Ad

ঈদ-বর্ষায় মানুষের ভোগান্তি বাড়বে দৌলতদিয়ায়

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
yzrWRmdxV5n3XAinZoJsckcgrvDVNBLX9ZJFmEcr
Durbin News

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে বহুল পরিচিত। এ রুটে নৌযান (লঞ্চ) দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী নদী পারাপার হন। কিন্তু গত বর্ষা মৌসুমে পদ্মার ভয়াবহ ভাঙনে নদীতে বিলীন হয় দৌলতদিয়া লঞ্চঘাট। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় যাত্রীদের যাতায়াতের কাঠের দুটি সেতুও।

দীর্ঘ ছয়মাস অতিবাহিত হলেও স্থায়ী সংস্কার হয়নি ক্ষতিগ্রস্ত ঘাট ও সেতু দুটি। ফলে যাত্রীরা ঝুঁকি নিয়ে জিও ব্যাগের তৈরি রাস্তা দিয়ে লঞ্চঘাটে আসা-যাওয়া করছেন। কিন্তু নদীর পানি কমে যাওয়ায় প্রায় ২০ থেকে ২৫ ফুট নিচে ওঠা-নামা করতে হচ্ছে যাত্রীদের। এতে চরম দূর্ভোগে পড়তে হচ্ছে নারী, শিশু ও বৃদ্ধদের। এছাড়া মালামাল বহন করে ওঠা-নামায়ও বেগ পেতে হচ্ছে যাত্রীদের।

খোঁজ নিয়ে দেখা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ৩৪টি লঞ্চ চলাচল করেছে। যা দিয়ে দিনে প্রায় ১০ হাজার যাত্রী পারাপার করা হয়। বর্তমানের তুলনায় ঈদে যাত্রী পরিবহনের সংখ্যা বেড়ে যায় আরও কয়েকগুণ। ফলে জিও ব্যাগের রাস্তা দিয়ে যাতায়াতে দুর্ঘটনারও সম্ভাবনা রয়েছে। এ সময় দ্রুত ক্ষতিগ্রস্ত ঘাট ও সেতু সংস্কারের দাবি জানান যাত্রী, লঞ্চ মালিক ও শ্রমিকরা।

সরেজমিনে গিয়ে আরও দেখা যায়, লঞ্চ ঘাটের কাঠের সেতু দুটির প্রবেশ পথ বন্ধ এবং শেষভাগ ঘাটের পন্টুন থেকে অনেক উঁচুতে। যার অবস্থা একেবারেই জরাজীর্ণ। যাত্রীরা সেতুর পরিবর্তে সেতুর নিচ দিয়ে জিও ব্যাগের রাস্তা দিয়ে হেঁটে ঘাটে প্রবেশ করছেন। ঘরমুখো যাত্রীরা লঞ্চ থেকে নেমে একইভাবে মাটির সিঁড়ি ব্যবহার করে ওপরে ওঠেন। যারা মালামাল বহন করছেন, তাদের উপরে উঠতে বেগ পেতে হচ্ছে।

যাত্রীদের দাবি, গত বর্ষায় নদী ভাঙনের কারণে লঞ্চঘাট ও তাদের যাতায়াতের সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর থেকে তাদের ঝুঁকি নিয়ে জিও ব্যাগ ফেলে তৈরি করা রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। একটু বৃষ্টি হলেই রাস্তা কাঁদায় পিচ্ছিল হয়ে চলাচলের অনুপযোগী হয়ে যায়। এ সময় পা পিছলে অনেকে আহত হন, আবার অনেকের কাপড় নষ্ট হয়। সামনে বর্ষা মৌসুমে প্রায় প্রতিদিন বৃষ্টি হবে, তখনও যদি এ অবস্থা থাকে তাহলে তাদের খুব কষ্ট হবে।

তারা আরও বলেন, এ ঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করে। ঈদে তার সংখ্যা বেড়ে যায় কয়েকগুণ। ঘাট ও যাতায়াতের পথ ভালো না করলে বহু দুর্ঘটনা ঘটতে পারে। তাই দুর্ঘটনা এড়াতে দ্রুত লঞ্চঘাট ও যাতায়াতের সেতু দুটি সংস্কার প্রয়োজন।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা অঞ্চলের উপসহকারী প্রকৌশলী মো. শাহ আলম বলেন, ঈদের সময় নদীর পানি বাড়ার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি বিবেচনা করে যে কোনো একটি ফেরিঘাটকে লঞ্চঘাট হিসেবে ব্যবহার করা হবে। এছাড়া ঘাট আধুনিকায়ন প্রকল্পের আওতায় দৌলতদিয়ায় ছয় কিলোমিটার স্থায়ী কাজ হবে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad