Ad

চীন-রাশিয়াকে টেক্কা দিতে আমেরিকার নতুন যুদ্ধবিমান!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (15)
Durbin News

চীন-রাশিয়ার যুদ্ধ বিমানকে টেক্কা দিতে এবার আমেরিকার নতুন চমক! চমকের নাম বি-21 রেইডার! ইউক্রেন যুদ্ধের অস্থিরতার মধ্যেই এই সর্বাধুনিক বোমারু বিমান উম্নোচন করলো দেশটি! গত ৩০ বছর ধরে যতগুলো বোমারু বিমান বানিয়েছে আমেরিকা, এগুলোর মধ্যে সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন বিমান এটি। অন্যসব যুদ্ধবিমানের চেয়ে বি-21 রেইডার অনেক বেশি শক্তিশালী ..কারণ এর সবগুলো কারিগরি দিক এমনভাবেই আপগ্রেড করা হয়েছে যার সামনে মাথা নত করবে যেকোনো যুদ্ধবিমান! অত্যাধুনিক সব ফিচারের মিশেলে তৈরি প্রত্যেকটি বিমানের দামও বেশ চড়া। এর একটি যুদ্ধবিমান সামরিক বহরে যোগ করতে চাইলে গুনতে হবে ৭০ কোটি মার্কিন ডলার। ২০১০ সালে এই বোমারু বিমান তৈরির জন্য বরাদ্দ করা হয়েছিল ২ হাজার ৫১০ কোটি টাকা।পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই বিমান যেকোনো অত্যাধুনিক রাডারের চোখে ধুলো দিতে সক্ষম! সব থেকে আধুনিক আকাশ সুরক্ষা ব্যবস্থাও আকাশে বি-21 রেইডারকে চিহ্নিত করতে হিমশিম খেয়ে যাবে। জানা যায়, আকাশ থেকে গুপ্তচরের মতো নজরদারি চালাতে পারবে এটি। রাডার জ্যাম করার ও প্রতিপক্ষের যোগাযোগে প্রতিবন্ধকতা সৃষ্টির সক্ষমতাও রয়েছে এই বিমানের। যে কোনও ক্ষেত্রে পালটা আঘাত হানার জন্য এটি অত্যন্ত উপযোগী। এ বিমানের প্রধান মিশন হবে দূরপাল্লার আক্রমণ। আরোহী নিয়ে বা আরোহী ছাড়াই উড়তে পারে এটি।মার্কিন পরিষেবাতে বিদ্যমান রকওয়েল বি-1 ল্যান্সার, নরথ্রপ গ্রামেন বি-2 স্পিরিট, বোয়িং বি-52 স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমানের পরিপূরক এই বি-21 রেইডার। নির্মাতা কোম্পানি নরথ্রপ গ্রুমানের দাবি, সর্বকালের সর্বাধুনিক সামরিক বিমান এটি। বি-21 রেইডারের পূর্বসূরী স্টিলথ বোমারু বিমান 'বি-2 স্পিরিট' এর নকশাও করেছিল নরথ্রপ গ্রুমান। সামরিক ও বেসামরিক মিলিয়ে বিশ্বের সবচেয়ে দামী বিমান বি-2 স্পিরিট। অত্যাধুনিক প্রযুক্তির ভারী এই বোমারু বিমানটি স্টেল্থ বোম্বার নামেও পরিচিত। সারাবিশ্বে এই মডেলের মাত্র ২০টি বিমান সার্ভিসে রয়েছে। আর এর সবকটিই যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী পরিচালনা করছে।বি-2 স্পিরিট একটি লংরেঞ্জ স্ট্র্যাটেজিক বোম্বার। দূর আকাশ থেকে নিজের অবস্থান গোপন রেখে মাটিতে নির্দিষ্ট লক্ষমাত্রায় বোমা ছুড়তে পারে এটি। এর অদ্ভুত জ্যামিতিক ডিজাইন আর স্টেলথ সুবিধার কারণে এটি রাডার দ্বারা সহজে শনাক্তও করা যায় না। ৫০ হাজার ফুট বা ১৫ কি.মি. উচ্চতা দিয়ে উড়তে সক্ষম এই বিমান যেকোনো রাডারের পক্ষে শনাক্ত করা প্রায় অসম্ভব একটা ব্যাপার।ঘন্টায় সর্বোচ্চ ১০১০ কিলোমিটার গতিতে ১১ হাজার কিলোমিটার দূরে গিয়ে শত্রুদেশের বুকে ঢুকে নিখুতভাবে বোমা হামলা চালাতে সক্ষম এটি! এর দানব আকৃতির ফুয়েল ট্যাংক ৭৫,৭৫০ লিটার জ্বালানি ধারণ করতে পারে। মাঝ আকাশে ট্যাংকার বিমান থেকে একাধিকবার ফুয়েল নিয়ে সারা পৃথিবীর যেকোনো প্রান্তে হামলা চালিয়ে আবার যুক্তরাষ্ট্রে ফিরে আসতে পারবে এটি।এটি প্রচলিত ও নিউক্লীয় উভয় প্রকার বোমা বহন ও বর্ষণ করতে পারে। ১৮-২৩ টনের বিভিন্ন ধরনের বোমা বহন করতে সক্ষম এটি।বি-2 স্পিরিটের দুটি ইন্টারনাল ওয়েপন বে রয়েছে। স্টেলথ সক্ষমতা রাখতে বিমানটি ডানার বদলে পেটের ভেতর তার অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখে।এক একটি বি-2 স্পিরিট উড়াতে ঘন্টাপ্রতি গড় খরচ হয় ১.৩৫ লাখ ডলার। শুধুমাত্র রক্ষণাবেক্ষণ করতেই প্রতিটি বিমানের ক্ষেত্রে বছরে ৩.৪ মিলিয়ন ডলার প্রয়োজন হয়।সব মিলিয়ে প্রতিটি বি-2 এর পিছনে মার্কিন সরকার অন্তত ২.২ বিলিয়ন ডলার খরচ করেছে। যে কারণে বি-2 কে বলা হয় বিশ্বের সবচেয়ে দামী বিমান।এছাড়াও বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে আছে, বি-1 ল্যান্সার, বি-52 বোমারু বিমান। এগুলোর চেয়ে অত্যাধুনিক এবং রাডার ফাঁকি দিয়ে শত্রুপক্ষের অবস্থানে দ্রুত হামলা করতে সক্ষম যুক্তরাষ্ট্রের নতুন বোমারু বিমান বি21।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad