Ad

ইউক্রেনকে যুদ্ধবিমান দেবে না যুক্তরাষ্ট্র

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
salo_1675206299
Durbin News

এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধে বড় ধাক্কা খেলো ইউক্রেন। রাশিয়াকে টক্কর দিতে পশ্চিম বিশ্বের কাছে অনেকদিন যাবত নানা সহায়তা চেয়ে আসছে দেশটি। এরই ধারাবাহিকতায় অত্যাধুনিক যুদ্ধবিমানও চেয়েছিল কিয়েভ। কিন্তু সেই সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। গত সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক প্রশ্নের জবাবে ইউক্রেনকে যুদ্ধ বিমান না দেয়ার কথা জানান। গনমাধ্যমের তথ্য থেকে জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনের প্রতিবেশি দেশ পোল্যান্ড সফরের পরিকল্পনা করছেন। যদিও প্রেসিডেন্ট কখন পোল্যান্ড সফরে যাবেন, তা নিশ্চিতরুপে জানা যায়নি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে বিগত এক বছর যাবত। লম্বা সময় ধরে যুদ্ধ চলার কারনে ইউক্রেনে সামরিক শক্তির ঘাটতি হয়েছে। তাই পশ্চিমা দেশগুলোর কাছে যুদ্ধ ট্যাঙ্কের পর ইউক্রেন আশা করছিল এবার তারা যুদ্ধবিমান সাহায্য পাবে। কিন্তু সে আশায় গুঁড়ে বালি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এবং তাঁর সামরিক কর্মকর্তাদের বক্তব্য হচ্ছে, মিলিটারি সাহায্য পাঠানোর ক্ষেত্রে কোনো ধরনের সীমারেখা থাকা উচিৎ নয়। কিন্তু যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো রাশিয়াকে আরো উস্কে দিতে ভয় পাচ্ছে। ইউক্রেনের স্থানীয় এক অনলাইন পোর্টাল থেকে জানা গেছে, দেশের আকাশ সীমানা রক্ষায় ইউক্রেনের প্রয়োজন অন্তত ২০০টি মাল্টি-রোল ফাইটার জেট। আমেরিকান এয়ার ফোর্সের ব্যবহার করা শক্তিশালী এফ-সিক্সটিন এ ক্ষেত্রে অধিক উপযোগী। আমেরিকার এফ-সিক্সটিন ফাইটিং ফেলকন বিশ্বব্যাপী বেশ জনপ্রিয় এবং প্রসিদ্ধ। এটিকে পৃথিবীর সব থেকে নির্ভরযোগ্য ফাইটার জেট হিসেবে বিবেচনা করা হয়। আমেরিকা ছাড়াও বেলজিয়াম এবং পাকিস্তানের বিমান বাহিনীতে এই ফাইটার জেট টি রয়েছে। এফ-16 এর অবিশ্বাস্য টার্গেটিং সক্ষমতা ইউক্রেনকে যে কোনো আবহাওয়ায় রাশিয়ার সাথে যুদ্ধে এগিয়ে রাখবে। এদিকে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঝষি সুনাকের মুখপাত্রের দাবি, তারা ইউক্রেনের পক্ষ থেকে জেট বিমান পাঠানোর আনুষ্ঠানিক অনুরোধপত্র সম্পর্কে অবগত নন। ইংল্যান্ডের জেট বিমানগুলোর মধ্যে "টাইফুন" ও "এফ-35" ফাইটার জেট উল্লেখযোগ্য। যা চালানোর জন্য অন্তত মাসখানেকের ট্রেনিং আবশ্যক। যুক্তরাষ্ট্রের ঘোষণার একদিন আগেই জার্মানি যুদ্ধবিমান দেয়ার ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছে। একে জেলেনস্কির 'বাড়াবাড়ি' বলে অভিহিত করেছেন জার্মানির চ্যান্সেলর।এর আগে যুদ্ধ ট্যাঙ্ক পাঠানোর সিদ্ধান্তে জার্মানি সরকারের বিরুদ্ধে সাধারন জনগন ফুঁসে উঠেছে বলে জানা গেছে। আগেও জার্মানের তৈরীকৃত সাবমেরিন ইউ-বোট চেয়েছিল ইউক্রেন। তবে অনেকদিন আলোচনা চলার পর অবশেষে যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য ভারি সামরিক সাহায্য পাঠাতে মনস্থির করেছে ইউক্রেনে। আমেরিকা তাদের ৩১ টি আব্রামস ট্যাঙ্ক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাজ্য এবং জার্মান যথাক্রমে 'চ্যালেঞ্জার টু" আর "লিওপার্ড" নামক যুদ্ধ ট্যাঙ্ক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। নেদারল্যান্ডসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্যান্য দেশগুলো যুদ্ধবিমান পাঠানোর ক্ষেত্রে কী সিদ্ধান্ত নিয়েছে, তা জানা যায়নি। এদিকে রাশিয়া ন্যাটোর বিরুদ্ধে "প্রক্সি যুদ্ধ" চালানোর অভিযোগ করেছে। এছাড়া ইউক্রেনকে ভারি যুদ্ধ ট্যাঙ্ক সাহায্য পাঠানোর কারনে যুক্তরাস্ট্র ও জার্মানির প্রতি গভীর অসন্তোষ প্রকাশ করেছে মস্কো। যুক্তরাষ্ট্রের এমন কর্মকান্ডকে "ন্যাক্কারজনক উস্কানি" বলেছে রাশিয়া। জার্মানিকেও ছেড়ে কথা বলেনি তারা। ইউক্রেনকে সহায়তা করার কারনে রাশিয়া-জার্মানির সম্পর্কে দাগ লেগে গেছে বলে মন্তব্য করেছে দেশটি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad