই জায়গায় কোনো শহরের তাপমাত্রা যদি, শুন্য ডিগ্রী সেলসিয়াসেরও অনেক নিচে নেমে যায়, তাহলে বাসিন্দাদের কতটা দুর্বিষহ অবস্থা হতে পারে, সেটি অনুমান করা কঠিন নয়। রাশিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল, সাখা রিপাবলিকের রাজধানী ইয়াকুটস্ক তেমনই একটি শহর। সম্প্রতি এখানকার তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রী সেলসিয়াসেr নেমে এসেছে।অধিকাংশ সময়ই শহরটির তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে থাকে। এত কম তাপমাত্রার জন্য একে পৃথিবীর শীতলতম শহরও বলা হয়ে থাকে।সূর্যের দেখা পাওয়া এখানে বিরল ঘটনা। দিনরাত্রি মিলিয়ে প্রায় ২১ ঘণ্টাই অন্ধকারে আবৃত থাকে ইয়াকুটস্ক। প্রতিনিয়ত তুষারপাত আর শীতের প্রকোপ জয় করে, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখেন বাসিন্দারা।বাইরে বের হলে তাদের চোখের পাপড়ি, এমনকি দাড়িও জমে যায় বরফে। সানগ্লাস বা চশমা পরলে সেটি বরফে ঢেকে যায়। পরে চশমা খোলা আরও কঠিন হয়ে পড়ে। ইয়াকুটস্কের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা নদীগুলো শীতের সময় সম্পূর্ণভাবে বরফে ঢাকা থাকে। এগুলোকে তখন তারা হাইওয়ে হিসেবে ব্যবহার করেন।তীব্র শীতেও ইয়াকুটস্ক শহরে থেমে থাকে না জীবন। কয়েক স্তরের পোশাক পরে বাজারে বেচাকেনা করেন স্থানীয়রা। সকালে খোলা বাজারে যে মাছ মাংস নিয়ে আসা হয়, সেটি কিছু সময়ের মধ্যেই জমে ইস্পাতের মতো শক্ত হয়ে যায়। এই অঞ্চলে বসবাসকারীরা, দুগ্ধজাত দ্রব্য, মাংস, মাছ ও বেরি জাতীয় খাবারের উপর নির্ভর করে জীবন ধারণ করে। স্থানীয়দের মাঝে ইন্ডিগিরকা নামক একটি খাবারের চল রয়েছে। মাছের সাথে পেঁয়াজ, লবণ, মরিচ ও উদ্ভিজ্জ তেল মিশিয়ে এ খাবার তৈরি করা হয়। এছাড়া বল্গাহরিণের মাংসও বেশ জনপ্রিয় তাদের কাছে।প্রাকৃতিক সম্পদে ভরপুর ইয়াকুটস্ক। শহরটি নিয়ে একটি প্রচলিত কল্প কাহিনী রয়েছে স্থানীয়দের মাঝে।তারা মনে করেন, ধর্মীয় দেবতা সারা পৃথিবীতে প্রাকৃতিক সম্পদ বন্টন করার সময় এই এলাকায় এসে শীতে জমে গিয়েছিলেন। ফলে তার হাতে থাকা অবশিষ্ট সকল সম্পদ এখানে পড়ে যায়। দুটি বৃহদাকার বিমানবন্দর আছে এখানে। তবে শীতের মাস গুলোতে বিমান চলাচল করা অসম্ভব হয়ে পড়ে। এমনকি দূর্ঘটনা এড়াতে বছরের বেশিরভাগ সময়েই বিমান চলাচল বন্ধ থাকে। এখানকার উল্লেখযোগ্য একটি দর্শনীয় স্থান হচ্ছে ম্যামথের জাদুঘর। বিভিন্ন অঞ্চল থেকে উদ্ধার হওয়া বিলুপ্ত প্রাণী ম্যামথের দাঁত, হাড় ও কঙ্কালের দুর্দান্ত প্রদর্শনী রয়েছে এ জাদুঘরে। পারমাফ্রস্ট কিংডম নামে একটি ভূ-গর্ভস্থ জাদুঘরও রয়েছে, যেখানে কয়েক ডজন বরফের ভাস্কর্য সংরক্ষিত আছে, যা কখনোই গলে না।বিশ্বের এই শীতলতম শহরের মানুষেরা বিনোদনের জন্য ফিল্ম, থিয়েটার ও বিভিন্ন রকম উৎসবের ব্যবস্থা করে থাকেন। বর্তমানে ইয়াকুটস্ক সমগ্র রাশিয়ার প্রশাসনিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক কেন্দ্র হিসেবে পরিচিত।২০২১ সালের হিসাব অনুযায়ী, 'বরফের নরক' হিসেবে খ্যাত শহরটির জনসংখ্যা প্রায় ৩ লাখ ৫৫ হাজার। বাসিন্দাদের অধিকাংশই খনি শিল্পের সঙ্গে যুক্ত। রাশিয়ার দ্রুত উন্নয়নশীল আঞ্চলিক শহরগুলির মধ্যে অন্যতম ইয়াকুটস্ক। এখান থেকে প্রায় ৯২৮ কিলোমিটার দূরে আরেকটি গ্রাম অইমিয়াকন। সেখানেও শীতের সময়ে মাইনাস ৬০ থেকে ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। অনেকে একে শীতল মেরু হিসেবেও চেনেন। শীতের সময়গুলোতে প্রায় ২১ ঘণ্টাই অন্ধকারে আবৃত থাকে অয়মিয়াকন। এই সময়ে আশপাশের নদনদী বরফে ঢাকা থাকে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad