

ডোনাল্ড ট্রাম্পইরান।
সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল-এর বক্তব্যে এমন ইঙ্গিত পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের উত্থাপিত শর্তসমূহে সম্মতি দেওয়ায় এই চুক্তিকে ‘বিজয়’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এক বিবৃতিতে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানায়, চুক্তিটি ইরানের কৌশলগত অবস্থানকে শক্তিশালী করেছে এবং এটি দেশের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য।
প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার আগেই তেহরান এতে সম্মতি দিয়েছিল। ফলে আলোচনায় ইরানের অবস্থানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
হরমুজ প্রণালিদিয়ে নিয়ন্ত্রিত নৌযাতায়াত নিশ্চিত করতে চায় ইরান। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক নৌপথে নিজেদের ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বাড়ানোর লক্ষ্য রয়েছে।
২. মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার:পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও সেনা মোতায়েন সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে তেহরান।
৩. মিত্র শক্তির নিরাপত্তা নিশ্চিতকরণ:ইরান তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, হামাস ও হুতিদের ওপর হামলা বন্ধের দাবি জানিয়েছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদআন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা-এর নেতিবাচক প্রস্তাব প্রত্যাহারের কথাও বলা হয়েছে।
৫. যুদ্ধের ক্ষতিপূরণ:গত বছরগুলোর সামরিক ও অর্থনৈতিক ক্ষতির জন্য পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ দাবি করেছে ইরান।
৬. আন্তর্জাতিক আইনি নিশ্চয়তা:চুক্তির সব শর্তকে জাতিসংঘের বাধ্যতামূলক প্রস্তাব হিসেবে পাস করার দাবি জানিয়েছে তেহরান, যাতে ভবিষ্যতে কোনো পক্ষ তা লঙ্ঘন করতে না পারে।
বিশ্লেষকদের মতে, এই চুক্তি বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালিতে ইরানের প্রভাব বৃদ্ধি এবং মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি বৈশ্বিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
তবে চুক্তির বাস্তবায়ন ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এখনো নির্ভর করছে সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক অবস্থান ও জাতিসংঘের সিদ্ধান্তের ওপর।
আল জাজিরা
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।