Ad

এলিভেটেড এক্সপ্রেসওয়ের যুগে প্রবেশ করলো বাংলাদেশ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
elevated-pm
Durbin News

রাজধানীর যানজট থেকে স্বস্তি পেতে নাগরিকদের জন্য খুলে দেয়া হলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুয়ার। শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিমানবন্দর সংলগ্ন কাওলা অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যুগে প্রবেশ করলো বাংলাদেশ।এ সময় উপস্থিত ছিলেন তার ছোট বোন শেখ রেহানা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও প্রকল্প সংশ্লিষ্টরা। উদ্ধোধনের পরে তারা মোনাজাতে অংশ নেন।এরপর প্রথম যাত্রী হিসেবে টোল দিয়ে বিমানবন্দর সংলগ্ন কাওলা থেকে ফার্মগেটের উদ্দেশে রওনা দেন। বিকেল ৪টার দিকে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামে সরকার প্রধানের গাড়ি। এর আগে, বাংলাদেশের আরেক মেগা প্রকল্প স্বপ্নের পদ্মা সেতুরও প্রথম যাত্রী ছিলেন শেখ হাসিনা।অর্থায়ন, নকশা ও ভূমি অধিগ্রহণ জটিলতায় প্রকল্পটির কাজ ৫ দফা পিছিয়ে ২০২০ সালে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এখনও পুরোপুরি কাজ শেষ না হলেও রাজধানীর যানজট আপাতত কমাতে প্রকল্পের বিমানবন্দর থেকে ফার্মগেট অংশ খুলে দেয়া হলো। আগামীকাল থেকে যানবাহন চলাচল করতে পারবে। এলিভেটেড এক্সেপ্রসওয়ে ব্যবহার করে কাওলা থেকে ফার্মগেটে পৌঁছা যাবে ১০ মিনিটেই। আর পুরো কাজ শেষ হলে ২০ মিনিটেই পাড়ি দেয়া যাবে কাওলা থেকে কুতুবখালী পর্যন্ত।এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল সড়কে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার। উটা-নামার র‍্যাম্পের জন্য সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৪০ কিলোমিটার।জেনে নেয়া যাক এই প্রকল্প সম্পর্কে:কাজের মেয়াদ:যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও রাজধানীর যানজট নিরসনে ২০১১ সালে এই মেগা প্রকল্প হাতে নেয়া হয়। ৫ দফা পিছিয়ে প্রকল্পের আনুষ্ঠানিক কাজ শুরু হয় ২০২০ সালের ১ ডিসেম্বর। নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ২০২৪ সালের ৩০ জুন।দৈর্ঘ্য:সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। প্রকল্পে ওঠা-নামার জন্য মোট ২৭ কিলোমিটার দীর্ঘ ৩১টি র‍্যাম্প রয়েছে। প্রকল্পটি বিমানবন্দর থেকে তেজগাঁও, মগবাজার, সায়েদাবাদ হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী গিয়ে শেষ হবে।ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রকল্পের কাজ:৩টি ধাপে প্রকল্পের কাজ চলছে। প্রথম ধাপে বিমানবন্দর হতে বনানী রেল স্টেশন পর্যন্ত, যার দৈর্ঘ্য ৭ দশমিক ৪৫ কি. মি.। দ্বিতীয় ধাপে বনানী হতে মগবাজার রেল ক্রসিং, দৈর্ঘ্য ৫ দশমিক ৮৫ কি. মি.। তৃতীয় ধাপে মগবাজার রেল ক্রসিং হতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত, যার দৈর্ঘ্য ৬ দশমিক ৪৩ কি. মি.।কাজের অগ্রগতি:এখন পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৬৫ শতাংশ কাজ শেষ হয়েছে। প্রকল্পের ১ম ধাপের কাজ শতভাগ শেষ হলেও ২য় ধাপের অগ্রগতি ৫৮ শতাংশ। আর ৩য় ধাপের অগ্রগতি মাত্র ৬ শতাংশ। যানজটের কথা মাথায় রেখে আপাতত খুলে দেয়া হচ্ছে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত সাড়ে ১১ কিলোমিটার অংশ। এতে ১৫টি র‍্যাম্প রয়েছে। এগুলোর ১৩টি খুলে দেয়া হবে।প্রকল্প ব্যয়:এই মেগা প্রকল্পের ব্যয় ধরা হয় ৮ হাজার ৯৪০ কোটি টাকা। যার ২৭ শতাংশ সরকার বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে দেবে। বাকি অর্থের যোগান দেবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান। এরমধ্যে ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানি ৫১ শতাংশ, চায়না শানডং ইন্টারন্যাশনাল ৩৪ শতাংশ এবং সিনোহাইড্রো করপোরেশন দেবে ১৫ শতাংশ অর্থ। প্রকল্পটি বাস্তবায়ন করছে ‘ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে’।উদ্ধোধনের পর এলিভেটেড এক্সেপ্রেসওয়ে পাড়ি দিচ্ছে প্রধানমন্ত্রীর গাড়ি বহর।টোল:ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলে যানবাহনকে ৪টি শ্রেণিতে ভাগ করে টোল হার নির্ধারণ করা হয়েছে। প্রাইভেটকার, ট্যাক্সি, জিপ, মাইক্রোবাসসহ হালকা গাড়ির জন্য টোল ৮০ টাকা। মাঝারি ট্রাক ৩২০ টাকা। ৬ চাকার বেশি ট্রাকের জন্য ৪০০ টাকা। সব ধরনের বাসের টোল ১৬০ টাকা। দুর্ঘটনা রোধে ছোট ও কম গতির যানবাহন চলাচল করবে না।সরকারের সাথে চুক্তি অনুযায়ী, ২৫ বছরের চুক্তির মধ্যে সাড়ে ২১ বছর টোল আদায় করবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান।প্রকল্পের সুবিধা:সংশ্লিষ্টরা ধারণা করছেন, প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়ন হলে ঢাকা শহরের ৩০-৪০ শতাংশ যানজট কমে যাবে। পাশাপাশি জ্বালানি সাশ্রয় হবে, কমবে পরিবহন খরচ এবং বাঁচবে মূল্যবান কর্মঘণ্টা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad