Ad

ইরান নাকি ইসরায়েল; সামরিক শক্তিতে এগিয়ে কারা?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
thumbs_b_c_3a25c0aa609c189cb1db260e7ad6ef20 - Copy
Durbin News

ভূরাজনৈতিক প্রভাব, আঞ্চলিক শক্তিমত্তা, ধর্মীয় মূল্যবোধ… সবকিছু মিলিয়ে দীর্ঘদিন ধরেই মুখোমুখি অবস্থানে আছে ইরান এবং ইসরায়েল। বিগত কয়েক দশক ধরেই, দুই দেশ একে অন্যের সাথে প্রতিদ্বন্দিতা করে আসছে। দুই দেশেরই আছে নিজস্ব কূটনৈতিক প্রচেষ্টা। প্রত্যেকেই ব্যস্ত একে অন্যকে ছাড়িয়ে যাবার চেষ্টায়। তবে দুই দেশের এমন প্রতিদ্বন্দিতার সবচেয়ে বড় মঞ্চ হয়ে উঠেছে সামরিক শক্তি। কোন দেশ যুদ্ধের ময়দানে বেশি এগিয়ে থাকবে, তা নিয়েও চলছে বিশ্লেষণ। সামরিক শক্তিমত্তা বিষয়ক ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ার জানাচ্ছে, সামরিক শক্তির বিবেচনায় একেবারেই সমানে সমানে অবস্থান করছে এই দুই দেশ। বৈশ্বিক সামরিক শক্তির বিচারে ইরানের অবস্থান ১৭তম স্থানে। আর ঠিক পরেই ১৮ তম স্থানে আছে ইসরায়েল। দুই দেশের সামরিক শক্তিতে অনেক কিছুই আছে সমানে সমানে। তবে যুদ্ধের ময়দানে কিছুটা হলেও এগিয়ে থাকবে ইরান। বিশেষ করে স্থল আর জলভাগে অনেক বেশিই শক্তিশালী ইসলামিক রাষ্ট্রটি। দুই দেশের সামরিক সদস্যের মাঝেও এগিয়ে আছে ইরান। তেহরানের হয়ে সক্রিয় সামরিক সেনা আছে ৫ লক্ষ ৭৫ হাজারের বেশি। বিপরীতে ইসরায়েলের সক্রিয় সেনা সদস্য ১ লক্ষ ৭৩ হাজার। ইরানের ৯০ হাজার প্যারামিলিটারি বাহিনীর বিরুদ্ধে ইসরায়েলের প্যারামিলিটারি ফোর্স মোটে ৮ হাজার। স্থলভাগের সামরিক শক্তির দিক থেকে ইসরায়েলের চেয়ে বেশিরভাগ সূচকেই এগিয়ে আছে ইরান। ট্যাংক ব্যবহারের দিক থেকে মধ্যপ্রাচ্যের দেশটি আছে ৭ নাম্বারে। অন্যদিকে ইসরায়েলের অবস্থান ১২তম স্থানে। ইরানের ট্যাংক সংখ্যা ৪ হাজারের বেশি। কিন্তু ইসরায়েলের ট্যাংক মোটে ২ হাজার ২০০ টি। ইসরায়েলের ৫৬ হাজার সাঁজোয়া যানের বিপরীতে ইরানের সাঁজোয়া যান প্রায় ৭০ হাজারের কাছাকাছি। রকেট প্রজেক্টরের সংখ্যায় দুই দেশের মাঝে পার্থক্য অনেক বেশি। ইহুদি অধ্যুষিত দেশটির রকেট প্রজেক্টর যখন মাত্র ৩০০ টি, তখন ইরানের প্রজেক্টর ১ হাজারের বেশি। স্বয়ংক্রিয় আর্টিলারি ব্যবস্থায় অবশ্য তেহরান থেকে অনেকটা এগিয়ে আছে তেল আবিব। তেহরানের হাতে এমন আর্টলারি ৫৮০ টি। আর তেল আবিবে আর্টিলারি আছে ৬৫০ টি। স্থল্ভাগের মতো নৌপথেও মাত্র একটি সূচকেই এগিয়ে আছে ইসরায়েল। ইরানের ৩ টি করভেটের বিপক্ষে ইসরায়েলের করভেট ৭ টি। ইরানের নৌবাহিনী বেশ অনেক আগে থেকেই সুনাম কুড়িয়েছে মধ্যপ্রাচ্যে। তাদের নৌবহর সারাবিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌশক্তির মাঝে একটি। তেহরানের কাছে বর্তমানে রণতরীর সংখ্যা ১০১ টি। ইসরায়েলের ক্ষেত্রে সংখ্যাটা ৬৭। সাবমেরিনের সূচকেও এগিয়ে আছে ইসলামিক দেশটি। তাদের ১৯ টি সাবমেরিনের বিপরীতে ইসরায়েলের সাবমেরিন মোটে ৫ টি। দুই দেশের কারোরই বিমানবাহী রণতরী বা ডেস্ট্রয়ার নেই। জলপথের শক্তি বিবেচনায় তাই ইরান এগিয়ে থাকবে অনেকখানি। ইসরায়েলের জন্য স্বস্তিদায়ক হতে পারে তাদের বিমানবাহিনী। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দীর্ঘদিন ধরে বাকি বিশ্বের কাছে ঈর্ষার কারণ। সর্বমোট ৬০১ টি বিমান, ২৪১ টি যুদ্ধবিমান, ১৫৩ টি ট্রেইনার আর ১১ টি ট্রেইলার নিয়ে অনেকটা এগিয়ে আছে ইসরায়েল। যদিও দুই দেশের অস্ত্রবাহী বিমানের তালিকায় অনেকটা এগিয়ে আছে ইরান। ইসরায়েলের চেয়ে অন্তত ৭০ টি অস্ত্রবাহী বিমান বেশি আছে তেহরানের কাছে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad