হেড অফ ডিজিটাল মিডিয়া


বাংলাদেশের সাথে অংশীদারত্ব গভীর করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অনেকগুলো পদক্ষেপ রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার। স্থানীয় সময় সোমবার পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, জলবায়ু ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে।বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র অবাধ ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিশ্চিত করে এই অঞ্চলে উভয় দেশের স্বার্থ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অংশীদারত্বের অপেক্ষা করছে। বিষয়টি উল্লেখ করে ম্যাথিউ মিলারের কাছে জানতে চাওয়া হয়, এ ক্ষেত্রে বাংলাদেশের অংশীদারত্ব আরও গভীর করতে যুক্তরাষ্ট্র কোন কোন সুনির্দিষ্ট পদক্ষেপের কথা ভাবছে? জবাবে ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের অংশীদারত্ব আরও গভীর করার ক্ষেত্রে আমাদের অনেকগুলো পদক্ষেপ আছে এবং এ ধরনের পদক্ষেপ নেওয়া অব্যাহত থাকবে। আপনি জানেন, আমি আগেও বলেছি—গত বছর বাংলাদেশের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বার্ষিকী (৫০ বছর পূর্তি) ছিল।’ মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘আমাদের মধ্যে সহযোগিতার বেশ কয়েকটি ক্ষেত্র রয়েছে, বিশেষ করে জলবায়ু সহযোগিতা, নিরাপত্তা সহযোগিতার মতো বিষয়গুলোতে আমরা সহযোগিতা করতে পারি। আমরা বিশ্বাস করি, সে সুযোগ আছে।’ তিনি আরও বলেন, ‘অবশ্যই এর মাধ্যমে সেখানে (বাংলাদেশে) সরকারের বাইরেও বিভিন্ন পক্ষের সঙ্গেও যুক্ত হওয়ার সুযোগ আছে আমাদের। আমরা বিশ্বাস করি, বিষয়টি এই সম্পর্ককে আরও গভীর করার গুরুত্বপূর্ণ চাবিকাঠি।’ এর আগে, গত বৃহস্পতিবার ম্যাথিউ মিলার জানিয়েছিলেন—দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্র এখনো উদ্বিগ্ন। পাশাপাশি হাজারো বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীকে গ্রেপ্তারের খবরেও উদ্বিগ্ন দেশটি। তারা বলেছে, নির্বাচনের আগে ও নির্বাচনের দিন যেসব সহিংসতার ঘটনা ঘটেছে, সেগুলোর ব্যাপারে তারা বাংলাদেশ সরকারকে বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্ত করতে উৎসাহিত করছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘আমরা বাংলাদেশে হাজারো বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীকে গ্রেপ্তার এবং নির্বাচনে অনিয়মের খবরে এখনো উদ্বিগ্ন। পর্যবেক্ষকদের মতো আমরাও বিশ্বাস করি, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। আমরা হতাশ, নির্বাচনে সব দল অংশ নেয়নি ও নির্বাচনের আগের কয়েক মাসে ও নির্বাচনের দিন যেসব সহিংস ঘটনা ঘটেছে, আমরা সেসব ঘটনার নিন্দা জানাই। আমরা এখন বাংলাদেশ সরকারকে এসব সহিংস ঘটনার বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্ত করে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে উৎসাহিত করছি। আমরা সব দলকে রাজনৈতিক সহিংসতা পরিহার করার আহ্বান জানাচ্ছি।’ অন্য এক প্রশ্নে ম্যাথিউ মিলারকে বলা হয়, আপনি যেহেতু বলেছেন বাংলাদেশে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হয়নি। তার মানে কি এটা যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানা চতুর্থ মেয়াদকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেবে না? জবাবে মিলার শুধু বলেন, ‘না, না।’
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।