Ad

কয়েক মিনিটের ব্যবধানে তিন তিনটি বিমান বিধ্বস্ত হলো ভারতে

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
27bc754655fa75b79fdbbce5664c4b82
Durbin News

গত শনিবার সকালে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে বিধ্বস্ত হয়েছে তিন তিনটি বিমান। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থান এবং মধ্য প্রদেশে। বিমান বাহিনীর প্রশিক্ষণের জন্য, মধ্য প্রদেশেরগোয়ালিওর ঘাঁটি থেকে, সকাল ৯টা ১৫ মিনিটে উড্ডয়ন করেছিল দুটি যুদ্ধবিমান। তার একটি ছিল রাশিয়ার তৈরি ‘সুখোই-৩০’, অন্যটি ফ্রান্সের তৈরি ‘মিরাজ ২০০০’। উড্ডয়নের পর ৫০ কিলোমিটার দূরত্ব পার হওয়ার সাথে সাথে, ATC-র সাথে বিমানদুটির সব রকমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই বিকট আওয়াজ করে দুটি বিমানের সংঘর্ষ হয় এবং সাথে সাথে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, তখন একটি বিমান নিকটস্থ গ্রামের দিকে ধেয়ে আসছিল।তারপর মাটি স্পর্শ করার আগেই সেটি বাঁক নিয়ে মধ্যপ্রদেশের মুরেনা জেলার পাহাড়গড়ের জঙ্গলে গিয়ে আছড়ে পড়ে। আর অন্য বিমানটি রাজস্থানের ভরতপুর জেলার পিঙ্গোরা গ্রামে গিয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে গ্রামবাসীদের প্রাণ বাঁচিয়েছেন ওই পাইলট। গ্রামের উপরে ঐ বিমানটি বিধ্বস্ত হলে বহু মানুষ প্রাণ হারাতো।দুজন পাইলট সুখোই-৩০ বিমানটি পরিচালনা করছিলেন। সংঘর্ষের পর আহত অবস্থায় তারা বিমান থেকে বের হয়ে আসতে সক্ষম হন। তাঁদেরকে সাথে সাথে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়। অন্যদিকে মিরাজ ২০০০ বিমানে একজন পাইলট ছিলেন। বিমান বিধ্বস্ত হওয়ার পর তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। রবিবার মিরাজ-২০০০ বিমানটির ব্ল্যাকবক্স উদ্ধার হয়েছে। অন্য দিকে, সুখোইয়ের ফ্লাইট ডেটা রেকর্ডারের কিছু অংশ মিলেছে বলে জানিয়েছে মুরেনা পুলিশ।অবশিষ্ট অংশটি ভরতপুরে পড়ে থাকতে পারে। IAF, পুলিশ এবং অন্যান্য বিভাগ সুখোই বিমানের রেকর্ডারের অবশিষ্ট অংশের জন্য অনুসন্ধান করছে।”ঘটনাটি সম্পর্কে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান এক টুইটার পোস্টে বলেছেন, ‘মোরেনায় বিমানবাহিনীর সুখোই-৩০ ও মিরাজ-২০০০ যুদ্ধবিমানের মধ্যে সংঘর্ষ হওয়ার খবরটি অত্যন্ত দুঃখজনক।দ্রুত উদ্ধার অভিযান ও ত্রাণ তৎপরতা চালাতে, বিমানবাহিনীকে সহযোগিতার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন তিনি। এ ঘটনার পর আপাতত ভারতীয় বিমানবাহিনীর মহড়া বন্ধ রাখা হয়েছে।ভারতীয় বিমান বাহিনীর এই দুটি বিমান অত্যাধুনিক এবং নিরাপদ। তাদের দক্ষ পাইলটরাই যুদ্ধ বিমান উড্ডয়ন করে থাকেন। কমব্যাট কৌশল বাড়ানোর জন্য এ ধরনের প্রশিক্ষণ সাধারণত সারাবছরই হয়ে থাকে।অন্যদিকে, রাজস্থানের ভরতপুরের নাগলা দিদা এলাকায়, একটি চার্টার্ড ফ্লাইট ভেঙে পড়ে শনিবার সকালে। আগ্রা থেকে উড্ডয়ন করেছিল সেটি। ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এমনটা হয়ে থাকতে পারে। এ সম্পর্কে ভরতপুরের ডেপুটি পুলিশ সুপার বলেন, "সকাল ১০টা থেকে ১০টা ১৫ মিনিটের মধ্যে বিমান ভেঙে পড়ার খবর পেয়েছিলাম। এখানে এসে দেখতে পাই যে সেটা ভারতীয় বায়ুসেনার বিমান। ধ্বংসস্তূপ দেখে বোঝা যাচ্ছে না যে এটা সাধারণ বিমান নাকি যুদ্ধবিমান। দুর্ঘটনার আগেই পাইলটরা বিমান ছেড়ে দেন নাকি তারা বিমানের মধ্যেই আছেন, তা এখনো জানতে পারিনি।"শনিবার রাজস্থানের উদয়পুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের কথা ছিল। সেই দিনই পর পর তিনটি বিমান দুর্ঘটনায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।কীভাবে এবং কোন পরিস্থিতিতে এই দুর্ঘটনা ঘটল, তা জানার জন্য অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে ভারতীয় বিমানবাহিনী।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad