Ad

চালু হবার আগেই ভেঙ্গে ফেলা হচ্ছে ভারতের টুইন টাওয়ার

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Noida-Twin-Towers-scaled
Durbin News

চালু হবার আগেই ভেঙ্গে ফেলা হচ্ছে ভারতের টুইন টাওয়ার। চল্লিশ তলা বিশিষ্ট এই দুইটি ভবন আগামী ২৮ আগস্ট গুড়িয়ে দেয়া হবে মাটির সাথে। গত বছরেই আলোচিত এই স্থাপনা ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছিলেন আদালত। অবশেষে কার্যকর হচ্ছে সেই নির্দেশ। ভারতের গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ের পাশে অবস্থিত আকাশচুম্বী ভবন সুপারটেক টুইনটাওয়ার। এর জোড়া ভবনের মধ্যে একটির উচ্চতা ১০৩ মিটার। অন্য ভবনটি ৯৭ মিটার উচু। একসাথে দুটি টাওয়ারের আয়তন প্রায় সাড়ে সাত লাখ বর্গ ফুটের বেশি। ৪০ তলার বিশিষ্ট এই দুটি ভবনে মোট ৯১৫টি ফ্লাট রয়েছে৷ যার মধ্যে ৬৩৩টি ফ্লাটের জন্য অগ্রিম বুকিং করেছিলেন গ্রাহকরা। কিন্তু চালু হবার আগেই চিরতরে মাটির সাথে মিশে যাচ্ছে ভবন দুটি। নির্মাণ সংক্রান্ত আইন না মানার অভিযোগে গতবছর টুইনটাওয়ার ধ্বংস করার নির্দেশ দিয়েছিলো ভারতের সুপ্রিম কোর্ট।এরপর বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট মতে আগামী ২৮ আগস্ট ভবন দুটি ভাঙ্গার তারিখ নির্ধারণ করা হয়েছে। বিচারপতিদের নির্দেশনা অনুযায়ী ২৮ আগস্ট থেকে শুরু করে ৪ সেপ্টেম্বরের মধ্যে টুইনটাওয়ার ধ্বংসের কাজ শেষ করতে হবে। সেজন্য জোর প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নির্দিষ্ট দিনে মাত্র কয়েক মিনিটের মধ্যেই গুড়িয়ে দেয়া হবে কোটি কোটি টাকার এই ভবন। সে লক্ষে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। এখন থেকেই ভবনের স্তম্ব গুলোর মধ্যে ড্রিল করে তৈরি করা হচ্ছে শত শত গর্ত। এসব গর্তে বিস্ফোরক ভর্তি করে ধাপে ধাপে ধ্বংস করা হবে টুইনটাওয়ার। আকাশচুম্বী এই ভবন দুটি ভাঙ্গার জন্য প্রয়োজন হবে প্রায় সাড়ে তিন হাজার কেজি বিস্ফোরক। সংশ্লিষ্ট দের তথ্য অনুযায়ী এভাবে ভবন দুটি ভাঙ্গতে সময় লাগবে মাত্র সাত থেকে আট মিনিট। বাতাস থেকে ধুলোবালি সরতে আরো কয়েক মিনিট লাগতে পারে। এরপরই পরিস্কার হয়ে যাবে পুরো এলাকা। তবে আশেপাশের বাসিন্দাদের নিরাপত্তার দিকেও নজর রাখছে কর্তৃপক্ষ। টুইনটাওয়ার ভেঙে পড়ার পর যে ধ্বংসাস্তুপ তৈরি হবে, তা ধরা পড়বে তিন স্তর বিশিষ্ট জালে। সে জন্য মোটা জাল, কাপড় এবং পর্দা ব্যবহার করছে তারা।এর পাশাপাশি ভবন দুটির চারপাশে খনন করা হয়েছে পরিখার মতো বিশালা বিশাল গর্ত। ধ্বংসস্তুপের ইট বালু এসব গর্তে সীমাবদ্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাড়তি সতর্কতা হিসাবে আশেপাশের বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে। ভারতের প্রভাবশালী আবাসন ব্যবসায়ী গ্রুপ সুপারটেক। সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে নয়ডার সবুজ এলাকায় টুইট টাওয়ার তৈরি করেছিলো তারা। শুরু থেকেই ভবন দুটি নিয়ে আপত্তি জানিয়ে আসছিলো বিভিন্ন মহল। ২০১৪ সালে এলাহাবাদ হাইকোর্টও রায় দিয়েছিলেন ভবন দুটি ভেঙ্গে ফেলার পক্ষে। নিয়ম অনুযায়ী বিল্ডিং দুটির মধ্যে কমপক্ষে ১৬ মিটার দুরত্ব থাকার কথা৷ কিন্তু টুইনটাওয়ারের ক্ষেত্রে এই নিয়ম অমান্য করেছে সুপারটেক। পাশাপাশি আইন অনুযায়ী ফ্লাট ক্রেতাদের মতামত নিতে হয় আবাসন সংস্থাকে৷ এই নিয়ম ও পাশ কাটিয়েছে সংস্থাটি। নয়ডার এই দুটি ভবন প্রথমে ২৪ তলা বিশিষ্ট করে বানানোর কথা ছিলো। এরপরে উচ্চতা বাড়ানো হয় চল্লিশ তলা পর্যন্ত। ফলে ১৬ মিটারের স্থলে দুই ভবনের মাঝে ২০ মিটার খালি জায়গা রাখার কথা। কিন্তু আইন অমান্য করে মাত্র ৯ মিটার জায়গা ফাকা রাখে সুপারটেক।এছাড়া আরো অনেক গুলো নিয়ম ভাঙ্গার প্রমান পেয়ে ২০২১ সালে ভবন দুটি ভাঙ্গার নির্দেশ দেন সুপ্রিম কোর্ট।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad