Ad

কলম্বিয়ায় অনুষ্ঠিত হলো অলসদের আলসেমির প্রতিযোগীতা!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_08_24T22_51_03_356Z
Durbin News

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় অনুষ্ঠিত হয়েছে অলসদের নিয়ে ভিন্নধর্মী এক প্রতিযোগীতা। গত ২১ আগষ্ট বিশ্ব আলসেমি দিবসে এই প্রতিযোগীতার আয়োজন করা হয় দেশটির ইতাগুই শহরে।দিবসটি মহা ধুমধামের সাথেই উৎযাপন করেন শহরের বাসিন্দারা। কে কার থেকে বেশি অলস তাই প্রমাণে ব্যস্ত হয়ে পড়েন তারা।নিজেকে অলস প্রমাণে মাঝ সড়কে রীতিমত কাঁথা বালিশ নিয়ে শুয়ে, বসে দিন পার করেন লোকজন।মূলত জীবনের ব্যস্ততার ভিড়ে বিশ্রামের প্রয়োজনীয়তা তুলে ধরতেই আলসেমি দিবসে ব্যতিক্রমী এই উদ্যোগ নেয়া হয় সেখানে।পুরো আয়োজনের মধ্যে দিয়ে আলসেমিকে স্বাভাবিক বিষয় হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়। একই সাথে শিল্প ও সংস্কৃতি উপভোগে অবসরের গুরুত্ব ও তুলে ধরা হয় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে।গত সাতাশ বছর ধরেই দিনটিকে অলসতা দিবস হিসেবে পালন করছে তারা। কলম্বিয়ার ব্যস্ততম নগরী হিসেবে খ্যাত ইতাগুইয়ে সর্বপ্রথম এই দিবসটির সূচনা হয়।১৯৮৫ সাল থেকে ইতাগুয়ে আলসেমি দিবস হিসেবে পালিত হয়ে আসা দিবসটি, বিশেষ দিন হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে ২০১২ সালে।আলসেমির বিশেষ এই দিন পালনে প্রতি বছরই ধুমধামের কোনো কমতি রাখেননা ইতাগুই বাসীরা।শুয়ে বসে কাটানোর জন্য নানা ঢংয়ে সাজিয়ে তোলেন বিছানা। সেই সাথে অংশগ্রহন করা প্রতিযোগীদের বাহারি রকমের সাজ পোশাক নজর কাড়ে দর্শনার্থীদের।আলসেমির প্রতিযোগীতার পাশাপাশি আয়োজন করা হয় জমকালো প্যারেডের। চাকাওয়ালা খাট নিয়ে চলে দৌড় প্রতিযোগীতাও।বিভিন্ন ক্যাটাগরিতে পুরুস্কারও প্রদান করা হয় প্রতিযোগীদের মাঝে। পুরুস্কারের জন্য বেছে নেয়া হয় সবচেয়ে সুন্দর পাজামা, সবচেয়ে সুন্দর বালিশসহ অনেক কিছুই।তবে অলসদের জন্য এমন আয়োজন শুধু কলম্বিয়াতে নয়, বিশ্বের অন্যান্য দেশেও বিভিন্ন ধরনের প্রতিযোগীতা আয়োজন করা হয়।ইউরোপের বলকান অঞ্চলের দেশ মন্টিনেগ্রোতেও আয়োজন করা হয় সবচাইতে অলস ব্যাক্তি খুঁজে বের করার প্রতিযোগিতা।তবে প্রতিযোগীতায় অংশগ্রহনকারীতের তেমন কিছুই করতে হয় না।'লেজিয়েস্ট পারসন ইন মন্টিনিগ্রো' নামের এই প্রতিযোগীতায় যে যত বেশি দিন শুয়ে বসে কাটাতে পারবে তাকে প্রতিযোগীতার বিজয়ী ঘোষণা করা হবে।এই প্রতিযোগীতাকে অনেকের কাছে আবার অলসদের অলিম্পিক হিসেবেও পরিচিত।নিয়ম অনুযায়ী প্রতিযোগীতা চলাকালে প্রতিযোগীরা টয়লেট ব্যবহার ছাড়া অন্যকোনো কাজের জন্য বিছানা থেকে উঠতে পারেন না।তবে বিছানায় শুয়ে শুয়ে খাওয়া দাওয়া থেকে শুরু করে পানীয় পান, ইন্টারনেট ব্রাউজিং থেকে শুরু করে সবই করতে পারবেন অংশগ্রহনকারীরা।আর দীর্ঘদিন যে এই অবস্থায় থাকতে পারবে তার মাথায় উঠবে শ্রেষ্ঠ অলসের মুকুট। সাথে তিনশো পঞ্চাশ ডলারের মোটা দাগের পুরুস্কার।দেশের সবচাইতে অলস ব্যাক্তি খুঁজে বের করার এই প্রতিযোগীতা বেশ কয়েক বছর ধরেই আয়োজিত হয়ে আসছে দেশটিতে।প্রায় প্রতিবছরই ব্রেজনা শহরে আয়োজন করা হয় এটি। প্রাপ্ত বয়স্ক যেকোনো ব্যক্তিই অংশ নিতে পারবেন এতে।এখন পর্যন্ত প্রতিযোগীতার মোট এগারো তম আসর আয়োজিত হয়েছে। ২০২১ সালে টানা একশো সতেরো ঘন্টা শুয়ে থেকে বিজয়ী হন ডুডা আলেকসিক নামের এক নারী।মূলত মানুষকে সুস্থ স্বাভাবিক জীবনযাপনে কাজে ভিড়ে অবসরের প্রয়োজনীয়তা উপলব্ধির জন্যই আয়োজন করা হয় এমন প্রতিযোগীতা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad