Ad

বঙ্গবন্ধু কন্যা হিসেবে মানুষের মৌলিক অধিকার সুনিশ্চিত করা আমার দায়িত্ব

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
GKSocOELBCkTiI9XjmU7wl5PWCH5AYWrGCsXt6Xm
Durbin News

আজ রোববার সকালে আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন- জনগণের সার্বিক উন্নয়নটাই আমাদের লক্ষ্য। ৭৫ এর পর যারা ক্ষমতায় এসেছে, তাদের ক্ষমতাটা ছিল ভোগের বস্তু। সেটা দিয়ে তারা শুধু নিজেদের ভাগ্য গড়তে চেষ্টা করেছিল। কিন্তু আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, শুধু প্রধানমন্ত্রী না। আমার দায়িত্ব হচ্ছে, এ দেশের প্রতিটি মানুষের মৌলিক অধিকারগুলো সুনিশ্চিত করা।

প্রধানমন্ত্রী আরোও বলেন, এ অঞ্চলের মানুষ অত্যন্ত নির্যাতিত-নিপীড়িত, শোষিত-বঞ্চিত ছিল। এ দেশের মানুষের এক বেলা অন্ন জোগানো অত্যন্ত কঠিন ছিল। আর্থ-সামাজিকভাবে আমরা পিছিয়ে ছিলাম। এই শোষিত-বঞ্চিত মানুষকে শোষণ-বঞ্চনার হাত থেকে মুক্ত করার জন্যই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সংগ্রাম করেছেন। পাকিস্তানি শাসকরা যখন আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নিয়ে একটা বিজাতীয় ভাষা আমাদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র শেখ মুজিব প্রথম প্রতিবাদ করেন এবং অন্যান্য ছাত্র সংগঠনকে সঙ্গে নিয়ে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করে যে সংগ্রাম শুরু করেছিলেন, সেই সংগ্রামের পথ বেয়েই আমাদের স্বাধীনতা অর্জন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশে, তার আহ্বানে এ দেশের মানুষ যার যা কিছু ছিল তাই হাতে তুলে নিয়ে যুদ্ধ করে বিজয় অর্জন করেছে। আমরা বিজয়ী জাতি।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা মাঠ প্রশাসক হিসেবে কাজ করার সুযোগ পাচ্ছেন। জনগণের পাশে দাঁড়ানোর ও তাদের ভালো-মন্দ জানার সুযোগ পাচ্ছেন। আপনাদের মধ্য থেকে সবাই উচ্চ পদে যাবেন এবং দেশের জন্য আরও উন্নত কাজ করবেন। বাংলাদেশকে আমরা ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করার যে পরিকল্পনা নিয়েছি, সেই পরিকল্পনা বাস্তবায়নে মূল কারিগর আপনারাই হবেন। কাজেই এখন থেকে আপনাদের সেভাবে কাজ করতে হবে। আরেকটি কথা মনে রাখতে হবে, বাংলাদেশের জনগণ যেন কখনো সেবা থেকে বঞ্চিত না হয়। কারণ তাদের ভাগ্য পরিবর্তনের জন্যই তো আমাদের এই স্বাধীনতা। যখনই যে যেখানে দায়িত্ব পালন করবেন, অবশ্যই মানুষের কথা চিন্তা করবেন। যে যে এলাকার কাজ করবেন সেই এলাকা সম্পর্কে জানতে হবে। সেখানকার মানুষের আচার-আচরণ, জীবন-জীবিকা সম্পর্কে জানতে হবে। কীভাবে তাদের উন্নতি করা যায়, সে বিষয়ে আপনাদেরই সব থেকে ভালো সুযোগ রয়েছে।

আমি একটি অনুরোধ করবো, আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন এলাকায় কার্যকর হয়। অনেক সময় সেসব এলাকায় কাজের সময় জমি নির্দিষ্ট করা বা এ ধরনের নানা কাজে সমস্যা দেখা দেয়। সেখানে আমি মনে করি, সমন্বয় একান্তভাবে প্রয়োজন। কাজগুলো যাতে সুপরিকল্পিতভাবে হয়। সে দিকটায় বিশেষ দৃষ্টি দেওয়া উচিত। এটা শুধু আপনাদের বলবো না, যারা উচ্চ পর্যায়ে আছে, যারা বিভিন্ন প্রকল্প প্রণয়ন এবং আমরা যেগুলো করে দেই সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে এ বিষয়টা দেখতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, মনে রাখতে হবে, পাকিস্তান আমলে আমরা কিন্তু বঞ্চিত ছিলাম। উচ্চ পদে বাঙালিদের কোনো সুযোগই দেওয়া হতো না। অথচ শিক্ষায়-দীক্ষায় সব দিক থেকে আমাদের এই অঞ্চলের মানুষ অর্থাৎ বাঙালিরা ছিল সব থেকে পারদর্শী। কিন্তু তাদের সব সময় বঞ্চিত রাখা হতো। পাকিস্তান নামে দেশটি যখন অর্জন করা হয়, এখানে সব থেকে বেশি অবদান রেখেছিল পূর্ব বঙ্গের লোকেরা। আর সব থেকে বঞ্চিত আমরাই ছিলাম। আর এই বঞ্চনার হাত থেকে মুক্তি দেওয়ার জন্যই কিন্তু আমাদের স্বাধীনতা। স্বাধীনতার সুফল যেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ঘরে পৌঁছায়, সেটাই আমাদের লক্ষ্য। আমাদের দুর্ভাগ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সে পদক্ষেপ নিয়েছিলেন। তিনি স্বাধীনতার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়। ৯টা মাস তিনি পাকিস্তানের কারাগারে। শীত-গ্রীষ্ম প্রচণ্ড আকারে সেখানে দেখা দেয়। এই অবস্থায় তিনি যে কীভাবে কী কষ্টে ছিলেন সেটা কখনো আমাদেরও বলেননি। যদি জিজ্ঞেস করেছি, বলেছেন এটা শুনবি না। শুনলে চোখের পানি রাখতে পারবি না। এই কষ্ট স্বীকার করে বছরের পর বছর তিনি কারাজীবন কাটিয়েছেন। একটা লক্ষ্য নিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন। তাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করা।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা অল্পসংখ্যক মানুষ দেশ সেবার সুযোগ পাচ্ছেন। কাজে আপনাদের চিন্তা চেতনা কল্যাণমূলক হতে হবে। আমাদের লক্ষ্যই থাকবে এ দেশের মানুষ উন্নত জীবন পাবে, সুন্দর জীবন পাবে। আমাদের দেশে ভূমিহীন-গৃহহীন মানুষের সংখ্যা কমে এসেছে। সেটা ইনশাল্লাহ আরও কমে যাবে। আমার গ্রাম, আমার শহর প্রকল্প বাস্তবায়ন করে গ্রামের মানুষ যেন সম্পূর্ণ নাগরিক সুবিধা পায় সে ব্যবস্থা নিচ্ছি। আমাদের কাজগুলো বা প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়ন হয় কি না, মানুষ সেবা যথাযথভাবে পাচ্ছে কি না সেদিকে লক্ষ্য রেখে আমরা সরকারি সংস্থাগুলোর কাজের মান বাড়ানোর জন্য বার্ষিক কর্মসম্পাদনা চুক্তি, শুদ্ধাচার কর্মকৌশল, উদ্ভাবন, প্রেক্ষিত পরিকল্পনাসহ নানা পদক্ষেপ নিয়েছি। একটি প্রশিক্ষিত-দক্ষ সিভিল সার্ভিস সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়নে অন্যতম সহায়ক শক্তি বলে আমি মনে করি। আমরা যা প্রতিশ্রুতি দিই, সেটা বাস্তবায়নের দায়িত্ব আমাদের প্রশাসনিক কর্মকর্তাদের। আধুনিক যুগের ছেলে-মেয়েদের মেধা এবং শক্তি, জ্ঞান, উদ্ভাবনী চিন্তা-ভাবনা আরও অনেক বেশি স্বচ্ছ, অনেক বেশি শক্তিশালী। কাজে আপনারা জ্ঞান, মেধা এবং উদ্ভাবনী শক্তি দিয়ে এ দেশকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad