
যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন আবারও ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। এছাড়াও রাশিয়ার ওপর চাপ প্রয়োগ করবেন বলেও জানান তিনি।
শনিবার হঠাৎ করেই কিয়েভ সফরে যান বরিস।
রোববার সংবাদ মাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বরিস জনসন বলেন, ইউক্রেনীরা তাদের সাহসিকতা দ্বারা মাতৃভূমি রক্ষা করবে এবং স্বাধীন স্বার্বভৌম ইউক্রেন আবারও ঘুরে দাঁড়াবে।
ইউক্রেনের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করতেই পূর্ব ঘোষণা ছাড়া কিয়েভ সফরে যান বরিস জনসন। এ সফরে যুক্তরাজ্য আর্থিক ও সামরিক সহায়তার প্যাকেজ দেয়ার কথাও জানান।
গত ২৪ ফেব্রুয়ারী থেকে ইউক্রেনের বিভিন্ন শহরে অভিযানে চালায় পুতিন বাহিনী। প্রথম থেকেই এ হামলার বিরোধিতা করে আসছে ব্রিটেন।
এছাড়াও রাশিয়ার সৈন্যদের বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেন সরকাকে অস্ত্র ও গোলাবারদ সরবরাহ করছে বরিস সরকার।



