

মিসর নতুন রাজধানী নির্মাণের কাজ শুরু করেছে, যার স্যাটেলাইট ইমেজ প্রকাশ করেছে নাসা। মিসরের বর্তমান রাজধানী কায়রো, যা বিশ্বের প্রাচীনতম শহরগুলোর মধ্যে অন্যতম, এক হাজার বছরেরও বেশি সময় ধরে দেশের রাজধানী হিসেবে কাজ করে আসছে।কায়রোর ওপর চাপ কমানোর উদ্দেশ্যে মিসরের সরকার নতুন রাজধানী স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। নতুন এই রাজধানীর নাম দেওয়া হয়েছে নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল (ন্যাক)। ন্যাক কায়রো থেকে ৪৫ কিলোমিটার পূর্বে মরুভূমির মধ্যে অবস্থিত এবং এর আয়তন ৭৩৫ বর্গকিলোমিটার, যা সিঙ্গাপুরের সমান।মিসরের মোট আয়তন ১০ লাখ ১০ হাজার ৪৮ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ১০ কোটি ৭৭ লাখ ৮৫ হাজার। এর বিশাল একটি অংশই কায়রোতে বসবাস করে, যেখানে দেশের বেশিরভাগ সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধান কার্যালয় অবস্থিত। কায়রোর ২ হাজার ৭৩৪ বর্গকিলোমিটার আয়তনের শহরটি জনসংখ্যার চাপে প্রায় ধসে পড়ার অবস্থায় পৌঁছেছিল।এই পরিস্থিতি বিবেচনায় ২০১৫ সালে মিসরের সরকার রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। ২০১৭ সালে নতুন রাজধানী নির্মাণের কাজ শুরু হলেও, করোনা মহামারির কারণে তা কিছুটা বিলম্বিত হয়।মহামারি পরবর্তী সময়ে প্রকল্পের কাজ আবার শুরু হয়ে বর্তমানে তা প্রায় সম্পন্ন হওয়ার পথে। মিসরের কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৪ সালের মধ্যে প্রকল্পটি সমাপ্ত হবে। ইতোমধ্যে ১ হাজার ৫০০ এরও বেশি পরিবার কায়রো থেকে ন্যাকে স্থানান্তরিত হয়েছে।সম্প্রতি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা মিসরের নতুন রাজধানীর দুটি স্যাটেলাইট ইমেজ প্রকাশ করেছে—একটি ২০১৭ সালের, যখন প্রকল্পের কাজ শুরু হয়েছিল, এবং অপরটি ২০২৪ সালের আগস্টের।মিসরের কর্মকর্তাদের মতে, নতুন এই রাজধানীতে বহুতল ভবন, পার্ক এবং কৃত্রিম হ্রদ থাকবে। সবচেয়ে বড় পার্ক, গ্রিন রিভার, ১০ কিলোমিটার আয়তনের হবে, যার চিহ্ন নাসার স্যাটেলাইট ইমেজে দেখা গেছে। ইতোমধ্যে অনেক মন্ত্রণালয় ও সরকারি দপ্তরের প্রধান কার্যালয় ন্যাকে স্থানান্তরিত করা হয়েছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।