Ad

সুলভমূল্যে প্রেমিকা ভাড়া দিচ্ছে চীন!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image-339677-1598754852
Durbin News

এবার সুলভমূল্যে প্রেমিকা ভাড়া পাওয়া যাচ্ছে চীনে! দেশটিতে নিদিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে প্রেমিকা ভাড়া নিতে পারবেন যে কেউ!যাকে পরিবারের সদস্যদের সামনে কিংবা সমাজের মানুষের কাছে নিজের প্রেমিকা, স্ত্রী কিংবা বান্ধবী হিসেবে পরিচয় দিতে পারবেন তারা।তাদের নিয়ে ঘুরতে যেতে পারবেন, দুজন মিলে তুলতে পারবেন কাপল ছবিও! চাইলে ভাড়ায় নেয়া এসব প্রেমিকার সাথে বিয়ের আয়োজন করে ছবিও তুলতে পারবেন।বর্তমানে চীনে প্রেমিকা ভাড়া দেয়া বেশ রমরমা ব্যবসায় পরিণত হয়েছে! অনেক তরুণীই এই পেশায় জড়িত হচ্ছে অতিরিক্ত অর্থ উপার্জনের আশায়।তবে শখের বসেই যে প্রেমিকা ভাড়া নিচ্ছেন চীনের তরুণরা বিষয়টি আসলে তেমনও নয়।আমাদের দেশে যেমন বিয়ের বয়স পার হলেই, পাড়া প্রতিবেশী থেকে পরিবারের লোকজন সবাই বিয়ের জন্য চাপ দিতে থাকে। চীনও তার ব্যাতিক্রম নয়।কিন্তু চীনের অধিকাংশ যুবক যুবতী বর্তমানে বিয়েতে তেমন আগ্রহী হয়। এমনকি, বিয়ের মত সন্তান নেয়ার ব্যাপারেও তাদের আগ্রহ নেই। বর্তমানে বিশ্বব্যাপী চীনা নারীদেরই সন্তান নেয়ার আগ্রহ সবচাইতে কম।চীনা তরুণ তরুণীদের বিয়ের এবং সন্তান নেয়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলার কারন হিসেবে উচ্চ জীবনযাত্রার ব্যয়, কম মজুরি, দীর্ঘ কর্মঘন্টাকে দায়ী করা হয়।অন্যদিকে দেশটিতে দিনদিন কমছে জনসংখ্যার পরিমানও। দীর্ঘদিন ধরে চলা এক সন্তান নীতির কারনে দেশটিতে জনসংখ্যার অনুপাতেও পার্থক্য দেখা দিয়েছে।বর্তমানে চীনে পুরুষের সংখ্যা অনুপাতে নারীদের সংখ্যা কম। ফলে অনেকে বিয়ের জন্য পাত্রীও খুঁজে পাচ্ছেন না।যার কারণে, পরিবার ও সমাজের চাপ থেকে বাঁচতে প্রেমিকা ভাড়া নেয়াকেই সহজ এবং সময় উপযোগী উপায় হিসেবে গন্য করছেন চীনা তরুণরা।সম্প্রতি South china morning post এ প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে প্রেমিকা ভাড়া নেয়ার এই খবর।প্রতিবেদন একজন স্থানীয় গনমাধ্যম কর্মীর নকল প্রেমিকা ভাড়া নেয়ার বিষয়টি তুলে ধরা হয়। একটি ওয়েবসাইট থেকে নিজের জন্য প্রেমিকা ভাড়া নেন তিনি।দৈনিক ১ হাজার ইউয়ানের বিনিময়ে মুমু ছদ্মনামের ২৯ বছর বয়সী এক তরুণীকে ভাড়া নেন তিনি। বাংলাদেশি টাকায় যা প্রায় ১৫ হাজার ৫৫০ টাকা।ভাড়ায় নেয়া সেই তরুণীকে নিয়ে ঘুরতে যেতে চাইলে গুনতে হবে আরো ৩৫০ ইউয়ান। পরিচিত হওয়ার পর তার মূখ দেখতে হলে গুনতে হবে ২০ ইউয়ান।মুম জানান, তার বেশিরভাগ ক্লায়েন্টই তাকে পরিবারের সাথে সাক্ষাতের জন্য ভাড়া করেন। কেউ কেউ ভাড়া করেন ওয়েডিং ফটোশুট করার জন্য। কেউ কেউ তো আবার নকল ম্যারেজ সার্টিফিকেটও তৈরি করেন।আবার কোনো কোনো ক্লায়েন্ট আছেন, যারা গ্রামাঞ্চলে থাকেন। গ্রামের মানুষকে নিজের প্রেমিকা আছে সেটি দেখানোর জন্য তাকে ভাড়া নেন।তবে ভাড়া খাটার ক্ষেত্রে তার প্রথম রুলস হচ্ছে ক্লায়েন্টের সাথে প্রেম করা যাবে না। নিজের ক্লায়েন্টেরে হাত ধরতে পারবেন তিনি। যদি তারা পর্যাপ্ত পরিমানে টাকা দেয় তবে অন্য কাজ গুলো করবেন তিনি।মুমুর মত অনেকেই প্রেমিকা হিসেবে ভাড়া খাটেন। পরিবার বিয়ের চাপ থেকে বাঁচতে তরুণরা ভাড়া করে তাদের পরিবারের কাছে নিয়ে যান।চীনে দিন দিন রমরমা হয়ে উঠছে এই ব্যবসা। প্রতিনিয়ত প্রেমিকা বাড়া নেয়ার সংখ্যা বাড়ছে চীনা তরুণদের মাঝে।মজার ব্যাপার হলো, ভাড়াটে প্রেমিকার মত ভাড়াটে প্রেমিকও পাওয়া যায় দেশটিতে!

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad