Ad

কি কি আছে আইফেল টাওয়ারের ভিতরে? কি দেখেন পর্যটকরা?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Eiffel-Tower-History
Durbin News

কম্পিউটার ছাড়া শুধুমাত্র কাগজে কলমে ডিজাইন করে, বানানো হয়েছিল আইফেল টাওয়ার। নির্মাণের সময় বলা হয়েছিল এটি প্যারিসের সৌন্দর্য্য নষ্ট করবে।তাই মাত্র ২০ বছর পরেই ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে ইঞ্জিনিয়ারিংয়ের বিস্ময় হয়ে এটি আজও দাড়িয়ে আছে। আইফেল টাওয়ার ছাড়া বর্তমানে ফ্রান্স কিংবা প্যারিসকে কল্পনাই করা যায় না।বৃহৎ স্থাপনাটির সবচেয়ে উপরের তলায় আছে একটি গোপন কক্ষ। যেখানে বসে মিটিং করতেন টমাস আলভা এডিসনের মতো বিজ্ঞানীরা। প্রায়শই প্যারিসের ধনী ব্যক্তিরা কক্ষটি ভাড়া নিতেন নিজেদের প্রয়োজেনে।প্যারিসের সেইন নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত পৃথিবীর অন্যতম নিদর্শন আইফেল টাওয়ার। গোস্তাভ আইফেল ১৮৮৭ সালে এটির নির্মাণ কাজ শুরু করেন।এক সময়কার পৃথিবীর সবচেয়ে উচু স্থাপনাটিতে মোট ৩টি ফ্লোর আছে। যার সবগুলোই সাধারণ মানুষের জন্য উন্মুক্ত। উপরে যাওয়ার জন্য লিফট এবং সিড়ি, দুই ধরনের ব্যবস্থাই রয়েছে।১৮৯ ফুট উচ্চতায় ১ম ফ্লোরে আছে মোট ৩টি কক্ষ। যেখানে রয়েছে দোকান, থিয়েটার, অবজারভেশন জোন এবং আইফেল টাওয়ার সম্পর্কে জানার ব্যবস্থা। ঘুরতে আসা অতিথিদের জন্য একটি রেস্টুরেন্ট আছে প্রথম তলায়।স্বচ্ছ কাচের ফ্লোরে দাড়িয়ে উপভোগ করা যাবে নিচের দৃশ্য। তবে উচ্চতা ভীতি থাকলে এটি এড়িয়ে যাওয়াই ভালো। এখানে পর্যটকরা নিজেদের ইচ্ছা অনুযায়ী সিড়ি অথবা এলিভেটর দিয়ে যেতে পারবে।মজার বিষয় হলো, পূর্বে প্রথম তলায় একটি ডাকঘর ছিল। ভ্রমনকে স্মরনীয় করে রাখতে অনেকেই এখান থেকে বন্ধুদের ঠিকানায় চিঠি পাঠাতেন। বর্তমানে অবশ্য এমন কোন সুযোগ নেই।ডাবল ডেকের দ্বিতীয় ফ্লোরের উচ্চতা ৩৭৯ ফুট। পর্যটকদের কাছে আইফেল টাওয়ারের সবচেয়ে জনপ্রিয় স্থান এটি। এর পিছনে যথেষ্ট কারনও আছে।এখানে থাকা অবজারভেশন ডেকে দাড়িয়ে, প্যারিস শহরের হৃদয় জুড়ানো সৌন্দর্য উপভোগ করা যায়। এত উচু থেকে পুরো শহর সবার চোখে ধরা দেয় ভিন্ন এক রুপে।দ্বিতীয় ফ্লোর থেকে ফ্রান্সের বিভিন্ন আইকনিক স্থাপনার ক্লেয়ার ভিউ পাওয়া যায়। যার মধ্যে অন্যতম হলো, the Grand Palais, Louvre Museum , Montmartre hill এবং Invalides museum. পাশ দিয়ে বয়ে চলা সেইন নদীর অপূর্ব দৃশ্য যে কারো মন ভালো করে দিবে। শুধু অবজারভেশন ডেক নয়, লেভেল টু'তে আছে আরো বেশ কিছু আকর্ষন। দুটি গিফট শপে পাওয়া যাবে নানারকম ব্যাতিক্রমী উপহার সামগ্রী। অতিথীদের ক্ষুধা নিবারনের জন্য, প্রথম ফ্লোরের মতো এখানেও আছে একটি রেস্টুরেন্ট। ৩৭৯ ফুট উচ্চতার Jules Verne রেস্টুরেন্টে বসে স্বাদ নেয়া যাবে বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারের। দ্বিতীয় ফ্লোরে উঠার জন্য সিড়ি এবং এলিভেটর দুই ধরনের ব্যবস্থাই আছে। তবে একেবারে চূড়ায় বা লেভেল থ্রিতে যেতে চাইলে একমাত্র দ্বিতল লিফটই ভরসা। কেউ চাইলেও সিড়ি বেয়ে আইফেল টাওয়ারের সবচেয়ে উপরের তলায় উঠতে পারবে না। ভূমি থেকে ৯০৫ ফুট উচু এই ফ্লোরটিতে পর্যটকদের খুব বেশি যাতায়াত নেই। তাই তুলনামূলক নীরব থাকে এটি।আইফেল টাওয়ারের সর্বোচ্চ উচ্চতায় দাড়িয়ে, পাখির চোখে প্যারিসের সৌন্দর্য্য উপভোগ করা যায়। এর জন্য ফ্লোরটিতে রাখা হয়েছে কাচের জানালা। এছাড়াও শরীরকে চাঙ্গা করে তুলতে এখানে আছে একটি শ্যাম্পেইন বার। চূড়ায় দাড়িয়ে পুরো শহর দেখার পাশাপাশি, যে কেউ চাইলেই এলকোহল পান করতে পারবে বারে বসে।আশ্চর্যের বিষয় হলো, নির্মাতা গোস্তাভ আইফেলের জন্য তৃতীয় তলায় একটি গোপন কক্ষ বানানো হয়েছিল। যেখানে ছিল নিজস্ব বাথরুম, রান্নাঘর, চেয়ার, টেবিল এবং একটি পিয়ানো। তবে আলাদা কোন বেডরুম ছিল না এতে।এখানে বসে বিশ্বের নামকরা সাইন্টিস্টদের সাথে মিটিং করতেন গোস্তাভ আইফেল। যার মধ্যে অন্যতম হলেন বৈদ্যুতিক বাতির আবিস্কারক টমাস আলভা এডিসন।বর্তমানে অ্যাপার্টমেন্টটি জনসাধারণের জন্য জাদুঘর হিসাবে উন্মুক্ত। সেখানে গেলেই আপনি দেখতে পারবেন গুস্তাভ আইফেল, তার কন্যা Claire Eiffel এবং টমাস এডিসনের মোমের মূর্তি। প্যারিসের বুকে দাড়িয়ে থাকা আইকনিক স্থাপনাটির একেবারে চূড়ায় আছে রেডিও এবং টেলিভিশন এন্টেনা। সিগন্যাল ট্রান্সফারের পাশাপাশি এগুলো মূল টাওয়ারের উচ্চতা বৃদ্ধিতেও সাহায্য করেছে।১৮৮৭ সালে শুরু হওয়া আইফেল টাওয়ারের নির্মান কাজ শেষ হয়েছিল ১৮৮৯ সালে। ১০৮৩ ফুট উচ্চতার বিশাল স্থাপনাটি বানাতে, মাত্র ৩০০ জন শ্রমিকের সময় লেগেছিল ২ বছর ২ মাস ২ দিন।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad