Ad

তুরস্কে একই পরিবারের ৪ জনকে উদ্ধার করলো বাংলাদেশের উদ্ধারকারী দল

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

তুরস্কের ধ্বংসস্তুপ থেকে, একই পরিবারের চারজনকে উদ্ধার করেছে বাংলাদেশের উদ্ধারকারী দল। মঙ্গলবার রাতে আট ঘণ্টার অভিযানে, দুই সন্তানসহ এক দম্পতির মরদেহ উদ্ধার করেন তারা।তুরস্কে নিজেদের উদ্ধার অভিযানের প্রথম দিনেই, আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছিলো বাংলাদেশের উদ্ধারকারী দল। বিপর্যস্ত অঞ্চলে আলোর মুখ দেখাতে শুরু করেছিলো লাল-সবুজের পতাকা। ৫ম দিনে এসেও নিজেদের কৃতিত্বের সাক্ষর রেখেছে বাংলাদেশের উদ্ধারকারীরা। একই পরিবারের ৪ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে দলটি। তুরস্কের আদিয়ামান শহরের হেরিয়াত মাহেল্লিসি এলাকায় একটি ধ্বসে পড়া ভবন থেকে, ওই চারজনকে উদ্ধার করতে সক্ষম হয় বাংলাদেশের প্রতিনিধি দল। তবে তাদের কাউকেই জীবিত অবস্থায় পাওয়া যায়নি। উদ্ধারকাজের ৫ম দিন পর্যন্ত, ২০ জনকে ধ্বংসস্তুপ থেকে বের করে আনতে সক্ষম হয়েছে, সেনা ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে গড়া ওঠা, বাংলাদেশের উদ্ধারকারী দলটি। এদের মাঝে একজন জীবিত ছিল, যাকে প্রথম দিনেই উদ্ধার করে, আলোচনার জন্ম দিয়েছিলো বাংলাদেশ। এছাড়া বাকি ১৯ জনকেই মৃত অবস্থায় পাওয়া যায়। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, ৮ ঘন্টার চেষ্টায় দুই সন্তান এবং বাবা মায়ের মৃতদেহ, বের করে আনতে সক্ষম হয় বাংলাদেশের প্রতিনিধি দল। এরপর মধ্যরাতেই লাশগুলো স্বজনকদের কাছে বুঝিয়ে দেয়া হয়। সারাদিনের কাজের পর, রাত সাড়ে এগারটা নাগাদ সেদিনের মতো উদ্ধারকাজের সমাপ্তি ঘোষণা করেন সমন্বয়কারী দল। দূর্ঘটনার এতদিন পর জীবিত কাউকে উদ্ধারের আশা অনেকটাই কমে এসেছে। এখন কেবল স্বজনদের মৃতদেহ পাবার আশায়, ধ্বংসস্তুপের পাশে অপেক্ষা করছেন বেঁচে ফেরা মানুষেরা। বাস্তবতা মেনে নিয়েই তুরস্ক এবং সিরিয়া, দুই দেশ থেকে বিস্তীর্ণ আকারে উদ্ধারকাজ গুটিয়ে নিচ্ছে আন্তর্জাতিক মহল। তবে এখনই নিজেদের কাজ থামাচ্ছে না, বাংলাদেশ থেকে যাওয়া প্রতিনিধি দল। সারাদিনের ক্লান্তির পর উদ্ধারকাজে সন্তুষ্টি নিয়েই তাঁবুতে ফিরছেন তারা। গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের গাজিয়ানতেপে ঘটে যাওয়া ভূমিকম্পের প্রভাবে, ক্ষতিগ্রস্থ দুই দেশ, তুরস্ক এবং সিরিয়ায় দুর্গত মানুষের সেবা প্রদানের উদ্দেশ্যে, বর্তমানে সেখানে অবস্থান করছে, বাংলাদেশের আলাদা দুটি প্রতিনিধি দল। বাংলাদেশ থেকে যাওয়া দল দুটি নিজেদের সাথে বড় ও ছোট তাবু, পর্যাপ্ত সংখ্যক কম্বল, বিপুল পরিমাণ শুকনো খাবার এবং ঔষধসহ, অন্যান্য জীবনরক্ষাকারী সরঞ্জাম নিয়ে দূর্গত অঞ্চলে সেবা প্রদান করে চলেছে।এদিকে প্রলংকারী ভূমিকম্পের সাতদিন পরেও থেমে নেই তুর্কি মিরাকল। চাপা পড়ার ১৬৩ ঘন্টা পর, আরও দুইজনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকর্মীরা। এদের মাঝে একজন ৬২ বছরের বৃদ্ধা, অন্যজন ৭ বছরের শিশু। দুজনকেই তুরস্কের দক্ষিণ পূর্বের হাতায় প্রদেশ থেকে উদ্ধার করা হয়। ব্রিটিশ উদ্ধারকারী দলের ধারণা, ওই প্রদেশে আরো প্রাণের অস্তিত্ব রয়েছে। গতকালের অভিযান শেষে এখন পর্যন্ত ভূমিকম্পে বিধ্বস্ত দুই দেশ থেকে, ৪১ হাজার মানুষের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে জাতিসংঘ সতর্ক করে দিয়েছে, প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে। এদের মাঝে তুরস্কেই প্রাণহানির সংখ্যা ৩৫ হাজার ৪১৮ জন। সিরিয়ায় প্রাণহানির সংখ্যা ৫ হাজার ৮০০ ছাড়িয়ে গিয়েছে। ভূমিকম্পের পর সবশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, তুরস্কে এখন পর্যন্ত ১০ লাখ মানুষ গৃহহীন অবস্থায় দিন পার করছেন। সিরিয়ায় এই সংখ্যা আরও বেশি হবার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তবে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সীমান্ত বন্ধ থাকায়, এখন পর্যন্ত হতাহত কিংবা অন্যান্য বিষয়ে সঠিক খবর পাওয়া অনেকটাই কঠিন হয়ে পড়েছে। প্রেস ব্রিফিংয়ে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান জানান, ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত, ১ হাজার ৭০০ টি আফটার শক রেকর্ড করা হয়েছে। যদিও বিজ্ঞানীদের ধারণা, আগামী কয়েক মাস ধরে এটি চলতে পারে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad