Ad

বিশ্বের সবচেয়ে দামী বিষ, এক লিটারের দাম প্রায় ১০০ কোটি টাকা!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Screenshot_3
Durbin News

বিশ্বের সবচেয়ে দামী ভেনম বা বিষ পাওয়া যায় স্করপিয়ন নামের এক ধরনের নীল কাঁকড়াবিছে থেকে। যার প্রতি লিটার বিষের দাম প্রায় একশো কোটি টাকা!

ভয়ংকর সুন্দর এ প্রাণীর হুল কারো শরীলে ফুটালে বিষের প্রভাবে মূহুর্তেই সেই ব্যাক্তি প্যারালাইজড হয়ে যাবেন।

এমনকি এর বিষের প্রভাবে তৎক্ষণাৎ প্রাণও হারাতে হতে পারে। মৌমাছির হুল ফুটালে যেই ব্যাথা অনুভূত হয় এর হুল ফুটলের তার তুলনায় একশো গুন বেশি ব্যাথা অনুভব করেন আক্রান্ত হওয়া ব্যাক্তি।

পৃথিবীতে কয়েক শত প্রজাতির স্করপিয়ন দেখা যায়। তবে সব প্রজাতির বিষ এতো দামে বিক্রি হয় না।

একমাত্র নীল বর্ণের স্করপিয়নের বিষের দাম সবচাইতে বেশি। বিরল প্রজাতির এই স্করপিয়ন পাওয়া যায় কিউবায়।

মাত্র এক গ্যালন নীল স্করপিয়নের বিষের দাম প্রায় উনচল্লিশ মিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমান চারশো পঞ্চাশ কোটি টাকারও বেশি।

বিষের দাম এত বেশি হওয়ার পিছনের মূল কারন হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে এর গুরুত্ব। এদের বিষে পঞ্চাশটিরও বেশি যৌগ পাওয়া যায়।

যার বেশিরভাগই এখনো অজানা রয়ে গেছে। বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা এবং পরিক্ষা নিরীক্ষার মাধ্যমে এদের পরিচয় জানার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এগুলো ব্যাবহার করে রিউমাটয়েড আথ্রাইটিস, ফেটাল স্পেকট্রাম ডিসঅর্ডার নির্ণয়, টিউবারকিউলোসিস ব্যাকটেরিয়া ধ্বংস করা সম্ভব।

ক্যান্সার সম্পর্কিত বিভিন্ন গবেষণার কাজেও এটির ব্যবহার হচ্ছে। বিজ্ঞানীরা ধারনা করছেন এর দ্বারা ক্যান্সারের ঔষধ তৈরি করাও সম্ভব হবে।

এছাড়া কোনো রোগীর ব্রেইন টিউমার নির্ণয়ের ক্ষেত্রে, নতুন অ্যান্টিবায়োটিক তৈরি করতে এমনকি পেইনকিলার হিসেবে ও ব্যবহার করা হয় এটিকে।

তবে মূল্যাবান এই তরলটি পাওয়া খুবই দুঃসাধ্য ব্যাপার। মাত্র এক গ্যালন পরিমাপ বিষ সংগ্রহ করতে হলে প্রায় দুই দশমিক ছয় চার মিলিয়ন স্করপিয়নের প্রয়োজন।

কারন প্রতিটি স্করপিয়ন মাত্র ২ মিলিগ্রামেরও কম বিষ উৎপাদন করে। যার কারনে এটি বিশ্বের সবচাইতে দামী তরল গুলোর একটিতে পরিণত হয়েছে।

যা একই সাথে বিশ্বের সবচাইতে দামী ভেনম বা বিষ হিসেবে ও স্বীকৃত। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কিং কোবরার বিষের দাম শুনলে সহজেই অনুমান করা যায় এই বিষের দাম কতটা বেশি।

যেখানে এক গ্যালন স্করপিয়নের বিষের দাম প্রায় উনচল্লিশ মিলিয়ন মার্কিন ডলার সেখানে একই পরিমাপ কিং কোবরার বিষের দাম মাত্র এক লাখ পঁচিশ হাজার ডলার।

সারা বিশ্বে এর গুটিকয়েক খামার আছে। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ শানলিউরফায় রয়েছে বিষাক্ত এ প্রাণীর একটি খামার। এই খামারে চাষ করা হয় ২০ হাজারের বেশি কাঁকড়া বিছে।

চিকিৎসা ক্ষেত্রে গুরুত্ব, অপ্রতুলতা ও জটিল সংগ্রহ প্রক্রিয়ার কারনে এটি বিশ্বের সবচাইতে দামী তরলে পরিণত হয়েছে।

ইউরোপের বেশ কয়েকটি দেশে ওষুধ তৈরিসহ নানা কাজে ব্যবহৃত হয় স্করপিয়নের এর বিষ।

কিউবায় এই বিষ ব্যবহার করে ভিডাটক্স নামের একটি ঔষধ তৈরি করা হয়েছে। যা দেশটির ক্যান্সারে আক্রান্ত হওয়া ব্যাক্তিদের চিকিৎসা সেবায় গুরুত্বের সাথে ব্যবহার হয়ে আসছে।

বর্তমানে বিজ্ঞানীরা বিশ্বের সবচাইতে দামী এই বিষ ব্যবহার করে অন্যান্য মরণঘাতী রোগের ঔষধ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন।।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad