Ad

দ্রুতগতিতে এগিয়ে চলেছে সৌদি মেগাসিটির নির্মাণ কাজ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (4)
Durbin News

ধারণার চেয়েও দ্রুতগতিতে এগিয়ে চলেছে সৌদি আরবের মেগা সিটি ‘নিওম’ এর নিমার্ণকাজ। এরই মধ্যে বাস্তবে রূপ নিচ্ছে উচ্চাভিলাষী এই পরিকল্পনা। গেলো মঙ্গলবার তিন মিনিটের একটি ভিডিওতে প্রকল্পের অগ্রগতির কথা জানিয়েছে প্রোজেক্ট নিওম। এতদিন গ্রাফিক্যাল প্রেজেন্টশনে এই প্রকল্পের ছবি দেখানো হলেও প্রথম বারের মতো প্রকল্পের বাস্তব চিত্র দেখানো হয়েছে। ৫০ হাজার কোটি ডলার ব্যয়ে বানানো হচ্ছে এই মেগা প্রকল্প। বলা হচ্ছে, আগামী বছরই খুলে দেয়া হতে পারে পর্যটনের জন্য শহরটির নির্ধারিত অংশ। এই প্রকল্পের মাধ্যমে বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে সৌদি আরব। প্রতিবেশী দেশ দুবাইকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন নির্মাণ করতে যাচ্ছে তারা। ১৬টি অঞ্চল নিয়ে হবে- নিওম। যার আকার হবে যুক্তরাষ্ট্রের ৩৩টি নিউইয়র্ক শহরের সমান। প্রযুক্তির দিক থেকে শহরটি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির মতো। বিনোদনের দিক থেকে হলিউডের মতো,, আর অবসর কাটানোর জন্য ফ্রেঞ্চ রিভিয়েরার মতো।এখানকার আকাশচুম্বী ভবন গুলো লোহিত সাগরের উপকূল থেকে মরুভূমি পর্যন্ত প্রসারিত হবে। আর পূর্ব দিকে থাকবে আকাবা উপসাগরের উপকূল। ভবনগুলোতে পাওয়া যাবে আবাসিক হোটেল, অফিসসহ বিভিন্ন সুযোগ সুবিধা। বিনোদনের জন্য থাকবে নজিরবিহীন সব আয়োজন। এই মেগা শহরে থাকবে কৃত্রিম চাঁদ, উড়ন্ত ট্যাক্সির ব্যবস্থা। বাড়িঘর পরিষ্কারের কাজ করবে রোবট। পুরো শহর হবে কার্বনমুক্ত। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এখানে।এছাড়া, এ শহরের বুকে এগিয়ে যাচ্ছে আরেকটি শহর বানানোর কাজ। ১০০ মাইল লম্বা বিলাসবহুল সেই শহর পরিচিতি হবে দ্যা লাইন নামে। রাতের বেলায় পুরো এলাকা জুড়ে আকাশে থাকবে বিশাল কৃত্রিম চাঁদ। আসল চাঁদের মতোই তার আলোয় আলোকিত হয়ে থাকবে পুরো এলাকা।নিওম সিটি কাজ করবে সৌর বিদ্যুতের উৎপাদন ও ব্যবহার বাড়ানোর জন্য। একই সাথে নিওম প্রকল্পে থাকবে কৃত্রিম মেঘমালা তৈরি করার প্রযুক্তি। এসব মেঘের ফলে মরুভূমিতে আরও বেশি করে বৃষ্টি হবে। শিক্ষার ব্যবস্থায় থাকবে হলোগ্রাফিক শিক্ষক, যেমনটা সাইন্স ফিকশনে দেখা যায়।শুধু তাই নয়, নিওমে জুরাসিক পার্কের মতো একটি দ্বীপও থাকবে, যেখানে রোবট ডাইনোসরের দেখা পাওয়া যাবে।বিশ্বের সেরা সেরা স্টুডিও নির্মিত হবে এখানেই। হলিউড থেকে শুরু করে বিশ্বজোড়া সেরা পরিচালকরা তাদের ফিল্মের কাজ করতে ছুটে আসবেন নিওম এ।বিমান, স্থল ও জলপথে বিশ্বের নানা প্রান্তে যাতায়াতের জন্য ট্রানজিট হিসেবে ব্যবহার হবে এই লোহিত সাগরের তীরবর্তী শহর।এরইমধ্যে, শেষ হয়েছে নিওম বিমানবন্দরের কার্যক্রম, এবং একটি আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে স্বীকৃতি পেয়েছে এটি। সম্প্রতি নিওমের আন্তর্জাতিক এয়ারপোর্টে দুবাই ও লন্ডন থেকে চালু হয়েছে সরাসরি ফ্লাইট। পরিকল্পনায় আগামী ২০৩০ সালের মধ্যে নিওম তৈরি করার সময় বেঁধে দেওয়া হয়েছে। তবে প্রাথমিক মূল্যায়নে জানা গেছে, মিরর লাইনকে ধাপে ধাপে তৈরি করতে হবে। সৌদি প্রশাসনের দাবি, সবকিছু ঠিকঠাক থাকলে; ২০২৪ সালের মধ্যেই পর্যটকদের জন্য উন্মুক্ত হবে বিলাসবহুল বিনোদন নগরী- সিন্দালাহ্।নিওমের ওয়েবসাইটে প্রকাশিত ভিডিওতে দেখা যায় শিল্পনগরী ওক্সাগনের ছবিও। আধুনিক কর্মাশিয়াল এ হাবটি হবে পুরোই ভাসমান। যা, বিশ্বে এই প্রথম।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad