Ad

বিশ্বের অন্যতম ব্যয়বহুল খাবার ক্যাভিয়ার।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download
Durbin News

সামুদ্রিক স্টার্জিওন মাছের ডিম ক্যাভিয়ার। বিশ্বের সবচেয়ে দামী খাবারের মধ্যে রয়েছে এটি। প্রতি পাউন্ড ক্যাভিয়ারের দাম ৪০ হাজার মার্কিন ডলার পর্যন্ত হতে পারে। তবে এটি খুবই দুষ্প্রাপ্য। এর প্রধান কারণ হল ক্রেতার অত্যাধিক চাহিদা ও স্টারজিওন মাছের অপর্যাপ্ততা।গত ২০০ বছরে খাবারটি আভিজাত্যের প্রতিক হয়ে ওঠেছে। একে বলা হয় ধনীদের খাবার। উৎপাদন খরচ অত্যধিক হওয়ায় রয়ে গেছে মধ্যবিত্তের নাগালের বাইরে।প্রজাতিভেদে ক্যাভিয়ারের আকার বিভিন্ন ধরনের হয়ে থাকে। খাবারটি কালো, জলপাই সবুজ, ধূসর, বাদামী, হালকা হলুদ, গাঢ় হলুদ বা কমলা বর্ণের হয়ে থাকে। তবে কালো বর্ণের ক্যাভিয়ার সবচেয়ে আকর্ষণীয় ও চাহিদা সম্পন্ন। তাই এর দামও অন্যান গুলোর তুলনায় অনেক বেশি।ঐতিহাসিক ভাবে ক্যাভিয়ারের উৎপাদন কেন্দ্র রাশিয়া এবং মধ্যপ্রাচ্যে। বর্তমানে সবচেয়ে বেশি উৎপন্ন হয় চীনে, যদিও এখানকার ক্যাভিয়ার শতভাগ ফার্মে উৎপাদিত হয়।প্রধান ক্যাভিয়ার গুলো হল বেলুজা, স্টারলেট, ক্যালুজা, হাইব্রিড, অসেট্রা সহ সাইবেরিয়ান স্টার্জেন।তবে সবচেয়ে সুস্বাদু ও দামী ক্যাভিয়ার আসে বেলুজা স্টার্জেন মাছ থেকে। একটি বেলুজা স্টার্জেনের পূর্ণবয়স্ক হতে সময় লাগে প্রায় বিশ বছর। বিশ্বে প্রায় ২৬ প্রজাতির স্টার্জন মাছ পাওয়া যায়। ক্যাভিয়ার আহরণের উদ্দেশ্যে স্ত্রী স্টার্জন মাছ বিশেষভাবে রাখা হয়। এরা জীবন্ত ফসিল প্রাণী গুলোর একটি। একটি পূর্ণাঙ্গ মাছের মোট ওজনের ১২ শতাংশ ডিম থাকে। এই ডিম বা ক্যাভিয়ার সবচেয়ে সুস্বাদু ও দামী। এর রং কালো। স্টারজিওন মাছ শুধুমাত্র কাস্পিয়ান সাগর এবং কৃষ্ণ সাগরেই দেখা মেলে। এরা শীতকালে ডিম দেয়। যখন মোহনায় আসে তখন এ মাছ থেকে ডিম সংগ্রহ করা হয়।তবে দুঃখের বিষয় হলো, মাছের পেট থেকে ডিম সংগ্রহ করার সময় একে কেটে ফেলতে হয়। এজন্যই স্টারজিওন মাছের কোন কোন প্রজাতি বিলুপ্তির পথে। লক্ষ লক্ষ টাকা খরচ করে এই ক্যাভিয়ার খায় পশ্চিমার দেশের মানুষগুলো। তাদের বিয়ে, জন্মদিন বিভিন্ন পার্টিতে ক্যাভিয়ার থাকাটা যেন অত্যাবশ্যক। এই মাছের ডিমকে আগে লবন পানি এবং এক ধরনের বিশেষ চাটনিতে ম্যারিনেট করে নিতে হয়।ক্যাভিয়ার বর্তমানে আভিজাত্য আর 'ধনীদের খাবার' হলেও এটি সবসময় ধনীদের খাবার ছিল না। এর আগমন ঘটে অন্তত ২২ কোটি বছর আগে। একসময় রাশিয়ান জেলেরা তাদের প্রতিদিনের খাবারে ক্যাভিয়ার রাখত। আলু দিয়ে এটি নিয়মিত রান্না করে খেতেন তারা। ক্যাভিয়ারকে 'রো' নামেও ডাকা হত, যা রাশিয়ান জেলেদের নামে নামকরণ করা হয়েছিল।১৯ শতকে আমেরিকার হোটেলগুলোতে বিনা মূল্যে ক্যাভিয়ার দেওয়া হতো। তখন ক্যাভিয়ারের সহজলভ্যতা ছিল বাদামের মতোই। সে সময় আমেরিকাতে প্রচুর পরিমাণে স্টার্জেন মিলত।কিন্তু দিন দিন এর চাহিদা বাড়তে থাকে। তাই বেড়ে যায় বিক্রয় মূল্য। তাছাড়া বর্তমানে মাছের সংখ্যা কমে বিলুপ্ত হয়ে যাওয়ার কারনে এমন আকাশ ছোয়া দাম। পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ না করলে খুব শীগ্রই হয়ত বিলীন হয়ে যাবে মহামূল্যবান স্টারজিওন মাছ। তখন কোন কিছুর বিনিময়েও মিলবে না আর ক্যাভিয়ার।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad