Ad

১৬৭ বছর বয়সেও ছুটে চলছে বিশ্বের প্রাচীনতম রেলইঞ্জিন

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download
Durbin News

ভারতের এক স্টেশন থেকে অন্য স্টেশনে এখনও ছুটে চলছে বিশ্বের সবচেয়ে পুরনো রেল ইঞ্জিন। ১৬৭ বছর বয়সী ইঞ্জিনটি ভারতীয় রেল যোগাযোগ ব্যবস্থায় যাত্রা শুরু করেছিল ব্রিটিশ আমলে। বিশ্বের প্রাচীনতম সক্রিয় এই রেল ইঞ্জিনটি মূলত একটি স্টিম ইঞ্জিন, যার নাম রাখা হয়েছিল ইআইআর - ২১। সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে চেন্নাইয়ের এগমোর স্টেশন থেকে কোদামবাক্কাম স্টেশন পর্যন্ত চালানো হয়েছে ইঞ্জিন বগিটি। ছুটে চলার পূর্বে ১০১ বছর ধরে বিশ্রামে থাকা স্টিম ইঞ্জিনের গতি নিয়ে অনেকেই শঙ্কায় ছিল। এত দিনের পুরনো ইঞ্জিন হয়তো তেমন ছুটতে পারবে না, এমন ধারণা পোষণ করাই স্বাভাবিক ছিল। কিন্তু সমস্ত শঙ্কার অবসান ঘটিয়ে ঘন্টায় ৪৫ কি মি গতিবেগে ভারতের এক স্টেশন থেকে অন্য স্টেশনে ছুটে চলেছে ইআইআর - ২১। তাছাড়া, এর সাথে সংযুক্ত রয়েছে বাড়তি দুটি এয়ার ব্রেক এবং একটি মেকানিকাল হ্যান্ড ব্রেক। ব্রিটিশ যুগে ভারতীয় উপমহাদেশে চলমান ট্রেনগুলো আজকের দিনের মতো এত উন্নত মানের ছিল না। বর্তমানে প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধিত হয়েছে। আধুনিকতার ছোঁয়া লেগেছে রেল ব্যবস্থায়ও। কয়লার বাষ্পীয় ইঞ্জিনের জায়গায় স্থান করে নিয়েছে আধুনিক যন্ত্রচালিত ইঞ্জিন। ফলে আগের যুগের রেল লাইন কিংবা স্টিম ইঞ্জিনগুলো এখন আর কার্যকরী নেই বললেই চলে। শতাব্দী প্রাচীন ট্রেনগুলোকেও আর সেবা দিতে দেখা যায় না তাই। কিন্তু ভারতীয় রেলের গর্বের সম্পদ এই ইআইআর - ২১ ইঞ্জিনটির সাথে জড়িয়ে রয়েছে শতাব্দী প্রাচীন ইতিহাস আর ঐতিহ্য। ভারতে ব্রিটিশ শাসনামলে এটি তৈরি করা হয়েছিল ইংল্যান্ডেই। তারপর ১৮৫৫ সালে জাহাজে করে ইংল্যান্ড থেকে আনা হয়েছিল ভারতীয় উপমহাদেশে। তখন থেকে ১৯০৯ সাল পর্যন্ত একটানা ৫৪ বছর ভারতীয় রেল যোগাযোগ ব্যবস্থায় নিয়মিত চলাচল করেছে এটি। এর প্রথম যাত্রা ছিল কলকাতা থেকে দিল্লী পর্যন্ত। ১৮৬৬ সালে কলকাতার বিখ্যাত হাওড়া রেলস্টেশন থেকে দিল্লি রেল স্টেশন অবধি ট্রেন পরিষেবা পরিচালিত হয়েছিল এই ইঞ্জিন দিয়েই। কলকাতা-দিল্লী রুট ছাড়াও, হাওড়া স্টেশন থেকে পশ্চিমবঙ্গের রানিগঞ্জসহ আরও কয়েকটি জায়গাতেও চলাচল করত ইআইআর-২১। সেইসময় ভারতে এমন স্টিম ইঞ্জিনচালিত রেল ব্যবহার করত ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইংলিশ অ্যান্ড ব্রিটিশ কোম্পানির সাহেব ও কর্মচারীরা। ১৯০৯ সালে অবসর দেয়া হয় ইঞ্জিনটিকে। ঐতিহ্য হিসেবে প্রদর্শনের জন্য রাখা হয় সংগ্রহশালায়। সেই থেকে দীর্ঘ ১০১ বছর ধরে বিহারের জামালপুর ওয়ার্কশপই ছিল ইআইআর - ২১ এর ঠিকানা। পরবর্তীতে, ২০১০ সালে তামিলনাড়ুর চেন্নাইয়ের নিকটবর্তী পেরাম্বুরের রেল ওয়ার্কশপে স্থানান্তর করা হয় এটি। দীর্ঘ দিন বিশ্রামে থাকায় একে সক্রিয় করে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় ভারতীয় রেলের তরফ থেকে।সাজিয়ে তোলা হয় নতুনের মতো করে। এরপর সেই বছরই ভারতের স্বাধীনতা দিবসে পুনর্জন্ম হয় স্টিম ইঞ্জিনটির। চেন্নাই সেন্ট্রাল রেলস্টেশন থেকে অভদি রেলস্টেশন পর্যন্ত চালানো হয় এটি। ঐতিহাসিক সেই যাত্রার নাম দেয়া হয়েছিল দ্য হেরিটেজ রান। একইভাবে সচল রাখার জন্য ২০১৯ সালেও একটি বগি সংযুক্ত করে ট্র্যাকে নামানো হয় শতাব্দী প্রাচীন ইঞ্জিনটিকে। সর্বশেষ চলতি বছরের ১৫ ই আগস্ট একটি কোচ দ্বারা সংযুক্ত হয়ে ১৬৭ বছর বয়সেও গতি ও সক্রিয়তার এক অনন্য নজির স্থাপন করল স্টিম ইঞ্জিন ইআইআর - ২১। এটি তাই শুধু ভারতের নয়, সারা বিশ্বের রেল যোগাযোগ ব্যবস্থায় এক বিস্ময়কর দৃষ্টান্ত।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad