অন্যান্য


এবার কৃত্রিম বৃষ্টি নামবে আরব আমিরাত


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৪ আগস্ট ২০২২, ১২:৪৭ অপরাহ্ন, বুধবার

এবার কৃত্রিম বৃষ্টি নামবে আরব আমিরাত
এবার কৃত্রিম উপায়ে বৃষ্টি নামানোর প্রস্তুতি নিচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ সংযুক্ত আরব আমিরাত। এটি বিশ্বের অন্যতম শুষ্ক একটি দেশ। মরুভূমির দেশটিতে মেঘের কোনো কমতি নেই। কিন্তু সে তুলনায় বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। এখানে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দিন যতই এগোচ্ছে পাল্লা দিয়ে যেন বেড়ে চলেছে তাপমাত্রা। নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। যার ফলে দুবাইয়ের মতো নগরীতে দেখা দিয়েছে পানির সংকট। আর সে সংকট থেকে কাটিয়ে উঠতেই সম্প্রতি নতুন এক পরিকল্পনা গ্রহণ করেছে আরব আমিরাত। পরিকল্পনা অনুযায়ী, ৪৮টি কার্টিজ ভর্তি লবণ দিয়ে মেঘকে বৃষ্টিতে রূপান্তরিত করবে তারা।যদিও এ কাজটি একদিকে যেমন ব্যয়বহুল তেমনি এটি করতে প্রয়োজন পড়বে বিপদজনক উড্ডয়নের। এ প্রকল্পটি বাস্তবায়নে কাজ চালিয়ে যাচ্ছেন অ্যান্ডার্স মার্ড নামের এক পাইলট। দেশটিতে যে পরিমাণ মেঘ পুঞ্জীভূত হয়ে থাকে তার থেকে কৃত্রিমভাবে ভালো পরিমাণ বৃষ্টি হওয়ার সুযোগ রয়েছে। আর তাই এসব মেঘে চারটি প্রপেলার প্লেন দিয়ে সোডিয়াম ও পটাসিয়াম ক্লোরাইড নিক্ষেপ করা হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। এর ফলে লবণের কণাগুলো মেঘের মধ্যে থাকা পানির কণাগুলোকে কাছাকাছি নিয়ে আসে। এতে পানির কণাগুলো মিশে গিয়ে ক্রমে বড় কণায় পরিণত হয় এবং ভারী হয়ে বৃষ্টি হয়ে ঝরতে শুরু করবে। এভাবেই আমিরাতে বৃষ্টি নামানো হবে। কৃত্রিম ভাবে বৃষ্টি নামানোর এই প্রক্রিয়াকে বলে ক্লাউড সীডিং। আবুধাবির ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি কৃত্রিম বৃষ্টির জন্য এ চেষ্টা চলমান রাখবেন বলে জানা গিয়েছে। বিমান চালিয়ে অ্যান্ডারস মার্ড হয়তো জলবায়ু পরিবর্তন রোধ করতে বা পানির সংকট দূর করতে পারেন না৷ তবে অন্তত একটু বেশি বৃষ্টির ব্যবস্থা করতে পারেন৷ আর এই মৌসুমে তা অনেক বেশিই হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আজীবন যাত্রী পরিবহনে তিনি মেঘ এড়িয়ে চললেও এবার একেবারে মেঘদের কাছে ঘেঁষছেন। অ্যান্ডার্স মার্ডের মতে, কাজটি বেশ আলোড়ন সৃষ্টি করার মতো। আরব আমিরাতের আহমেদ আল কামালি নামে একজন আবহাওয়াবিদও এ প্রকল্পের সাথে যুক্ত আছেন। যারা কৃত্রিম বৃষ্টি নিয়ে কাজ করছেন, কামালি প্রতিনিয়ত তাদের আবহাওয়ার পূর্বাভাস দিয়ে যাচ্ছেন। এই আবহাওয়াবিদ বলেন, সম্প্রতি একটি সমীক্ষায় আমরা দেখতে চেয়েছি যে কীভাবে আরও বেশি বৃষ্টিপাত ঘটানো যায়। দেখা গেছে, মেঘে লবণ ছোঁড়ার ফলে গড়ে ২৩ শতাংশ বেশি বৃষ্টি হয়। এমনকি এতে বৃষ্টিপাত ৩৫ শতাংশ পর্যন্তও বেশি হতে পারে। সবকিছু প্রস্তুত থাকলে দ্রুতই এ কাজ শুরু করবেন বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। ফলশ্রুতিতে মরুর দেশটিতে দেখা মিলবে বৃষ্টির। সাধারণত গরম প্রধান দেশে হালকা বৃষ্টিপাতে বৃষ্টির ফোঁটা অনেক সময় মাটিতে পড়ার আগেই বাষ্প হয়ে যায়। এ কারণেই আবহাওয়া বুঝে প্লেন থেকে ক্লাউড সীডিং করে ভেসে যাওয়া মেঘগুলোকে বৃষ্টি আঁকারে নামিয়ে আনা হয়। এতে পরিবেশের জন্য ক্ষতিকর কোনো উপাদান নেই বলেও মনে করছেন আবহাওয়া ব্যুরো। ইমারত ও সাগরের বুকে কৃত্রিম দ্বীপ বানিয়ে বহু আগেই পৃথিবীকে তাক লাগিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এবার কৃত্রিম বৃষ্টি নামিয়ে আবারো বিশ্বকে অবাক করছে তারা।


জনপ্রিয়


অন্যান্য থেকে আরও পড়ুন

আইডিআরএ ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠিত

বাংলাদেশের বীমা খাতে নৈতিকতা, স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখা প্রতিষ্ঠানগুলোর স্বীকৃতি দিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আয়োজিত ‘IDRA Insurance Excellence Award 2025’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দারাজে শুরু হলো ২.২ গ্র্যান্ড রমজান বাজার

পবিত্র রমজানকে সামনে রেখে গ্রাহকদের সাশ্রয়ী ও ঝামেলাহীন কেনাকাটার অভিজ্ঞতা দিতে বাংলাদেশে শুরু হলো দারাজের বিশেষ ক্যাম্পেইন ‘২.২ গ্র্যান্ড রমজান বাজার’। আগামী ১ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মাসব্যাপী আয়োজন, যেখানে নিত্যপ্রয়োজনীয় প

ঐতিহ্যবাহী ফুড এন্ড কালচারাল ফেস্টিভ্যাল-২০২৪ এর বিশেষ আয়োজন রাঙ্গামাটিতে

০১লা ফেব্রুয়ারি ২০২৪ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

ইন্ট্রা ডিএস ফুটসালে টানা তৃতীয়বারে মতো চ্যাম্পিয়ন “ডিএস'২০ ব্যাচ”

এ নিয়ে তিনবারের আসরে টানা তিনবারেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো তাহসিন সাদাতের দল।