Ad

অর্ধ কিলোমিটার ব্যাপী চীনের দানবাকার রেডিও টেলিস্কোপ !

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (5)
Durbin News

কৃত্রিম সূর্য কিংবা মহাকাশে নিজেদের স্টেশন! কোন দিকে এগিয়ে নেই চীন! একের পর এক রেকর্ড করেই চলেছে দেশটি! পৃথিবীর বৃহত্তম রেডিও স্টেশন বানানোর রেকর্ডও বেইজিং এর! এই টেলিস্কোপের অবস্থান চীনের দক্ষিণাঞ্চলের একটি পাহাড়ে। ২০২১ সালের জানুয়ারিতে এটি আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া হয়। টেলিস্কোপটির সংক্ষিপ্ত নাম 'ফাস্ট' বা 'ফাইভ হান্ড্রেড মিটার এপারচার স্ফ্যারিকাল রেডিও টেলিস্কোপ"। নাম শুনেই বোঝা যাচ্ছে এই টেলিস্কোপটি ব্যাস ৫০০ মিটার বা ১৬০০ ফুট। টেলিস্কোপটিতে রয়েছে ৪ হাজার অ্যালুমিনিয়াম প্যানেল যা মহাকাশ থেকে আগত রেডিও তরঙ্গ স্বয়ংক্রিয়ভাবে ধরতে পারে। চীনা ভাষায় এই টেলিস্কোপকে 'তিয়ানইয়ান' নামে ডাকা হয় যার বাংলা অর্থ 'স্বর্গের চোখ'। উপর থেকে দেখলে মনে হবে বিরাট বড় একটি চোখ সটান আকাশের দিকে চেয়ে আছে। যদিও ফাস্ট টেলিস্কোপ তৈরী করার প্রথম উদ্যোগ গ্রহণ করা হয় আজ থেকে ২৯ বছর আগে, ১৯৯৪ সালে। তবে এটি নির্মাণের কাজ শুরু হয় ২০১১ সালে এবং শেষ হয় ২০১৬ তে। চীনের দক্ষিণ-পশ্চিম একটি প্রাকৃতিক গোলাকার উপত্যকা, ডাওয়াডাং ডিপ্রেশনে বসানো হয়েছে এই টেলিস্কোপ! অর্ধ কিলোমিটার ব্যাসের এই টেলিস্কোপের জন্য বিরাটাকার প্রাকৃতিক বেসিনটি খুঁজে পেতে সময় লেগেছে প্রায় বারো বছর। কমপক্ষে ১ হাজারটি স্থান থেকে বেছে নেয়া হয়েছে এই স্থানটিকে। এখানে টেলিস্কোপ বসাতে চীনা সরকারের খরচ হয়েছে ২৩০ মিলিয়ন মার্কিন ডলার। এই টেলিস্কোপ নির্মাণের পেছনে রয়েছেন চীনের সর্বকালের সেরা অ্যাস্ট্রোনমার নান রেংডন। ৯০ এর দশকে তিনি স্বপ্ন দেখেছিলেন যুক্তরাষ্ট্রের এরিসিবো টেলিস্কোপের মতো চীনেরও থাকবে বিরাট এবং নিজস্ব একটি টেলিস্কোপ। তার এই স্বপ্নের বাস্তবরুপ আজকের এই ফাস্ট টেলিস্কোপ। এখন খুব স্বাভাবিক একটি প্রশ্ন মনে জাগতে পারে। এতো বছর সময় নিয়ে যে টেলিস্কোপটি নির্মিত হলো, এই টেলিস্কোপ নির্মাণের পেছনে চীনের উদ্দ্যেশ্য কী ছিল? এবং এই কয়েক বছরে এই টেলিস্কোপ থেকে কী পেয়েছে বিশ্ব? সারা বিশ্বের বড় বড় রাষ্ট্র বর্তমানে মহাকাশ গবেষণায় ইতিহাস সৃষ্টি করে চলেছে। শুধু গবেষণা নয়, মহাকাশে পর্যটনের ক্ষেত্র সৃষ্টি করে চলেছে প্রতিযোগিতা। মহাকাশকেন্দ্রিক এই কঠিন প্রতিযোগীতায় ধীরে ধীরে প্রবেশ করছে চীন। এই দৌঁড়ে রাশিয়া এবং আমেরিকার সাথে টেক্কা দিতেই চীনারা এই বিশাল প্রকল্প বাস্তবায়ন করেছে যার মাধ্যমে একদিন মহাকাশের অনাবিষ্কৃত দিক উন্মোচিত হবে। ২০১৭ সালে টেলিস্কোপটির সাহায্যে নতুন নতুন কিছু পালসার বা নিউট্রন নক্ষত্র আবিষ্কৃত হয়। এখনো অবধি এই টেলিস্কোপের আবিষ্কৃত এরুপ নক্ষত্রের সংখ্যা ৬৬০ টি। অনেকগুলো শক্তিশালী কম্পিউটারের এক একটি ক্লাস্টার প্রতি সেকেন্ডে প্রায় ৩৮ বিলিয়ন মহাজাগতিক স্যাম্পল গ্রহণ করে যা সরবরাহ করে থাকে এই দানবাকার রেডিও টেলিস্কোপটি। এইসব স্যাম্পলের সাহায্যে তৈরী করা হয়েছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মহাজাগতিক সিগনাল বা বার্তা। অনেক বিজ্ঞানীরা বিশ্বাস করেন এসব সিগনালের কোনো কোনোটা বুদ্ধিমান ভিনগ্রহের প্রাণী বা এলিয়েনের পাঠানো হতে পারে। রেডিও টেলিস্কোপের আরেকটি অনবদ্য আবিষ্কার 'ফাস্ট রেডিও বার্স্ট' বা 'এফআরবি'। এটিকে বলা হয় মহাবিশ্বের অদ্ভুত এক রহস্য। মহাকাশের গভীরতর স্থান থেকে আগত এই বার্স্টগুলো উৎপত্তির পর ঠিক এক মিলিসেকেন্ডের মাঝেই মিলিয়ে যায়। সব থেকে বিস্ময়কর ব্যাপার হলো এইটুকু সময়ে তারা যে শক্তি উৎপন্ন করে সেই একই শক্তি সূর্যের উৎপন্ন করতে লেগে যাবে পুরো এক বছর। কিন্তু এরা এতো দ্রুতগতিতে মিলিয়ে যায় যে, এদের ধরতে পারা কঠিন। ফাস্ট রেডিও টেলিস্কোপ এখনো অবধি ১৮৬৩ টি ফাস্ট বার্স্ট ৮২ ঘন্টার মধ্যে ধরতে সক্ষম হয়েছে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad